| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

চট্টগ্রামে কাচ্চি ডাইনকে ৩ লাখ টাকা জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশ, স্যাঁতসেঁতে রান্নাঘর ও কাঁচামাল সংরক্ষণের জায়গায় আসা-যাওয়া করছে ইঁদুর। এমন পরিবেশেই কাচ্চি, বিরিয়ানিসহ নানা খাবার তৈরির অপরাধে আজ বৃহস্পতিবার চট্টগ্রাম নগরের চকবাজার এলাকায় কাচ্চি ডাইন রেস্তোরাঁকে ভ্রাম্যমাণ আদালত তিন লাখ টাকা জরিমানা করেছে। সকালে নগরের চকবাজার এলাকায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনিয়া হক। এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ ফারহান ইসলাম। এ ছাড়া চকবাজার থানা-পুলিশ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিস্তারিত...

চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থাকে ঢেলে সাজানো হচ্ছে: মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রামকে কার্যকর বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তুলতে সমন্বিত অবকাঠামো উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে নগরের যোগাযোগ ব্যবস্থাকে ঢেলে সাজানো হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

বিস্তারিত...

চট্টগ্রামে গৃহকর্তাকে খুন করে গরু লুট

: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় গৃহকর্তাকে খুন করে গরু লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ভোরে চন্দনাইশ পৌরসভায় এ ঘটনা ঘটেছে।

বিস্তারিত...

কক্সবাজারে এলপিজি পাম্পে বিস্ফোরণ: দগ্ধ ১৬, কোটি টাকার ক্ষতি

কক্সবাজার শহরের কলাতলী এলাকায় নবনির্মিত একটি এলপিজি গ্যাস ফিলিং স্টেশনে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৬ জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত ৭ জনকে চট্টগ্রামে পাঠানো হয়েছে এবং ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় রেফার করা হয়েছে।

বিস্তারিত...

চট্টগ্রামের রাউজানে আবারও প্রকাশ্যে গুলি করে হত্যা

উপজেলায় প্রকাশ্যে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত মুজিবুর রহমান (৫০) ছিলেন উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আনজু পিতার বাড়ির মৃত আব্দুল মোনাফের ছেলে। তিনি ইউনিয়ন যুবদলের সক্রিয় কর্মী এবং রাউজানের নবনির্বাচিত এমপি গিয়াস উদ্দিন কাদের চৌধুরি-এর অনুসারী হিসেবে পরিচিত।

বিস্তারিত...

সোনাগাজীতে তাঁতি দল কর্মীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ

ফেনীর সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নে ডেকে নিয়ে ইউনিয়ন তাঁতি দলের সাংগঠনিক সম্পাদক আইয়ুব নবী তারেক (২৬) নামে এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইউনিয়নের গুনক গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তারেক গুনক গ্রামের লক্সমালের বাড়ির বাসিন্দা কামাল উদ্দিনের ছেলে।

বিস্তারিত...

রাউজানে দুুর্বৃত্তের গুলিতে যুবদল কর্মী নিহত

চট্টগ্রামের রাউজান উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে মো. মুজিব (৬০) নামের এক যুবদল কর্মী নিহত হয়েছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার

বিস্তারিত...

মতলবে টেন্ডারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫

চাঁদপুরের মতলব উত্তরের ছেঙ্গারচর পৌরসভা, চাঁদপুর, বাংলাদেশ এলাকায় হাট-বাজার ইজারার টেন্ডার প্রক্রিয়াকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বিস্তারিত...

থানা পুলিশ ম্যানেজ করেই গোমতী নদীর মাটি কাটা হচ্ছে: হাসনাত আব্দুল্লাহ্

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেন, থানা পুলিশকে ‘ম্যানেজ’ করেই গোমতী নদী থেকে অবৈধভাবে মাটি কাটা হচ্ছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)র সভাকক্ষে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ তোলেন।

বিস্তারিত...

জুনিয়র বৃত্তিতে চাঁদপুর জেলার শীর্ষে আল-আমিন একাডেমি

দীর্ঘ বছর বন্ধ থাকার পর চালু হওয়া জুনিয়র বৃত্তি পরীক্ষার (অষ্টম শ্রেণি) ফলাফল ঘোষণা হয়েছে। এতে ৩৩জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে বৃত্তি পেয়ে চাঁদপুর জেলায় প্রথম স্থান অর্জন করেছে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আল-আমিন একাডেমি স্কুল এন্ড কলেজ।

বিস্তারিত...

কাগজ দেখতে চাওয়ায় ট্রাফিক পুলিশকে মারধর, ট্রাকচালক আটক

চট্টগ্রামের ফটিকছড়িতে দায়িত্ব পালনকালে এক ট্রাফিক সার্জেন্ট ইন্সপেক্টরকে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে এক ট্রাকচালকের বিরুদ্ধে।

বিস্তারিত...

জনগণের সেবায় অতিরিক্ত সুবিধা নেওয়া যাবে না: হাসনাত

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, সরকার যে বেতন ভাতা দেয়, তা নিয়েই চাকরি করতে হবে, ঘুস দুর্নীতি চলবে না।

বিস্তারিত...

কচুয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, তিনজন দগ্ধ

চাঁদপুরের কচুয়ায় রাতে সেহরীর খাবার প্রস্তুত করতে গিয়ে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণ হয়ে খাদিজা আক্তার (৩০), তার স্বামী মো. মাহমুদুল (৩৬) ও জা শিউলি আক্তার (৪০) দগ্ধ হয়েছেন। দগ্ধ তিনজনই বর্তমানে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন

বিস্তারিত...

প্রেমের টানে শ্রীলঙ্কান তরুণী ফেনীতে, ইসলাম ধর্ম গ্রহণ করে বিয়ে

সীমানার প্রাচীর এবং ভাষার ব্যবধান ঘুচিয়ে প্রেমের টানে শ্রীলঙ্কা থেকে ফেনীর দাগনভূঞায় এসেছেন এক তরুণী। কেবল বাংলাদেশে আসাই নয়, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে স্থানীয় যুবক এজাজ আহমেদ শিহাবের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। ঘটনাটি ফেনীর দাগনভূঞা উপজেলার রামনগর ইউনিয়নের আজিজ ফাজিলপুর গ্রামে ঘটে।

বিস্তারিত...

চট্টগ্রামে গ্যাস লাইন বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৫

চট্টগ্রামের হালিশহর–এর একটি ৬ তলা আবাসিক ভবনে গ্যাস লাইন বিস্ফোরণের ঘটনায় সাখাওয়াত হোসেন নামে আরও একজনের মৃত্যু হয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪