| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

অবৈধভাবে মিয়ানমারে পণ্য পাচারের সময় আটক ১১

মিয়ানমারে অবৈধভাবে পণ্য পাচারের সময় ১১ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।

বিস্তারিত...

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় ২ সিএনজি আরোহী নিহত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চলন্ত ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই আরোহী নিহত হয়েছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের গ্রিশনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—কসবা উপজেলার শিকারপুর গ্রামের ইয়াজুল ইসলামের স্ত্রী পপি আক্তার (২০) ও একই উপজেলার মান্দারপুর গ্রামের হেফজু মিয়ার ছেলে অটোরিকশাচালক সাদেক মিয়া (১৮)।

বিস্তারিত...

পতিত স্বৈরাচার আর তাদের দোসররা গণতন্ত্রের শত্রু: খায়ের ভূঁইয়া

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, পতিত স্বৈরাচার, তাদের দোসররা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের শত্রুরা দেশে নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তিনি বলেন, যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে তাদের আইনের আওতায় আনতে হবে।

বিস্তারিত...

পানছড়ি হাসপাতাল পরিদর্শন করলেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনুতোষ চাকমা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা নাসরিনসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ তাকে স্বাগত জানান।

বিস্তারিত...

খাগড়াছড়িতে সাংবাদিকদের সঙ্গে সিভিক ফাউন্ডেশনের মতবিনিময়

পার্বত্য চট্টগ্রামের অপরাধ পরিস্থিতি এর ধরন, চ্যালেঞ্জ এবং করণীয় বিষয়ে একটি বিস্তৃত গবেষণা কার্যক্রম হাতে নিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিভিক ফাউন্ডেশন। এরই অংশ হিসেবে ১৫ সোমবার ( ১৫ সেপ্টম্বর) সকাল ১০টায় খাগড়াছড়ি প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

ডায়াগনস্টিকে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদ উত্তীর্ণ রিএজেন্ট পাওয়ায় এবং ফিজিসিয়ান স্যাম্পল বিক্রয়ের অপরাধে দুই প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বিস্তারিত...

লক্ষ্মীপুর পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময়

‘লক্ষ্মীপুর পৌরবাসী সচেতন, পরিচ্ছন্ন নগর জীবন’ এই স্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুর পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম গতিশীল করার লক্ষ্য পরিচ্ছন্নতা কর্মীদের সাথে এক মতবিনিময় সভা করা হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে শহরের সোনার বাংলা রেস্টুরেন্টের হলরুমে লক্ষ্মীপুর পৌরসভার আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। এই সভার মূল উদ্দেশ্য থাকে বর্জ্য পৃথকীকরণ, সঠিক স্থানে বর্জ্য ফেলা, দ্রুত বর্জ্য অপসারণ ও টেকসই সমাধান নিয়ে আলোচনা করা।

বিস্তারিত...

মসজিদে নামাজরত অবস্থায় ব্যবসায়ীর মৃত্যু

নোয়াখালীর কোম্পানীগঞ্জ মসজিদে নামাজরত অবস্থায় আতিকুর রহমান ওরফে ফারুক (৫৮) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। গতকাল রোববার( ১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এশার নামাজ পড়া অবস্থায় উপজেলার চরফকিরা ইউনিয়নের চাপরাশিরহাট পূর্ব বাজার দারুস সালাম কেন্দ্রীয় জামে মজসিদে এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

মারা গেছে দাফনের সময় নড়ে উঠা সেই নবজাতক

চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড পৌর কবরস্থানে দাফনের সময় নড়ে উঠা নবজাতক দীর্ঘ প্রায় ৮ ঘণ্টা চিকিৎসাধীন অবস্থায় থাকার পর চাঁদপুরের নবজাতক সেই শিশুটি মারা গেছে।

বিস্তারিত...

কক্সবাজার স্টেডিয়ামে ভাঙচুর : ছাত্রদল নেতাসহ ৭০০ জনের বিরুদ্ধে মামলা

কক্সবাজার জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ব্যাপক ভাঙচুর ও দাঙ্গার ঘটনায় দুই টিকিট ইজারাদারসহ প্রায় ৭০০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

বিস্তারিত...

চট্টগ্রাম এয়ারপোর্টে হারানো ব্যাগ ফিরে পেলেন ইন্দোনেশিয়ান নাগরিক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পার্কিং এলাকা থেকে উদ্ধার হওয়া এক ইন্দোনেশিয়ান নাগরিকের ব্যাগ ১২ দিন পর ফেরত দেওয়া হয়েছে।

বিস্তারিত...

জীবিত নবজাতক দাফনের চেষ্টা,পালিয়েছে স্বজনরা

চাঁদপুর শহরের পৌর কবরস্থানে অবিশ্বাস্য ও হৃদয়বিদারক এক ঘটনা ঘটেছে। জীবিত নবজাতককে দাফন করতে রেখে পালিয়ে যায় স্বজনরা। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে দাফনের সময় আযান শুনে নবজাতক নড়েচড়ে ওঠে। বিষয়টি স্থানীয়দের নজরে এলে দ্রুত নবজাতককে উদ্ধার করে শহরের একটি প্রাইভেট হাসপাতালের এনআইসিইউতে ভর্তি করা হয়। বর্তমানে শিশুটি চিকিৎসাধীন রয়েছে।

বিস্তারিত...

খাগড়াছড়ি ক্যান্টনমেন্টে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বর্ণাঢ্য আয়োজনে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ও নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুলের উদ্যোগে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

লক্ষ্মীছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, আর্থিক অনুদান ও শিক্ষা সহায়তা প্রদান

খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ৩২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির উদ্যোগে স্থানীয় জনগোষ্ঠীর উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় রোববার সকালে লক্ষ্মীছড়ি-ফটিকছড়ি সীমান্তের বাইন্যাছোলা-মানিকপুর উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

বিস্তারিত...

নোয়াখালীতে ৪২৫ কচ্ছপ উদ্ধার

নোয়াখালীর বেগমগঞ্জ থেকে ৪২৫টি কচ্ছপ (কড়ি কাইট্টা) উদ্ধার করেছে উপকূলীয় বন বিভাগ। শুক্রবার (১২ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার চৌমুহনী পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের লোকনাথ মন্দিরসংলগ্ন একটি পরিত্যক্ত ঘর থেকে কচ্ছপ গুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত কচ্ছপের মধ্যে ৩২৫টি জীবিত ও ১০০টি মৃত।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪