| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ধানক্ষেতের মাঝে দৃষ্টিনন্দন ঈদগাঁ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের ডুগুরপাড়া গ্রামে বিস্তীর্ণ সবুজ ধানক্ষেতের মাঝখানে গড়ে উঠেছে দৃষ্টিনন্দন একটি ঈদগাঁ মাঠ। নান্দনিক অবকাঠামো, সৌন্দর্যবর্ধন কাজ ও মনোরম পরিবেশের কারণে ঈদগাঁটি ইতোমধ্যেই স্থানীয়দের পাশাপাশি পথচারীদেরও দৃষ্টি কাড়ছে। অনেকেই সেখানে এসে মুঠোফোনে ছবি তুলে স্মৃতি ধরে রাখছেন।

বিস্তারিত...

নতুন উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা বন্দরকে জেলার ১৩তম উপজেলা হিসেবে গঠনের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ইতোমধ্যে বিভিন্ন মহল এ তথ্য পাওয়া গেছে।

বিস্তারিত...

শাহজাদপুরে ৫ বছরের শিশুকে কুপিয়ে হত্যা

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে মাহতাব হোসেন হৃদয় নামের ৫ বছর বয়সী এক শিশুকে নৃশংস্যভাবে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে আপন চাচাদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১০ টার দিকে উপজেলার গালা ইউনিয়নের মার্জান গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মাহতাব হোসেন হৃদয় ফারুক হোসেনের পুত্র।

বিস্তারিত...

তেলসংকটে ফিলিং স্টেশনে ভাঙচুর

তেল শেষ হওয়াকে কেন্দ্র করে মানিকগঞ্জের শিবালয় উপজেলার উথুলী মোড় এলাকার সারমানো ফিলিং স্টেশনে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

বিস্তারিত...

বগুড়ায় ৪ হাজার লিটার ডিজেল জব্দ

বগুড়ার সারিয়াকান্দিতে অবৈধভাবে মজুত করা ৪ হাজার লিটার ডিজেল জব্দ করে কৃষকদের কাছে ন্যায্যমূল্যে বিক্রি করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে এই ডিজেল কৃষকদের কাছে বিক্রি করা হয়। এর আগে গতকাল বুধবার (১৫ এপ্রিল) রাতে পৌর এলাকার টিপুর মোড়ে অভিযান চালিয়ে এসব তেল জব্দ করা হয়।

বিস্তারিত...

‘তেল নেই’ লেখা সেই পাম্পে ফের মিলল ৩,২৬৯ লিটার পেট্রোল

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ‘মেসার্স ব্রাদার্স এন্ড সিস্টার' নামে একটি ফিলিং স্টেশনে জ্বালানি তেল থাকার পরেও বিক্রি বন্ধ করে দেওয়ায় জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৫ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বড়দাদপুর এলাকায় অবস্থিত ওই পাম্পে

বিস্তারিত...

দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় দীর্ঘদিন জুয়ার সঙ্গে জড়িয়ে সর্বস্বান্ত হওয়ার পর অনুতপ্ত হয়ে নতুন জীবনের শপথ নিয়েছেন জাহিদুল ইসলাম নামে এক ব্যক্তি। প্রায় ২০ লিটার দুধ দিয়ে গোসল করে তিনি আত্মশুদ্ধির প্রতীকী বার্তা দিয়েছেন।

বিস্তারিত...

পুনঃখনন হচ্ছে রাণীনগরের খাল

প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের ইজিপিপি কর্মসূচীর আওতায় নওগাঁর রাণীনগরে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার বড়গাছা ইউনিয়নের দেউলা-মালশন তিন কিলোমিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়।

বিস্তারিত...

প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২০ এপ্রিল প্রথমবারের মতো তাঁর নিজ জেলা বগুড়া সফরে যাচ্ছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই হবে তাঁর প্রথম বগুড়া সফর।

বিস্তারিত...

শিবগঞ্জে কৃষকদের হাতে তুলে দেওয়া হলো কৃষক কার্ড

বগুড়ার শিবগঞ্জে তিন হাজারের বেশি কৃষকের হাতে কৃষক কার্ড ও গাছের চারা বিতরণ করা হয়েছে। সরকারের কৃষকবান্ধব উদ্যোগের অংশ হিসেবে এই কর্মসূচির আওতায় প্রথম ধাপে ৩১৪৭ জন কৃষক ও কৃষাণীর মধ্যে কৃষক কার্ড প্রদান করা হয়।

বিস্তারিত...

রাজশাহী মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৯ জন রোগী ভর্তি হয়েছেন। এ সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৭ জন।

বিস্তারিত...

পঞ্চগড় রিপোর্টার্স কমিটির সভাপতি বাদশা ও সাধারণ সম্পাদক জয়

পঞ্চগড় জেলায় কর্মরত সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন এবং পারস্পরিক ঐক্য সুসংহত করার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে ‘পঞ্চগড় জেলা রিপোর্টার্স কমিটি’ গঠন করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) জেলায় কর্মরত সাংবাদিকদের উপস্থিতিতে এক বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই নতুন কমিটি ঘোষণা করা হয়।

বিস্তারিত...

আন্তর্জাতিক মানে ফিরছে শহীদ চান্দু স্টেডিয়াম

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামকে পুনরায় আন্তর্জাতিক মানের ক্রিকেট ভেন্যুতে রূপ দিতে দ্রুত উন্নয়ন কাজ শুরু হবে। আগামী জুলাই মাসে প্রমিলা বিপিএল আয়োজনের একটি পরিকল্পনা সরকারের রয়েছে। আইসিসির অনুমতি সাপেক্ষে বিপিএল বা আন্তর্জাতিক ম্যাচ পুনরায় এই মাঠে ভেন্যু করতে সব ধরনের সুবিধা নিশ্চিত করা হবে।

বিস্তারিত...

জয়পুরহাট জেলা প্রেসক্লাবের সভাপতি রফিক-সম্পাদক রেজা

জয়পুরহাট জেলা প্রেসক্লাবের আনুষ্ঠানিকভাবে কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন এটিএন বাংলা ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম রফিক এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দেশ টিভি ও দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি রেজাউল করিম রেজা।

বিস্তারিত...

বগুড়ার পৌর পার্কে আগামীকাল থেকে শুরু হচ্ছে পাঁচদিনব্যাপী বৈশাখী মেলা

বৈশাখ আসে নতুন আলোর বার্তা নিয়ে। পুরোনো দিনের ক্লান্তি, জীর্ণতা আর অবসাদের রুগ্নতা সরিয়ে বৈশাখ ডাক দেয় নবসূর্যের উজ্জ্বলতায় নিজেকে নতুন করে গড়ে তুলতে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪