| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

কুমিল্লা সীমান্তে কোটি টাকার মোবাইল ডিসপ্লে ও বাজি জব্দ

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মালামাল উদ্ধার করেছে। সোমবার (০২ মার্চ) ভোরে সদর দক্ষিণ উপজেলার লক্ষীপুর পোস্ট এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

বিস্তারিত...

সীতাকুণ্ড ইকোপার্কে গলাকাটা অবস্থায় কন্যাশিশু উদ্ধার

চট্টগ্রামের সীতাকুণ্ডে বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্ক এলাকা থেকে গলাকাটা অবস্থায় এক সাত বছর বয়সী কন্যাশিশুকে উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) দুপুরে স্থানীয় শ্রমিকরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান।

বিস্তারিত...

কক্সবাজারে গ্যাস পাম্পে বিস্ফোরণ : দগ্ধ তাহেরের মৃত্যু

কক্সবাজারে গ্যাস পাম্পে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আবু তাহেরের (২৮) মৃত্যু হয়েছে। রোববার (১ মার্চ) সন্ধ্যা পৌনে সাতটার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিস্তারিত...

বারকোড সুইটস এণ্ড কনফেকশনারিতে দেড় লক্ষ টাকা জরিমানা

সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণা'র নেতৃত্বে নগরের মুরাদপুর এলাকার 'বারকোড সুইটস এণ্ড কনফেকশনারি (কিচেন) নামক প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট কার্যক্রম পরিচালিত হয়।

বিস্তারিত...

চাঁদপুর বারের নির্বাচন থেকে সরে দাঁড়াল জামায়াত-সমর্থিত প্যানেল

চাঁদপুর জেলা আইনজীবী সমিতি-র আগামী ৫ মার্চের নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে জামায়াত-সমর্থিত ঐক্যবদ্ধ আইনজীবী কল্যাণ পরিষদের পূর্ণাঙ্গ প্যানেল।

বিস্তারিত...

চাঁদপুরে প্রবাসীর বাড়ি থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ২

মতলব উত্তর উপজেলা-এর বাগানবাড়ি ইউনিয়ন-এর হাপানিয়া গ্রামে ইতালি প্রবাসী নুর ইসলামের বসতঘর থেকে তাঁর মা পারুল বেগম (চাঁদপুর) (৬৫)-এর মরদেহ উদ্ধারের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিস্তারিত...

সন্তু লারমাকে আঞ্চলিক পরিষদ ছাড়ার আহ্বান

সন্তু লারমা-কে পদত্যাগ করে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম সমিতির সভাপতি, পার্বত্য ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান এবং খাগড়াছড়ি জেলা শাখার তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এ এইচ এম ফারুক। একই সঙ্গে তিনি সন্তু লারমার বিরুদ্ধে সরাসরি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন।

বিস্তারিত...

মনোহরগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

কুমিল্লার মনোহরগঞ্জে আরিফুল ইসলাম নামে এক ব্যাক্তির বিরুদ্ধে যুবদল নেতা পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। আবু ইউসুফ নামে স্থানীয় এক ঠিকাদার এই অভিযোগ করেন।

বিস্তারিত...

পুলিশের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষের ঘটনায় ৫৬ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় পুলিশের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষের ঘটনায় ৫৬ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। পুলিশের ওপর হামলা ও কর্তব্যকাজে বাধা দেওয়ার অভিযোগে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে রায়পুর থানার উপপরিদর্শক (এসআই) আহসান হাবীব বাদী হয়ে মামলাটি করেন।

বিস্তারিত...

সুবর্ণচরে অসহায় বিধবার পাশে ইউএনও

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় চরম দারিদ্র্যের মধ্যে তিন সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করা বিধবা আয়েশা বেগমের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকিব ওসমান। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে তার হাতে এক মাসের খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

বিস্তারিত...

বোয়ালখালীতে মাস্টারদা সূর্য সেন ও বিপ্লবী তারকেশ্বর দস্তিদারের ৯৩তম ফাঁসি দিবস পালিত

বোয়ালখালী উপজেলার ৫নং সারোয়াতলী ইউনিয়নের সারোয়াতলী গ্রামে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় বীর বিপ্লবী মহানায়ক মাস্টারদা সূর্য সেন ও বিপ্লবী তারকেশ্বর দস্তিদারের ৯৩তম ফাঁসি দিবস।

বিস্তারিত...

চাঁদার দাবিতে শম্বুনাথের বিয়েতে কিশোর গ্যাংয়ের হামলা, আহত ৩

চাঁদপুরের মতলব উত্তরের বাগানবাড়ি ইউনিয়নের রায়েরকান্দি গ্রামের নমপাড়ায় সনাতন ধর্মাবলম্বীদের এক বিয়ের অনুষ্ঠানে চাঁদা দাবিকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের হামলার ঘটনা ঘটেছে।

বিস্তারিত...

রাউজান থেকে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাউজান থানা পুলিশের অভিযানে দুটি দেশীয় তৈরি এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের সময় পালিয়েছে মূল আসামি।

বিস্তারিত...

প্রধানমন্ত্রী তার প্ল্যান বাস্তবায়নে ঝাঁপিয়ে পড়েছেন : জনপ্রশাসন উপদেষ্টা

প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছিলেন যে ‘আই হ্যাভ এ প্ল্যান’। তিনি তা বাস্তবায়নের কাজ শুরু করেছেন এবং ঝাঁপিয়ে পড়েছেন। একটি প্রতিষ্ঠানের সিইও’র মতো প্রতিটি বিষয় বিস্তারিত দেখছেন এবং মনিটর করছেন, সেভাবেই কাজ আদায় করছেন। সারা পৃথিবীর মধ্যে এটি চমকপ্রদ এবং ব্যতিক্রম। এটি আমাদের জন্য অনুপ্রেরণা। এটি বিশ্বে আন্তর্জাতিকভাবে দারুণ প্রশংসিত হয়েছে। আমরা আশা করি, সামনে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ।

বিস্তারিত...

রিকশা চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত-২০

লক্ষ্মীপুরের রায়পুরে ব্যাটারিচালিত অটোরিকশা চুরির ঘটনায় আটক ৪ চোরকে নিয়ে পুলিশ ও এলাকাবাসীর মধ্যে হামলা-মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৪ পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। এদিকে সংঘর্ষের একপর্যায়ে পুলিশ চলে গেলেও বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত ১০ টা থেকে রাত দেড়টা পর্যন্ত সাড়ে ৩ ঘন্টা লক্ষ্মীপুর-রায়পুর আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখে এলাকাবাসী। এ সময় রাস্তায় বাঁশসহ গাছের গুড়ি ফেলে আগুন দেয় তারা।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪