রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)-এর উদ্যোগে শিক্ষার্থীদের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে 'ফার্স্ট এইড বক্স' বিতরণ ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে রাকসুর নিজস্ব কনফারেন্স রুমে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সিরাজগঞ্জের শাহজাদপুরে আম দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে নিয়ে দুজন সহপাঠীর সামনে নয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ সময় অন্য দুই শিশুকেও বিবস্ত্র করা হয়। পরে তিন শিশুকে ১শ টাকা করে দেওয়ার চেষ্টা করে সজীব (২৪) নামে এক যুবক।
জয়পুরহাটে প্রবাসীর স্ত্রীকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে হাসিবুর রহমান সরদারকে (৩৮) গ্রেপ্তার করেছে র্যাব-৫। তিনি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কলা অনুষদের ১২ বিভাগের ১৬ শিক্ষার্থীকে ‘ডিনস অ্যাওয়ার্ড’ দেওয়া হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষার্থীদের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।
নাটোর শহরের মল্লিকহাটি ঘোষপাড়া এলাকায় পারিবারিক কলহের জেরে নিজ মাকে শিলপাটার শিল দিয়ে আঘাত করে হত্যা করেছে এক বাকপ্রতিবন্ধী ছেলে। রোববার (২৬ এপ্রিল) দিবাগত রাত প্রায় ১১টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে স্কুল ফিডিং (মিড-ডে মিল) কর্মসূচির আওতায় সরবরাহ করা সেদ্ধ ডিম খেয়ে শতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। রোববার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার আলিনগর ইউনিয়নের মকরমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে অধিকাংশই প্রাথমিক চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় এক পুলিশ কনস্টেবলকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতা ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে উপজেলার রহনপুর এলাকার খয়রাবাদে একটি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
জয়পুরহাটের কালাই উপজেলার পুর এম ইউ ফাজিল (স্নাতক) মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে প্রত্যয়নপত্র দিতে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়, প্রতিষ্ঠানের ফান্ডে অনিয়ম, জমি লিজে স্বেচ্ছাচারিতা এবং প্রতিষ্ঠানের যানবাহন ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগ উঠেছে। এসব অভিযোগকে কেন্দ্র করে এলাকায় তীব্র সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বগুড়ার গাবতলী উপজেলায় মাঠ থেকে ছাগল আনতে গিয়ে বজ্রপাতে সুমন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলার সোনারায় ইউনিয়নের মুচিখালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুমন ওই গ্রামের আব্দুল করিমের ছেলে।
রাজশাহীর দুর্গাপুরের দাওকান্দি সরকারি কলেজে বিএনপি নেতার জুতাপেটার ঘটনায় আলোচিত শিক্ষিকা আলেয়া খাতুন হীরাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রোববার (২৬ এপ্রিল) দুপুরে দুর্গাপুরে উপজেলার দাওকান্দি সরকারি কলেজ পরিদর্শন শেষে রাজশাহী অঞ্চলিক
রাজশাহীর দুর্গাপুর উপজেলায় একটি সরকারি কলেজে ঢুকে এক নারী শিক্ষককে জুতাপেটার অভিযোগ উঠেছে স্থানীয় এক মৎস্য ব্যবসায়ী ও বিএনপি কর্মীর বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আগে থেকেই গ্রেপ্তারি পরোয়ানা থাকলেও ঘটনার পরদিন পর্যন্ত তিনি প্রকাশ্যে ঘোরাফেরা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
বগুড়ার শাজাহানপুর উপজেলায় স্ত্রী তালাক দেওয়ায় নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন নজরুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তি। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে উপজেলার আড়িয়া ইউনিয়নের বারআঞ্জুল গ্রামের মাছির বাজার মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
দরিদ্র কিডনি রোগীদের পাশে দাঁড়িয়েছে রোটারি ক্লাব অব বগুড়া। কিডনি ডায়ালাইসিস সহায়তা প্রজেক্টের আওতায় আজ শুক্রবার সকাল ১১টায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়মিত অনুদানের অংশ হিসেবে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মহসিনের কাছে রোটারি ক্লাব অব বগুড়ার পক্ষ থেকে ১ লাখ ২৫ হাজার টাকা হস্তান্তর করা হয়েছে।
নওগাঁর বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে নতুন একটি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) বেলা ১১টায় উপজেলার কোলা ইউনিয়নের আক্কেলপুর কামারপাড়া থেকে কেশাইল পর্যন্ত ১৩১৫ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট এই সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।
নওগাঁর বদলগাছীতে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় বদলগাছী মিনি স্টেডিয়াম মাঠে এ টুর্নামেন্টের আয়োজন করে বদলগাছী উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিস।