| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

শ্রমিকদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করল পুলিশ

বকেয়া বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধকারী নাসা গ্রুপের শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিয়েছে পুলিশ। তবে এখনো মহাসড়কের পাশেই অবস্থান করছেন আন্দোলনরত শ্রমিকেরা।

বিস্তারিত...

বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ ‍কিলোমিটার যানজট

বকেয়া বেতন এবং ভাতার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন নাসা গ্রুপের শ্রমিকরা। এসময় সারাদেশে নাসা গ্রুপের সব শ্রমিকের বকেয়া বেতন পরিশোধের দাবি জানানো হয়।

বিস্তারিত...

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচল অচলাবস্থা

হঠাৎ বৈরী আবহাওয়ার প্রভাবে নোয়াখালীর রেলপথে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। ঝড়ের তাণ্ডবে রেললাইনের বিভিন্ন স্থানে গাছ ভেঙে পড়ায় ঢাকার সঙ্গে নোয়াখালীর ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন শত শত যাত্রী।

বিস্তারিত...

ছাত্রদল কমিটিতে ট্রান্সজেন্ডার, সমালোচনায় অব্যাহতি

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সৈয়দাবাদ আদর্শ মহাবিদ্যালয়ের ছাত্রদলের কমিটিতে ট্রান্সজেন্ডারকে পদ দেওয়ায় সমালোচনার সৃষ্টি হয়েছে। এতে সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রেদোয়ান ইসলামকে অব্যাহতি দেয়া হয়েছে।

বিস্তারিত...

ফরিদগঞ্জে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার

চাঁদপুরের ফরিদগঞ্জে এক গৃহবধূকে (২৮) দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মো. আকরাম হোসেন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৫ এপ্রিল) রাতের দিকে উপজেলার বিরামপুর এলাকায় অভিযান চালিয়ে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার আকরাম পূর্ব লাড়ুয়া গ্রামের মো. শাহজাহানের ছেলে।

বিস্তারিত...

চাঁদপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় জরিমানা

চাঁদপুর খলিসাডুলী এলাকায় অতিরিক্ত মূল্যে এলপিজি গ্যাস বিক্রি করায় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৬ এপ্রিল) দুপুরে নিয়মিত বাজার তদারকি অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ে সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

বিস্তারিত...

খাগড়াছড়িতে ক্রীড়া দিবস উদযাপন

“ক্রীড়ায় হবে সেতু বন্ধন, করবো বাধা দূরীকরণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো খাগড়াছড়িতেও পালিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস। দিনটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

বিস্তারিত...

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় খাগড়াছড়িতে সমন্বিত উদ্যোগের ডাক

খাগড়াছড়িতে জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং টেকসই খাদ্য ব্যবস্থাপনা জোরদারে এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। টেবটেবা ফাউন্ডেশনের অর্থায়নে এবং স্থানীয় এনজিও সংস্থা জাবারাং কল্যাণ সমিতির বাস্তবায়নে এ সংলাপের আয়োজন করা হয়।

বিস্তারিত...

চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পুলিশ সদস্যের দুই পা বিচ্ছিন্ন

নওগাঁর আত্রাইয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এমরান মিয়া (২৫) নামে এক পুলিশ সদস্যের দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে। সোমবার (৬ এপ্রিল) সকালে আত্রাই রেলস্টেশনে এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিলের চেষ্টা, পুলিশের বাধা-ত্রিমুখী সংঘর্ষ

লক্ষ্মীপুর শহরে ১৪৪ ধারা ভঙ্গ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের মিছিলের চেষ্টা করা হয়েছে। এতে পুলিশ মিছিলে বাধা দেয়। এঘটনায় বৈষম্যবিরোধী শিক্ষার্থী, পুলিশ ও ছাত্রদলের ব্যানারে জুলাই ফাইটার্সের নেতাকর্মীদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের ঘটনায় সদর থানার ওসি মোহাম্মদ ওয়াহিদ পারভেজসহ অন্তত ২০ জন আহত হয়েছে বলে জানা গেছে।

বিস্তারিত...

কুমিল্লায় একসঙ্গে ৩ বাসে আগুন

কুমিল্লা নগরীর জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড এলাকায় পাশাপাশি রাখা তিনটি বাসে আগুন লেগেছে। এ হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। রোববার (৫ এপ্রিল) দুপুরে হঠাৎ করে বাসগুলো থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন।

বিস্তারিত...

পুকুরে গোসল করতে নেমে আপন দুই ভাইয়ের মৃত্যু

চাঁদপুরের ফরিদগঞ্জে বাড়ির পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে ইয়াসিন (৮) ও রাসেল (৬) নামের দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। রোববার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের কুতুবপুর গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া দুই শিশু ওই গ্রামের আবুল বাশার ও শাহীনা বেগম দম্পতির।

বিস্তারিত...

রাষ্ট্রের শীর্ষ ব্যক্তিদের নাম ভাঙিয়ে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ১

স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দীনসহ রাষ্ট্রের শীর্ষ ব্যক্তিদের নাম ভাঙিয়ে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে এক যুবককে চট্টগ্রামের পটিয়া থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার রিয়াদ বিন সেলিম (৪০) পটিয়া পৌরসভার পাইকপাড়া এলাকার মৃত মো. সেলিম উদ্দীনের বাসিন্দা। শনিবার (৪ এপ্রিল) দিবাগত রাতে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিস্তারিত...

চাঁদপুরে হামের টিকাদান কর্মসূচি শুরু

দেশব্যাপী হামের প্রাদুর্ভাবের কারণে চাঁদপুর সদর, পৌরসভা ও হাইমচর উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে এক ডোজ করে হামের টিকা দেওয়ার বিশেষ কর্মসূচি শুরু হয়েছে। ৫ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত এই বিশেষ টিকাদান কর্মসূচি চলবে।

বিস্তারিত...

লক্ষ্মীপুর পৌরসভার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

লক্ষ্মীপুর পৌরসভার বাসিন্দাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। পৌরসভার উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পে ২০০-র অধিক নারী ও শিশুকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ দেওয়া হয়।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪