নগদ টাকার ওপর নির্ভরতা কমিয়ে 'বাংলা কিউআর' ডিজিটাল লেনদেন প্রসার বাড়াতে সচেতনতা কার্যক্রম জোরদার করেছে বাংলাদেশ ব্যাংক। বগুড়ার মাঠপর্যায়ে ক্যাশলেস লেনদেন অগ্রগতি ত্বরান্বিত করতে তৎপরতা শুরু হয়েছে। মোবাইল ব্যাংকিং সেবা গ্রাহকদের স্বচ্ছতা নিশ্চিত করবে। জাল টাকার বিস্তার ও নিরাপত্তা ঝুঁকি ঠেকাবে ক্যাশলেস লেনদেন। গ্রাহক আস্থার নিরাপদ মাধ্যম 'বাংলা কিউআর' ব্যবহার বাড়ছে বলে জানানো হয়।
নওগাঁর বদলগাছী উপজেলার ৫ নং কোলা ইউনিয়নের শিক্ষা খাতের অভূতপূর্ব উন্নয়ন, কোলা আদর্শ কলেজ জাতীয়করণ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান সংস্কারের জন্য আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
নাটোর সদর উপজেলার হালশা ইউনিয়নের সুলতানপুর এলাকায় এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে দায়ের করা মামলাকে মিথ্যা দাবি করে মানববন্ধন করেছেন মামলার অভিযুক্ত মো. মহসিন আলী (৪০) ও এলাকাবাসী। বুধবার (৭ অক্টোবর) সুলতানপুর এলাকায় আয়োজিত এ মানববন্ধনে স্থানীয় নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বগুড়া অঞ্চলে (বগুড়া ও জয়পুরহাট জেলা) ১৯৮৫ সালে ম্যানুয়াল পদ্ধতিতে শুরু হওয়া ভূমি জরিপ চার দশকেও শেষ হয়নি। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও জরিপ-সংক্রান্ত ভুল ও অভিযোগ নিষ্পত্তিতেই ব্যস্ত রয়েছে বগুড়া সেটেলমেন্ট কার্যালয়।
নওগাঁর রাণীনগরে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার দুই কর্মকর্তাকে লোহার রড দিয়ে পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। হেলমেট পরিহিত চার ব্যক্তি দুটি মোটরসাইকেলে করে এসে ব্যাংক কর্মকর্তাদের পথরোধ করে এ ছিনতাইয়ের
বগুড়া সদর উপজেলার নুনগোলা ইউনিয়নে অসহায়, বিধবা, প্রতিবন্ধী ও অস্বচ্ছল নারীদের স্বাবলম্বী করে তুলতে ছাগল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা ১১টা
মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ সুন্দর জীবন গড়ি এই স্লোগানে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে লক্ষ্মীপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ ২০২৬।
নওগাঁর রাণীনগরে সরকারি চাল জব্দের ঘটনায় সংবাদ সংগ্রহ ও প্রকাশের জেরে সাংবাদিকদের হুমকি, ভয়ভীতি প্রদর্শন ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাণীনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. মাহমুদ নবী বেলাল
চাঁদপুর সদর উপজেলার নিজ গাছতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় উন্মুক্ত স্থানে গরুর বর্জ্য ফেলে পরিবেশ দূষণ ও জলাবদ্ধতা সৃষ্টির অভিযোগে নাজির গাজী নামে এক খামারিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বগুড়ার পৃথক হত্যা মামলার তিনজন পলাতক আসামি গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার হয় আরও চারজন। তাদের কাছ থেকে নেশাজাতীয় মাদকদ্রব্য ফেয়ারডিল ও এস্কাফ উদ্ধার করা হয়েছে।
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বগুড়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয়েছে। শিক্ষকের পাশে, পেশাগত সুরক্ষার মর্যাদা বৃদ্ধি ও ভবিষ্যৎ গড়ার ৬০ বছর শীর্ষক প্রতিপাদ্যে কর্মসূচি পালন করে জেলা শিক্ষা অফিস।
সর্বজনীন বাসস্থান টেকসই নগরায়ন এই প্রতিপাদ্য নিয়ে রেলি ও আলোচনা সভার মধ্যে দিয়ে নাটোরে বিশ্ব বসতি দিবস পালিত হয়েছে।
বগুড়া নার্সিং কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে উৎসবমুখর পরিবেশে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সকালে কলেজ ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নাটোরের ঐতিহ্যবাহী নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা জেসমিন আহমেদের বিরুদ্ধে ব্যাপক আর্থিক দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও প্রশাসনিক অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানের অভিভাবক ও সাধারণ শিক্ষার্থীরা এই অনিয়ম রুখে দাঁড়াতে এবং সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে উচ্চপর্যায়ের নির
দীর্ঘদিন ধরে চিকিৎসক, নার্স ও সহায়ক কর্মচারীর সংকটে ভুগছে বগুড়ার সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলো। এর মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে রোগীর চাপ বেড়েছে কয়েকগুণ।