প্রান্তিক খামারিদের অধিকার রক্ষা এবং কর্পোরেট সিন্ডিকেটের দৌরাত্ম্যে ধ্বংসের মুখে পড়া পোলট্রি খাত বাঁচাতে বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ) ঘোষণা দিয়েছে—৭ দফা দাবি বাস্তবায়ন না হলে শনিবার (১ নভেম্বর) থেকে সারা দেশে ডিম ও মুরগি উৎপাদনকারী খামার ও উৎপাদন পর্যায়ক্রমে বন্ধ থাকবে।
দেশের বাজারে সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ৬১৩ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৯৬ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।
বাংলাদেশের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বজায় রাখার ক্ষেত্রে অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। বুধবার (২৯ অক্টোবর) রাজধানীতে আইএমএফের পঞ্চম রিভিউ মিশনের অংশ হিসেবে অনুষ্ঠিত প্রথম দফার বৈঠকের পর এই মন্তব্য আসে। ঋণ কর্মসূচির শর্তাবলির অগ্রগতি মূল্যায়নের জন্য আইএমএফ দলটি ঢাকায় এসেছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) থেকে দেশের বাজারে স্বর্ণ বিক্রি শুরু হবে নতুন দামে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ২ হাজার ৭০৯ টাকায়, যা আগের দিনের তুলনায় ৮ হাজার ৯০০ টাকা বেশি।
দেশের বাজারে কয়েক দফা পতনের পর আবারও বেড়েছে স্বর্ণের দাম। এবার ভরিতে ৮ হাজার ৮৮০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২ হাজার ৭০৯ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। যা এর আগে ১ লাখ ৯৩ হাজার ৮০৯ টাকা নির্ধারণ করা ছিল।
আন্তর্জাতিক সালিশি ব্যবস্থায় গেছেন দেশের অন্যতম ধনী ব্যবসায়ী এস আলম ও তার পরিবার। তাদের দাবি, অবৈধভাবে পাচার হওয়ার অভিযোগে যেসব সম্পদ উদ্ধারে বাংলাদেশ সরকার ব্যবস্থা নিয়েছে, এতে তাদের কোটি কোটি ডলার ক্ষতি হচ্ছে।
সাধারণত জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসকে ইলিশের ভরা মৌসুম ধরা হয়। কিন্তু মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের তথ্যে দেখা যায়, চলতি বছরের ওই তিন মাসে আহরিত হয়েছে ৭৯ হাজার ৩১০ মেট্রিক টন ইলিশ—যা গত বছরের ১ লাখ ৩ হাজার ৬৪৭ টন থেকে ২৪ হাজার ৩৩৭ টন কম, অর্থাৎ প্রায় ২৩ শতাংশ কমেছে।
চলতি অর্থবছরে বরাদ্দ থাকা অর্থও যানবাহনের জন্যব্যয় না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি সরকারি অর্থায়নে বিদেশে সেমিনার, সিম্পোজিয়াম ও ওয়ার্কশপে অংশগ্রহণও বন্ধ থাকবে। তবে অত্যাবশ্যকীয় বিবেচনায় সীমিত পরিসরে বিদেশ ভ্রমণের সুযোগ রাখা হয়েছে।
দেশের বাজারে স্বর্ণের দাম টানা কমেই চলেছে। এবার বড় আকারে আরেক দফা স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ১০ হাজার ৪৭৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯৩ হাজার ৮০৯ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।
বিশ্ববাজারে সোনার দামে পতন অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য সংকট নিরসনের আভাসে মঙ্গলবার (২৮ অক্টোবর) মূল্যবান এই ধাতুটির দাম প্রায় ২ শতাংশ কমে তিন সপ্তাহের মধ্যে সর্বনিম্নে নেমে এসেছে।
নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম অভিযোগ করেন, ‘বর্তমান অন্তবর্তীকালীন সরকার দেশের ব্যবসায়ীদের চেয়ে বিদেশিদের কথায় বেশি গুরুত্ব দেয়। আমরা আমাদের সমস্যাগুলো সরকারকে জানাতে চেয়েও বারবার ব্যর্থ হয়েছি।’
বিশ্বের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি পাওয়ায় বৈদেশিক মুদ্রার লেনদেনও বেড়েছে। লেনদেনের সুবিধার্থে আজ (২৮ অক্টোবর) বাংলাদেশি টাকায় প্রধান বৈদেশিক মুদ্রার বিনিময় হার নিম্নরূপ:
এক দিনের ব্যবধানে দেশের বাজারে ফের কমেছে সোনার দাম। আন্তর্জাতিক বাজারে মূল্যহ্রাসের সঙ্গে স্থানীয় চাহিদা ও দাম কমার কারণে নতুন করে দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
দীর্ঘ ২০ বছর পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে নবম যৌথ অর্থনৈতিক কমিশনের (জেইসি) বৈঠক হয়েছে। বৈঠকে পাকিস্তানি বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত ও কোটামুক্ত প্রবেশাধিকার চেয়েছে ঢাকা। এতে সম্মতি প্রকাশ করেছে পাকিস্তান। পাশাপাশি দেশটির করাচি বন্দর ব্যবহার করারও অনুমতি দিয়েছে ইসলামাবাদ।
উচ্চ গ্যাসমূল্য, বিদেশি সুতার অনুপ্রবেশ ও নীতিগত অসামঞ্জস্য এসব সমস্যা সমাধান না হলে এই শিল্প ধ্বংসের মুখে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।