| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ডিসেম্বর পর্যন্ত অপরিবর্তিত থাকছে জাতীয় সঞ্চয় স্কিমের সুদের হার

জাতীয় সঞ্চয় স্কিমগুলোর সুদের হার আগামী ডিসেম্বর পর্যন্ত অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে চলতি বছরের জানুয়ারি-জুন মেয়াদে যে সুদের হার ও শর্ত কার্যকর ছিল, আগামী জুলাই-ডিসেম্বর ২০২৬ সময়েও একই হার ও একই শর্ত বহাল থাকবে।

বিস্তারিত...

স্বর্ণের দামে স্বস্তি, ভরিতে কমলো ৩ হাজার ২৬৬ টাকা

টানা দুই দফা মূল্যবৃদ্ধির পর দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা।

বিস্তারিত...

ভয়ঙ্কর আর্থিক ঝুঁকিতে ১২২ সরকারি প্রতিষ্ঠান

দেশের ১২২টি সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান তীব্র আর্থিক ঝুঁকির মধ্যে পড়েছে। বিগত দেড় দশকেরও বেশি সময় ধরে চলা অপশাসন, অনিয়ম ও দুর্নীতির কারণে রাষ্ট্রায়ত্ত এই প্রতিষ্ঠানগুলোর পুঞ্জীভূত দায়ের পরিমাণ এখন দাঁড়িয়েছে ৮ লাখ ৩৩ হাজার ২১৬ কোটি টাকায়। অর্থ মন্ত্রণালয়ের সাম্প্রতিক এক ‘আর্থিক ঝুঁকি বিবৃতি’ পর্যালোচনায় এই উদ্বেগজনক চিত্র উঠে এসেছে।

বিস্তারিত...

বেসরকারি বিনিয়োগের জন্য প্রস্তুত ৪৪ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান

দেশি-বিদেশি বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করতে পুরোপুরি চালু, আংশিক চালু ও পুরোপুরি বন্ধ ৪৪টি রাষ্ট্রায়ত্ত শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বিনিয়োগকারীদের জন্য প্রস্তুত করেছে সরকার। প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে চিনিকল, কাগজকল, রাসায়নিক শিল্প, টেক্সটাইল মিল, পাটকল, কাচ কারখানা, সার কারখানা, ইস্পাত কারখানা, প্রকৌশল শিল্পসহ বিভিন্ন খাতের শিল্পপ্রতিষ্ঠান।

বিস্তারিত...

দেশে বাড়ছে জ্বালানি তেলের মজুত

ধ্যপ্রাচ্যে চলমান ভূরাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে দেশের জ্বালানি নিরাপত্তা আরও শক্তিশালী করতে অতিরিক্ত প্রায় ৫ লাখ টন জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখা এবং অভ্যন্তরীণ জ্বালানির চাহিদা নির্বিঘ্নে পূরণের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বিস্তারিত...

বাংলা কিউআর ব্যবহারে কী কী সুবিধা মিলবে

বাংলাদেশে ডিজিটাল লেনদেনকে আরও সহজ, দ্রুত ও সমন্বিত করতে ১ জুলাই থেকে বাধ্যতামূলক করা হচ্ছে ‘বাংলা কিউআর’ ব্যবস্থা। বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগের ফলে ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং অন্যান্য ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্মের মধ্যে আন্তঃসংযোগ আরও সহজ হবে। বিশেষজ্ঞদের মতে, এ

বিস্তারিত...

পে-স্কেল নিয়ে নানা জল্পনা, বাস্তবায়নে এখনো অনিশ্চয়তা

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে-স্কেল ঘোষণা করা হলেও এখনো এর আনুষ্ঠানিক গেজেট প্রকাশ হয়নি। ফলে বেতন কত বাড়বে এবং গ্রেড কাঠামোয় কী পরিবর্তন আসছে—তা নিয়ে সরকারি কর্মচারীদের মধ্যে তৈরি হয়েছে অনিশ্চয়তা ও জল্পনা।

বিস্তারিত...

বেড়েছে মুরগির দাম, স্থিতিশীল সবজি বাজার

রাজধানীর কাঁচাবাজারে কয়েক দিনের ব্যবধানে বেড়েছে মুরগির দাম। অন্যদিকে দুই থেকে তিন সপ্তাহ আগে বাড়া চালের দাম এখনো কমেনি। তবে সবজির বাজারে রয়েছে স্বস্তি। পর্যাপ্ত সরবরাহ থাকায় অধিকাংশ সবজিই বিক্রি হচ্ছে আগের সপ্তাহের দামে। শুক্রবার (৩ জুলাই) রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমন চিত্র পাওয়া গেছে।

বিস্তারিত...

দেশে স্বর্ণের দাম আরও বাড়ল

একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের দাম ৪ হাজার ৩৭৪ টাকা বৃদ্ধি পেয়েছে। ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা। শুক্রবার (৩ জুলাই) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাজুস। নতুন এ মূল্য একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বিস্তারিত...

পোশাক খাতের রপ্তানি আয় কমেছে ১.৬৪ শতাংশ

সদ্য বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে তৈরি পোশাক রপ্তানি থেকে দেশের আয় হয়েছে ৩ হাজার ৮৭০ কোটি (৩৮.৭০ বিলিয়ন) ইউএস ডলার। আগের ২০২৪-২৫ অর্থবছরে পোশাক রপ্তানি থেকে আয় হয়েছিল ৩ হাজার ৯৩৫ কোটি (৩৯.৩৫ বিলিয়ন) ডলার। সে হিসাবে বিদায়ী অর্থবছরে পোশাক রপ্তানি কমেছে ১ দশমিক ৬৪ শতাংশ।

বিস্তারিত...

এলপি গ্যাসের দাম কমলো

ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১৮৮৫ টাকা থেকে কমিয়ে ১৫২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিস্তারিত...

আবারও বাড়ল সোনার দাম

টানা দুই দফা মূল্যহ্রাসের পর দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন মূল্য নির্ধারণ করেছে, যেখানে ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণালঙ্কারের দাম সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে বেড়েছে রুপার দামও।

বিস্তারিত...

ঘুরে দাঁড়াতে ৪ আর্থিক প্রতিষ্ঠানকে ৩ মাস সময় দিলো বাংলাদেশ ব্যাংক

অনিয়ম ও দুর্বল আর্থিক অবস্থার কারণে সংকটে থাকা চারটি আর্থিক প্রতিষ্ঠানকে পুনরুদ্ধারের সুযোগ দিতে তিন মাস সময় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে এই সময়ের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের দেওয়া পাঁচটি শর্ত পূরণ করতে না পারলে ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬ অনুযায়ী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অবসায়ন (রেজল্যুশন) কার্যক্রম শুরু করা হবে।

বিস্তারিত...

এলপি গ্যাসের দাম বাড়বে নাকি কমবে, জানা যাবে আগামীকাল

জুলাই মাসে তরলীকৃত পেট্রলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য বাড়ছে নাকি কমছে, তা জানা যাবে বৃহস্পতিবার (২ জুলাই)। এদিন এক মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে।

বিস্তারিত...

এক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স, দেশে এলো ৩৫.৫৬ বিলিয়ন ডলার

রেকর্ড দিয়ে শেষ হলো ২০২৫-২৬ অর্থবছর। এই অর্থবছরে দেশের ইতিহাসে সর্বোচ্চ ৩৫ দশমিক ৫৬ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। বুধবার (১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরের (জুলাই-জুন) ১২ মাসে দেশে বৈধ চ্যানেলে মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ৫৫৬ কোটি ২০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৪ লাখ ৩৮ হাজার ১২৮ কোটি টাকার বেশি। দেশের ইতিহাসে এক অর্থবছরে এত বেশি রেমিট্যান্স এর আগে কখনো আসেনি।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪