| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

গুম কমিশনের মেয়াদ বাড়লো আরও ৬ মাস

আওয়ামী লীগ শাসনামলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে গঠিত তদন্ত কমিশনের মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

বিস্তারিত...

সাবেক এমপি সাবিনা আক্তার তুহিন কারাগারে

ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগের সাবেক সভাপতি ও সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) সাবিনা আক্তার তুহিনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার নিম্ন আদালত। রাজধানীর শেরেবাংলা নগর থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত

বিস্তারিত...

বিতর্কিত নির্বাচনের জন্য কমিশনকে দায়ী করা যায় না : আদালতকে নুরুল হুদা

অন্যায় প্রভাব খাটিয়ে প্রহসনের নির্বাচন দেওয়ার অভিযোগে রাজধানীর শেরেবাংলা নগর থানায় করা মামলায় গ্রেপ্তার সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা আদালতকে বলেছেন, বিতর্কিত নির্বাচনের জন্য কমিশনকে দায়ী করা যায় না। এ ছাড়া দায়িত্ব পালন করার সময় তিনি শপথ ভঙ্গ করেছেন কি না বিচারকের এমন প্রশ্নে ‘না’ সূচক জবাব দেন। সোমবার (২৩ জুন) বিকেল ৩টার দিকে নুরুল হুদাকে আদালতে আনা হয়। এসময় তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় রাখা হয়। শুনানির আগে বিকেল ৪টা ৮ মিনিটে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়

বিস্তারিত...

চারদিনের রিমান্ডে সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা

রাজধানীর শেরেবাংলা থানায় করা মামলায় গ্রেপ্তার সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে ৪ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। সোমবার শুনানি শেষে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজ রহমান এ আদেশ দেন

বিস্তারিত...

রথযাত্রায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে : ডিএমপি কমিশনার

ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী বলেন, ঢাকা মহানগরীর এই রথযাত্রা একটি বড় শোভাযাত্রা। শুক্রবার বিকালে জনসমাগম বেশি হওয়ায় সবাইকে সর্বোচ্চ সতর্ক ও সচেতন থাকতে হবে। রথযাত্রা সুষ্ঠু, সুন্দর ও নিরাপদে উদযাপনের লক্ষে ডিএমপির পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিস্তারিত...

সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৭৯৭

পুলিশের চলমান বিশেষ অভিযানে রাজধানী ঢাকাসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৭৯৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ১ হাজার ১৮৭ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৬১০ জন। সোমবার পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান

বিস্তারিত...

দাবি না মানলে ‘কমপ্লিট শাটডাউনের’ ঘোষণা এনবিআর কর্মকর্তাদের

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের অপসারণ ও সংস্থাটির সংস্কার না হলে লাগাতার কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছেন কর্মকর্তারা। সোমবার (২৩ জুন) আগারগাঁওয়ে এনবিআর ভবনের সামনে কাফনের কাপড় পরে অবস্থান কর্মসূচি থেকে এই ঘোষণা দেওয়া হয়

বিস্তারিত...

আদালতের হাজতখানায় সাবেক সিইসি নূরুল হুদা

প্রহসনের নির্বাচনের অভিযোগে করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাকে গ্রেপ্তার করে আদালতের হাজতখানায় আনা হয়েছে। সোমবার (২৩ জুন) বিকেল ৩টা ৫ মিনিটে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় এনে রাখা হয়।

বিস্তারিত...

চাকরিচ্যুত বিডিআর সদস্যদের যমুনা অভিমুখে পদযাত্রায় পুলিশের বাধা

চাকরিচ্যুত বিডিআর সদস্যদের তিন দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রায় বাধা দিয়েছে পুলিশ

বিস্তারিত...

সাবেক সিইসির সঙ্গে মব জাস্টিসের আইনি ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

সাবেক নির্বাচন কমিশনার (সিইসি) নুরুল হুদাকে আটকের সময় যেভাবে মব জাস্টিজ করা হয়েছে, তা কাম্য নয়

বিস্তারিত...

জালিয়াতির মামলায় ইসলামী ব্যাংকের সাবেক এমডি গ্রেফতার

ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুহাম্মদ মনিরুল মওলাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বিস্তারিত...

আইন নিজের হাতে তুলে না নেওয়ার অনুরোধ অন্তর্বর্তী সরকারের

দেশের সকল নাগরিকের প্রতি আইন নিজের হাতে তুলে না নেওয়ার অনুরোধ জানিয়েছে অন্তর্বর্তী সরকার

বিস্তারিত...

সাবেক সিইসি লাঞ্ছিত : জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

সাবেক সিইসি নূরুল হুদাকে মব সৃষ্টি করে লাঞ্ছনার ঘটনায় বিবৃতি দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার জানিয়েছে, মব সৃষ্টি করে উশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টিকারী সকলকে চিহ্নিত করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে।

বিস্তারিত...

এবার সাবেক সিইসি হাবিবুল আউয়াল গ্রেপ্তার

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নূরুল হুদাকে গ্রেপ্তারের পর আরেক সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২২ জুন) রাতে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশের একটি সূত্র সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪