| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

নূরুল হুদা গ্রেপ্তারের পর মোবাইল বন্ধ করে আত্মগোপনে যান হাবিবুল আউয়াল

গ্রেপ্তার এড়াতে নিজ বাসা ছেড়ে মগবাজারে একটি বাসায় আত্মগোপন করেছিলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। গত রোববার (২২ জুন) রাজধানীর শেরেবাংলা নগর থানায় বিএনপির পক্ষ থেকে মামলা দায়েরের রাতেই সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপরই তিনি সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে আত্মগোপনে যান

বিস্তারিত...

সাবেক সিইসি হাবিবুল আউয়াল গ্রেফতার

বুধবার (২৫ জুন) রাজধানীর মগবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা-দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম।

বিস্তারিত...

পিলখানা হত্যাকাণ্ডে রাজনৈতিক নেতাদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বাধীন তদন্ত কমিশন

সংবাদ সম্মেলনে কমিশনের সভাপতি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ ল ম ফজলুর রহমান বলেন, পিলখানা হত্যাকাণ্ডে তৎকালীন রাজনৈতিক নেতৃবৃন্দের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে কারও নাম বলতে পারছি না।

বিস্তারিত...

হাসনাতের স্ট্যাটাসের প্রতিবাদ জানিয়েছে দুদক

জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে দেওয়া পোস্টের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে সংস্থাটি।

বিস্তারিত...

সাবেক সিইসিকে হেনস্তা: স্বেচ্ছাসেবকদল নেতা হানিফ কারাগারে

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে জুতাপেটা করার ঘটনায় গ্রেপ্তার উত্তরা পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. হানিফকে (৩৮) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৪ জুন) এ আদেশ দেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত

বিস্তারিত...

নগর ভবনে হামলাকারীদের সঙ্গে উপদেষ্টা আসিফের ঘনিষ্ঠতা রয়েছে : ইশরাক

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয় নগর ভবনে হামলাকারীরা বিএনপি বা শ্রমিক দলের কেউ নয় বলে জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। তিনি বলেন, বিএনপির স্লোগান ব্যবহার করে হামলা চালিয়ে দলকে বিতর্কিত করার ষড়যন্ত্র হয়েছে। নগর ভবনে হামলাকারীদের সঙ্গে স্থানীয় সরকার উপদেষ্টার ঘনিষ্ঠতা রয়েছে

বিস্তারিত...

মব ভায়োলেন্স পুরো নিয়ন্ত্রণ না হলেও কমেছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, মব ভায়োলেন্স পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব না হলেও তা কমিয়ে আনা সম্ভব হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন তিনি।

বিস্তারিত...

পাঠালি’ গ্রুপের দুই শীর্ষ সন্ত্রাসীসহ গ্রেপ্তার ১৬

রাজধানীর মোহাম্মদপুর থেকে পাঠালি গ্রুপের শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন ও শরীফসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে এ অভিযান চালানো হয়। এ দিন পৃথক অভিযানে আরও ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে

বিস্তারিত...

নগর ভবনে ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আন্দোলনরতদের ওপর হামলা

বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনে চলমান আন্দোলনে আন্দোলনকারীদের ওপর বহিরাগতরা হামলা চালিয়েছে এমন অভিযোগ পাওয়া যায়। মঙ্গলবার বেলা ১১টায় থেকে ঢাকাবাসীর ব্যানারে আন্দোলনকারীরা নগর ভবনে জড়ো হলে বহিরাগতরা আচমকা হামলা চালায় বলে জানা গেছে

বিস্তারিত...

ব্রিটিশ রাজনীতিতে হস্তক্ষেপ নয়, টিউলিপের মামলা সুনির্দিষ্ট তথ্যে: দুদক চেয়ারম্যান

যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির পার্লামেন্ট সদস্য (এমপি) ও সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিককে হয়রানি নয়, বরং সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে তার বিরুদ্ধে দুর্নীতির মামলা করা হয়েছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও দুদক ব্রিটিশ রাজনীতিতে হস্তক্ষেপের চেষ্টা করছেন বলে অভিযোগ তুলেছেন টিউলিপ সিদ্দিক। তবে এক্ষেত্রে দুদক কোনো হস্তক্ষেপ করছে না বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান। তিনি বলেন, দুদকের কার্যপরিধিতে রাজনীতিতে যাওয়ার সুযোগ নেই

বিস্তারিত...

বিদেশে এস আলমের নামে থাকা স্থাবর-অস্থাবর সম্পদ ক্রোকের নির্দেশ

আলোচিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম ও তার স্ত্রী ফারজানা পারভীনের নামে বিদেশে থাকা স্থাবর সম্পদ ক্রোক ও অস্থাবর সম্পদ ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৪ জুন) দুদকের পৃথক তিন আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন

বিস্তারিত...

ধর্ষণ মামলায় জামিন পেলেন নোবেল

ইডেন মহিলা কলেজের সাবেক এক শিক্ষার্থীকে নিজ বাসায় আটকে রেখে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় গায়ক মাইনুল আহসান নোবেলের জামিন মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত। মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুব শুনানি শেষে এক হাজার টাকার মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেন নোবেলের আইনজীবী অ্যাডভোকেট মো. মনির উদ্দিন

বিস্তারিত...

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ গঠন বিষয়ে শুনানি ১ জুলাই

প্রসিকিউসনের আবেদনে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ অভিযোগ গঠন শুনানির মঙ্গলবার (২৪ জুন) এই দিন ধার্য করেন।

বিস্তারিত...

সাবেক সিইসিকে হেনস্তা: স্বেচ্ছাসেবক দল নেতা হানিফ আটক

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে ঘিরে তৈরি হওয়া মব ও শারীরিক হেনস্তার ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে আটক করেছে সেনাবাহিনী। আটক হওয়া ব্যক্তির নাম হানিফ মিয়া। তিনি ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের উত্তরা পশ্চিম থানার সদস্যসচিব। সোমবার (২৩ জুন) রাতে উত্তরা পশ্চিম থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। ওসি হাফিজুর রহমান জানান, মব গঠনের ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শনাক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।

বিস্তারিত...

মব জাস্টিস প্রশ্রয় দেওয়া হবে না, পুলিশের গাফিলতি থাকলেও ব্যবস্থা

কোনো ধরনের মব জাস্টিস প্রশ্রয় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেছেন, মব জাস্টিসের ক্ষেত্রে পুলিশের কোনো গাফিলতি থাকলেও ব্যবস্থা নেওয়া হবে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪