| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

চাঁপাইনবাবগঞ্জে চাঁদা নিয়ে দ্বন্দ্বে, অনির্দিষ্টকালের জন্য বন্ধ বাস

চাঁপাইনবাবগঞ্জে শ্রমিক সংগঠনের অভ্যন্তরীণ চাঁদা আদায়কে কেন্দ্র করে শ্রমিক ইউনিয়ন ও মোটরশ্রমিক ইউনিয়নের কোন্দলে সব ধরনের বাস চলাচল বন্ধ করে দিয়েছে।

বিস্তারিত...

বগুড়ায় শুরু হলো তারুণ্য কবিতা উৎসব’

বাংলাদেশের ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন বগুড়া লেখক চক্রের আয়োজনে দ্বিতীয়বারের মতো দুই দিনব্যাপী ‘স্পর্ধিত তারুণ্য কবিতা উৎসব’-এর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বেলা ১২টায় বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে ফিতা কেটে উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি, বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির সভাপতি মো. রেজাউল করিম বাদশা।

বিস্তারিত...

শিক্ষিকাকে জুতাপেটার ঘটনায় সেই বিএনপি নেতা বহিষ্কার

রাজশাহীর দূর্গাপুরে দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে ঢুকে ভাঙচুর ও শিক্ষিকার সঙ্গে অশোভন আচরণের দায়ে অভিযুক্ত বিএনপি নেতাকে বহিষ্কার করেছে দলটি

বিস্তারিত...

ডিউটি অফিসারকে ম্যাডাম বলায় যুবক আটক

বগুড়ার শেরপুর থানায় ডিউটি অফিসার হিসেবে দায়িত্ব পালনরত এক নারী উপ-পরিদর্শককে (এসআই) ম্যাডাম বলে সম্বোধন করাকে কেন্দ্র করে নূর মোহাম্মদ মামুন নামে এক যুবককে প্রায় দেড় ঘণ্টা আটকে রাখার অভিযোগ উঠেছে। পরে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়

বিস্তারিত...

নওগাঁয় রাস্তা সংস্কারে অনিয়মের তথ্য সংগ্রহ করতে গিয়ে হেনস্তার শিকার সাংবাদিক

নওগাঁর আত্রাই উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) অফিসে রাস্তা সংস্কার কাজে অনিয়মের তথ্য সংগ্রহ করতে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন দুই সাংবাদিক। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে আত্রাই উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

বগুড়ায় একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা

বগুড়ার শাহাজাহানপুর উপজেলায় একাধিক মামলার আসামি রকি (৩২) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার বনানী গাক চক্ষু হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

নওগাঁয় পুষ্টি সপ্তাহ শুরু

পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ' এই প্রতিপাদ্যে নওগাঁয় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে পুষ্টিমেলা, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩এপ্রিল) সকাল ১০টায় সিভিল সার্জন অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।

বিস্তারিত...

আক্কেলপুরে মাদ্রাসাছাত্রকে নির্যাতন, শিক্ষক পলাতক

জয়পুরহাটের আক্কেলপুরে পড়া না পারায় নাহিদ হাসান (১০) নামে এক মাদ্রাসাছাত্রকে বেদম নির্যাতনের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক পালিয়ে গেলে বিক্ষুব্ধ এলাকাবাসী মাদরাসার প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে মারধর করেছে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।

বিস্তারিত...

তেল নিতে গিয়ে হিট স্ট্রোকে ব্যবসায়ীর মৃত্যু

রাজশাহীতে ফিলিং স্টেশনে (পাম্পে) তেল নিতে গিয়ে বাঁশ ব্যবসায়ী আবদুল আলম (৬০) মারা গেছেন। বুধবার (২২ এপ্রিল) বেলা ১১টার দিকে মোহনপুর উপজেলার কেশরহাট ফিলিং স্টেশনে ঘটনাটি ঘটে। মৃত আলম বাকশৈল গ্রামের বাসিন্দা। তিনি পেশায় বাঁশ ব্যবসায়ী।

বিস্তারিত...

আইনজীবী দেলোয়ারের বিরুদ্ধে সাড়ে ৮৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

একাধিক সামাজিক-পেশাজীবী সংগঠনের গুরুত্বপূর্ণ পদে থাকা অ্যাডভোকেট দেলোয়ার হোসেনের বিরুদ্ধে ৮৭ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ

বিস্তারিত...

বগুড়ায় ভেষজ নির্যাস ও রং এর মূল্যায়ন শীর্ষক কর্মশালা

বগুড়া শহরের পার্ক রোডে অবস্থিত হোটেল উড বার্ন এর কনফারেন্স রুমে আয়ুর্বেদিক ওষধ প্রস্তুতকরণে প্রাকৃতিক ভেষজ নির্যাস ও রং এর মূল্যায়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২এপ্রিল) কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

কালাইয়ে সওজের জমি দখল: কাঁটাতারের ঘের, অস্বীকার কর্তৃপক্ষের

জয়পুরহাটের কালাইয়ে সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) জায়গা অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে কালাই মিল মালিক সমিতির সভাপতি আব্দুল আজিজের বিরুদ্ধে। স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় তিনি মহাসড়কের পাশে সরকারি জমি কাঁটাতার ও সিমেন্টের খুঁটি দিয়ে ঘিরে নিয়েছেন বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।

বিস্তারিত...

একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা মামলায় গ্রেপ্তার ৩

নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের চারজনকে গলাকেটে হত্যার ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় হত্যাকান্ডে ব্যবহৃত ছোরা ও হাসুয়া উদ্ধার করা হয়েছে। হত্যাকান্ডে চাচাতো ভাই, ভাগ্নে ও ভগ্নীপতি সহ ৬জন অংশ নেয়।

বিস্তারিত...

শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের নাম পরিবর্তন

সিরাজগঞ্জের শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে ‘সিরাজগঞ্জ মেডিকেল কলেজ’ করা হয়েছে। মুক্তিযুদ্ধকালীন মুজিব নগর সরকারের মন্ত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলীর নাম বাদ দেওয়ায় জেলাজুড়ে বইছে সমালোচনার ঝড়।

বিস্তারিত...

পাবনা জেনারেল হাসপাতালে কূপ থেকে অজ্ঞাত কঙ্কাল উদ্ধার

পাবনা জেনারেল হাসপাতাল চত্বরে একটি পরিত্যক্ত কূপ থেকে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪