| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

দাম বাড়ল এলপিজির

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ালো সরকার। ১২ কেজির এলপিজি সিলিন্ডারের নতুন খুচরা মূল্য ১ হাজার ৫৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে। গত মাসে ১২ কেজি এলপিজির দাম ছিল ১ হাজার ৫২৮ টাকা। অর্থাৎ দাম বাড়ানো হয়েছে ৭০ টাকা।

বিস্তারিত...

এস আলম গ্রুপের ১১ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

স আলম গ্রুপ চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ১১টি ভারী শিল্পকারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানে কর্মরত হাজারো কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিককে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিস্তারিত...

মাছ-মুরগি-ডিমের বাজারে ফের আগুন, নাগালের বাইরে সামুদ্রিক মাছ

রাজধানীর বাজারগুলোতে গরুর মাংসের দাম স্থিতিশীল থাকলেও চলতি সপ্তাহে আবারও বেড়েছে মাছ, ব্রয়লার মুরগি ও ডিমের দাম। তবে সবচেয়ে বেশি চাপ তৈরি হয়েছে মাছের বাজারে। বিশেষ করে সামুদ্রিক মাছের দাম এখন সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে গেছে। এক হাজার টাকার নিচে মিলছে না বেশির ভাগ সামুদ্রিক মাছ।

বিস্তারিত...

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি এখন ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা

তিন দিনের ব্যবধানে দেশের বাজারে ফের স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।

বিস্তারিত...

পদত্যাগ করেছেন ন্যাশনাল ব্যাংকের এমডি আদিল চৌধুরী

তীব্র আর্থিক সংকট, উচ্চ খেলাপি ঋণ এবং ধারাবাহিক লোকসানের মুখে পড়া ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আদিল চৌধুরী পদত্যাগ করেছেন। চলতি সপ্তাহের শুরুতে তিনি ব্যাংকের পরিচালনা পর্ষদের কাছে পদত্যাগপত্র জমা দেন।

বিস্তারিত...

নবম পে স্কেলের সর্বশেষ অবস্থা নিয়ে যা জানালেন অর্থমন্ত্রী

সরকারি কর্মচারীদের বহুল প্রত্যাশিত নবম পে স্কেল বাস্তবায়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, সংশ্লিষ্ট কমিটির কাজ শেষ হলেই প্রস্তাবটি মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। মন্ত্রিসভার অনুমোদনের পর দ্রুত প্রজ্ঞাপন জারি করা হবে।

বিস্তারিত...

একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকরা ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন

একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকেরা এখন চিকিৎসার পাশাপাশি অন্যান্য জরুরি প্রয়োজনেও সর্বোচ্চ ১০ লাখ টাকা তুলতে পারবেন। আগে এই সুবিধা শুধু নিজের চিকিৎসার জন্য সীমাবদ্ধ থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী মা-বাবা, ছেলে-মেয়ে, ভাই-বোন ও স্বামী-স্ত্রীর চিকিৎসাসহ বিভিন্ন জরুরি প্রয়োজনে এ অর্থ উত্তোলনের সুযোগ পাবেন গ্রাহকরা।

বিস্তারিত...

বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রকল্পে ব্যয় বাড়লো ৬ কোটি ৭১ লাখ টাকা

জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল (প্রথম সংশোধিত) প্রকল্পে পূর্তকাজের নকশা, প্রাক্কলন ও নির্মাণ তত্ত্বাবধানের দায়িত্বে থাকা পরামর্শক প্রতিষ্ঠানের সেবার মেয়াদ আরও দুই বছর বাড়িয়েছে সরকার। একই সঙ্গে এ খাতে অতিরিক্ত ৬ কোটি ৭১ লাখ ২৯ হাজার ২৮৬ টাকা ব্যয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

বিস্তারিত...

১৬ হাজার কোটি টাকার জ্বালানি তেল আমদানির অনুমোদন

দেশের জ্বালানি তেলের চাহিদা নির্বিঘ্নে পূরণে সরকার ২০২৬ সালের জুলাই থেকে ডিসেম্বরের জন্য ১৫ লাখ ২৫ হাজার মেট্রিক টন পরিশোধিত জ্বালানি তেল আমদানির অনুমোদন দিয়েছে। এ বাবদ ব্যয় হবে ১৬ হাজার ৮৮ কোটি ৫২ লাখ টাকা, যা বাংলাদেশ পেট্রোলিয়ামে করপোরেশ

বিস্তারিত...

রপ্তানির ৮ হাজার কোটি উধাও, অনুসন্ধানে ৪ সংস্থা

রপ্তানি আয়ের সাড়ে ৮ হাজার কোটি টাকা দেশে এসেছে, কিন্তু জমা হয়নি ফরেন কারেন্সি (এফসি) অ্যাকাউন্টে। অভিযোগ— সেই অর্থের হিসাব উধাও করে একই লেনদেনের বিপরীতে তৈরি করা হয়েছে ফোর্সড লোন (গ্রাহকের অসম্মতিতে ঋণ)। কেয়া কসমেটিকস লিমিটেডের লেনদেনকে কেন্দ্র করে

বিস্তারিত...

মিরসরাই শিল্পাঞ্চলে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী তুরস্কের সানকো

তুরস্কের শীর্ষস্থানীয় টেক্সটাইল প্রতিষ্ঠান সানকো বাংলাদেশের মিরসরাই শিল্পাঞ্চলে প্রায় ৩০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করে একটি সমন্বিত টেক্সটাইল উৎপাদন কেন্দ্র স্থাপনের আগ্রহ প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশে কাপড় উৎপাদন, ফ্যাব্রিক প্রসেসিং এবং উচ্চমূল্যের (ভ্যালু অ্যাডেড) টেক্সটাইল পণ্য তৈরির পরিকল্পনা করছে।

বিস্তারিত...

দুই সপ্তাহে গ্যাস সংকট পুরোপুরি কেটে যাবে: প্রতিমন্ত্রী

একটি বড় দুর্ঘটনার কারণে এলএনজিকে গ্যাসিফাই করে ন্যাশনাল গ্রিডে সাপ্লাই করতে না পারার কারণে গ্যাস সংকট হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। আগামী সপ্তাহ থেকে সংকট কিছুটা কাটা শুরু করবে ও পরের সপ্তাহ থেকে সংকট পুরোপুরি কেটে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বিস্তারিত...

আগামী সপ্তাহে কমবে গ্যাস সংকট: জ্বালানি প্রতিমন্ত্রী

দেশে চলমান গ্যাস সংকট আগামী সপ্তাহ থেকে কিছুটা কমতে শুরু করবে বলে আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সংকট মোকাবিলায় বিকল্প উৎস ও প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে বলেও জানিয়েছেন তিনি। সোমবার (২৭ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

বিস্তারিত...

৬ মাসের মধ্যে রূপপুর থেকে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ

চলতি বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জানুয়ারি থেকে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে যাচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র (আরএনপিপি)। তবে আগামী আগস্ট মাসের শেষ সপ্তাহ নাগাদ ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরুর প্রস্তুতি চলছে দেশের প্রথম এই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে।

বিস্তারিত...

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

চলতি ২০২৬-২৭ অর্থবছরে পণ্য ও সেবা রপ্তানি করে ৬৩ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলার আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে পণ্য রপ্তানি থেকে ৫৫ দশমিক ২ বিলিয়ন এবং সেবা খাত থেকে ৮ দশমিক ২ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য ধরা হয়েছে। আগের অর্থবছরের তুলনায় প্রায় ১৫ শতাংশ প্রবৃদ্ধি ধরে এ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪