ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’ প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতে ঋণ সহায়তা দিতে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় বাংলাদেশ ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে।
নওগাঁর মহাদেবপুরে শিক্ষাব্যবস্থার উন্নয়নে সর্বমঙ্গলা (পাইলট) উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের নবনির্মিত ২য় ও ৩য় তলার উদ্বোধন করা হয়েছে।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখা ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে নওগাঁয় লিফলেট বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) বগুড়ায় হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা উন্নয়নে পরামর্শ নিচ্ছেন উদ্যোক্তারা। পণ্য উৎপাদন, বাজারজাত, ঋণ/আর্থিক সহায়তা, নতুন উদ্যোক্তা, কর্মসংস্থান সৃষ্টিসহ শিল্পের বিকাশে ইতিবাচক ভূমিকা রাখে বিসিক। মানবসম্পদ, কর্মী ব্যবস্থাপনা, কার্যকর যোগাযোগ ও উৎপাদন বৃদ্ধির বিষয়ে পরামর্শ দেওয়া হবে।
বেসিক এডুকেশন অ্যান্ড লিটারেসি মাস উপলক্ষে বগুড়ায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে জুতা ও মোজা বিতরণ করা হয়।
নিজ এলাকা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি-এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে কালাই পৌরসভার উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
ফ্যাসিস্ট ও অন্তর্বর্তী সরকারের নীতির কারণেই জ্বালানি সংকট দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারি এমপি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের তিন মাস ব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে বগুড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
সন্ত্রাস, নৈরাজ্য ও দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। দেশের স্থিতিশীলতা, গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট ঠেকাতে জনগণকে সঙ্গে নিয়ে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বক্তারা। পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদ জানানো হয়।
বগুড়া জেলা পরিষদ প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির বলেছেন, সরকার বগুড়াসহ সারা দেশে সুষম ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে কাজ করছে। আর্থিক সীমাবদ্ধতার মধ্যেও জেলা পরিষদ কল্যাণকর কাজ করে যাচ্ছে। ফ্যাসিষ্ট সরকারের আমলে অনেক প্রকল্প এর নামে বরাদ্দ নিয়ে কাজ করেনি। তাদের সাথে যোগাযোগ করে সে সব প্রকল্প বাস্তবায়নের চেষ্টা চলছে।
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে জয়পুরহাটের কালাইয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
নাটোরে দুই শিশুর বিরোধের জেরে আট বছরের শিশু বায়েজিদ বিন মাহমুদের ডান হাতের আঙুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে এক পুলিশ কনস্টেবল ও তার স্ত্রীর বিরুদ্ধে। গুরুতর আহত শিশুটিকে প্রথমে নাটোর সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কনস্টেবল শাকিল ও তার স্ত্রী নাছরিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া শিক্ষা ব্যবস্থায় বেশি অগ্রাধিকার দিয়েছিলেন। ফ্যাসিস্ট হাসিনার সরকার দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন এমপি।
বগুড়ার নন্দীগ্রামে নবাগত উপজেলা নির্বাহী অফিসার এম. আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ দায়িত্বভার গ্রহণ করেছেন। উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা শারমিন আরাকে পদোন্নতি দিয়ে বদলি করা হয়েছে। তিনি অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে যশোরে যোগদান করবেন। নবাগত ইউএনও বরণ ও বিদায়ী কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে বিদায় নেন।