বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধিকে স্বাগত জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। বাংলাদেশের রিজার্ভ বৃদ্ধির প্রশংসা করে আইএমএফের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের উপপরিচালক থমাস হেলব্লিং বলেছেন, পেমেন্ট ভারসাম্যের দুর্বলতা হ্রাস করতে রিজার্ভ বৃদ্ধির লক্ষ্য গুরুত্বপূর্ণ।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি কার্যক্রম শুরু করছে। বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তর এবং যুক্তরাষ্ট্রের কৃষি অধিদপ্তরের মধ্যে সম্পাদিত সেই চুক্তি মোতাবেক মোট ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম আমদানি করা হবে। যার প্রথম চালান হিসেবে ৫৬ হাজার ৯৫৯ মেট্রিক টন গম নিয়ে এমভি নর্স স্ট্রাইড নামক জাহাজটি আজ চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে পৌঁছেছে।
যেসব ব্যবসায়ী বিমানে তাদের পণ্য আমদানি করেন, তারা মূলত পণ্য পরিবহনকারী প্রতিষ্ঠানের ‘এয়ার রিস্ক অনলি ক্লজ’-এর আওতায় বিমা সুবিধা পান। কিন্তু বিমান থেকে পণ্য আনলোড হওয়ার পর আর ওই মালামালের কোনো দায় থাকে না। আর এ কারণেই কোনো ক্ষতিপূরণ পাবেন না সম্প্রতি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আমদানিকারকেরা।
এখন কিছুটা কমেছে কয়েক মাস ধরে চরা দামে থাকা সবজির দাম । আগে বেশিরভাগ যে সবজির দাম ৮০–১০০ টাকার মধ্যে থাকলেও বর্তমানে ৫০–৮০ টাকার মধ্যে এসেছে। বিক্রেতারা জানিয়েছেন, নতুন সবজি বাজারে আসতে শুরু করেছে, এবং শীতের আগমনে নতুন সবজি উঠলে দাম আরও কমে আসবে।
মিট্যান্স প্রবাহ বাড়ায় ও কেন্দ্রীয় ব্যাংকের নিলাম পদ্ধতিতে ডলার কেনার ফলে রিজার্ভের নতুন রেকর্ড হয়েছে। দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩২.১১ বিলিয়ন ডলারে।
বিশ্ববাজারে লাফিয়ে বাড়তে থাকা স্বর্ণের দাম অনেকটাই কমে এসেছে। মার্কিন যুক্তরাষ্ট্রে সুদের হার কমানোর প্রত্যাশা এবং আগের সেশনে রেকর্ড দামে পৌঁছানোর পর বিনিয়োগকারীরা মুনাফা তুলে নেয়ায় এই পতন ঘটেছে।
সংযুক্ত আরব আমিরাতের দুবাই এবং মিয়ানমার থেকে মোট এক লাখ মেট্রিক টন চাল কিনছে সরকার, যাতে মোট ৪৪৬ কোটি ২৩ লাখ ৮ হাজার ৫৭০ টাকা ব্যয় হবে।
৬৬৪ কোটি ৪০ লাখ ৯৮ হাজার ৪৪০ টাকা ব্যয়ে সৌদি আরব, মরক্কো ও রাশিয়া থেকে এক লাখ ১৫ হাজার মেট্রিক টন সার কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে রয়েছে ৩০ হাজার মেট্রিক টন ইউরিয়া, ৪০ হাজার টন ডিএপি এবং ৩৫ হাজার টন এমওপি সার। বুধবার (২২ অক্টোবর) ভার্চুয়ালি অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
আমদানি, রপ্তানি ও ব্যবসায়িক কার্যক্রম গতিশীল রাখতে বিমানবন্দরের অধিক্ষেত্রাধীন এয়ারফ্রেইট ইউনিট এবং এক্সপ্রেস সার্ভিস ইউনিটে একটানা ২৪ ঘণ্টা তিন শিফটে কার্যক্রম পরিচালনার নির্দেশ জারি করেছে কাস্টমস হাউস । হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর এ নির্দেশনা দেয়া হলো।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এক হাজার ৯৮৮ কোটি টাকা ব্যয়ে ১৩ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার প্রধান উপদেষ্টা ও একনেকের চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ঘোষণা করেছে, বাংলাদেশে নির্বাচিত সরকার গঠিত হওয়া পর্যন্ত তারা ষষ্ঠ কিস্তির ঋণ দেবে না। নতুন সরকারকে দায়িত্ব গ্রহণের পর যদি সংস্থার নির্ধারিত সংস্কার কর্মসূচি বজায় রাখার নিশ্চয়তা পাওয়া যায়, তখনই কিস্তির অর্থ ছাড় করা হবে বলে তারা জানায়। ঋণের ষষ্ঠ কিস্তিতে প্রায় ৮০ কোটি মার্কিন ডলার পাওয়া কথা ছিল। কিন্তু আইএমএফ বর্তমান সংস্কার কার্যক্রমের ধারাবাহিকতা ও নতুন সরকারের নীতিগত অবস্থান
বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য দিন দিন বিশ্বব্যাপী বাড়ছে। এ ব্যবসা পরিচালনার জন্য বিভিন্ন দেশের মুদ্রার সঙ্গে বাংলাদেশি টাকার বিনিময় হারও গুরুত্বপূর্ণ। মঙ্গলবার (২১ অক্টোবর) প্রধান বৈদেশিক মুদ্রার সঙ্গে বাংলাদেশি টাকার বিনিময় হার নিম্নরূপঃ
সার উৎপাদনে ব্যবহৃত গ্যাসের দাম বৃদ্ধির প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে নিয়ে এসেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। চলতি মাসের মধ্যেই দাম বাড়ানোর ঘোষণা আসতে পারে বলে একাধিক সূত্র জানিয়েছে। বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানিয়েছেন, “দাম ঘোষণার নির্দিষ্ট তারিখ এখনো ঠিক হয়নি, তবে সব প্রস্তুতি শেষ। দ্রুতই আদেশ দেওয়া হবে।”
ন্ত্রণালয়/বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরে নিয়োগ/পদোন্নতি সংশ্লিষ্ট কাজের সম্মানী/পারিতোষিক হার সরকার কর্তৃক পুনর্নির্ধারণ করা হয়েছে।
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইএবি)।