পাবনার আতাইকুলা থানার কুচিয়ামোড়া এলাকায় শ্বশুরবাড়িতে বেড়াতে এসে পুকুরে মাছ ধরতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক দম্পতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। সেচ পাম্পের মাধ্যমে পুকুরে বিদ্যুৎ ছড়িয়ে পড়ায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয়রা।
বগুড়া শহরের কানছগাড়ী এলাকায় একটি পথকুকুরকে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় প্রাণী নির্যাতনের অভিযোগে সদর থানায় একটি মামলাও হয়েছে।
"ঐতিহ্য ও সেবার অগ্রযাত্রায় মানবিক সমাজ বিনির্মাণে আমরা অঙ্গীকারাবদ্ধ"—এই প্রত্যয় নিয়ে রোটারি ক্লাব অব বগুড়ার ২০২৬-২৭ রোটারি বর্ষের নতুন পরিচালনা পর্ষদের বিস্তারিত কর্মপরিকল্পনা উপস্থাপন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা, হাট-বাজারের সুষ্ঠু পরিচালনা এবং সরকারি সম্পত্তি সুরক্ষার লক্ষ্যে অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে আধুনিকতার ছোঁয়ায় বদলে যাচ্ছে কালাই পৌরসভার ঐতিহ্যবাহী কালাই হাট।
ওগাঁয় জেলা প্রশাসন ও জেলা কালচারাল অফিসের উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরের সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক কর্মীদের মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
এক সময় পদ্মা নদীর বিস্তীর্ণ বালুচর বছরের অধিকাংশ সময় অনাবাদি পড়ে থাকত। এখন সেই চরজুড়ে সবুজ চীনাবাদামের ক্ষেত। স্বল্প খরচে অধিক ফলন, সহজ পরিচর্যা এবং লাভজনক বাজারমূল্যের কারণে নাটোরের লালপুর উপজেলার চরাঞ্চলে চীনাবাদাম চাষ সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করেছে। এতে শুধু কৃষকের আয়ই বাড়ছে না, বদলে যাচ্ছে চরাঞ্চলের সামগ্রিক অর্থনীতি।
ঠাকুরগাঁওয়ে মাদক নির্মূলে জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট, মাদক বিক্রির নগদ টাকা, ব্যবহৃত মোবাইল ফোন এবং একটি ব্যাটারিচালিত অটোভ্যান জব্দ করা হয়।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) বগুড়ার চেলোপাড়াস্থ সরেজমিন গবেষণা বিভাগের উদ্যোগে তেলজাতীয় ফসলের উন্নত জাত ও উৎপাদন কলাকৌশল বিষয়ক কৃষক প্রশিক্ষণ এবং প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে কৃষি গবেষণায় উদ্ভাবিত বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয়েছে।
দেশে মাদকের ভয়াবহ বিস্তার রোধে দল-মত নির্বিশেষে সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে সামাজিক আন্দোলন ও কার্যকর প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা। তিনি বলেছেন, মাদক বাংলাদেশের জন্য একটি সর্বগ্রাসী সংকটে পরিণত হয়েছে। কেবল প্রশাসন, পুলিশ বা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একার পক্ষে এ সমস্যা নির্মূল করা সম্ভব নয়; এ জন্য পরিবার ও সমাজকে সচেতন ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
বিশ্ব মাদকবিরোধী দিবস উপলক্ষে শুক্রবার সকালে বগুড়া মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে একটি মাদকবিরোধী সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। বগুড়া সরকারি আজিজুল হক বিশ্ববিদ্যালয় কলেজের বটতলা থেকে র্যালিটি শুরু হয়ে তিনমাথা রেলগেট, মেডিকেল এলাকা, বনানী, কলোনি, ঠনঠনিয়া বাসস্ট্যান্ড ও সাতমাথা প্রদক্ষিণ করে পুনরায় কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়।
মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে নওগাঁর বদলগাছী উপজেলার ভান্ডারপুর যুবসমাজের উদ্যোগে একদিনব্যাপী মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
‘বিশ্ব মাদক সমস্যা : বিদ্যমান সংকট, নতুন চ্যালেঞ্জ ও উদ্ভাবনী প্রতিক্রিয়া’ প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে।
বগুড়ায় প্রথমবারের মতো ক্যামব্রিজ ও ব্রিটিশ কাউন্সিলের পার্টনার স্কুল হিসেবে স্বীকৃতি পেয়েছে ইন্টারন্যাশনাল অ্যাবল ডিল স্কুল। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে শহরের হোটেল মম ইনের মিলনায়তনে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নওগাঁর ধামইরহাট উপজেলায় সম্পত্তি নিজের নামে লিখে নেওয়ার উদ্দেশ্যে বৃদ্ধ মাকে নির্যাতনের অভিযোগে আসাদুজ্জামান শামীম (৩৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
জয়পুরহাটের কালাই উপজেলার প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলে স্বাস্থ্যসেবার সুযোগকে আরও সহজলভ্য করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশ। নারী, কিশোরী ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য দিনব্যাপী একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে সংস্থাটি, যেখানে শতাধিক মানুষ চিকিৎসা পরামর্শ ও স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।