| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

বাকেরগঞ্জে ইউপি চেয়ারম্যানকে মারধর, তদন্ত কমিটি গঠন

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ন কবিরকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। চাল আত্মসাতের অভিযোগকে কেন্দ্র করে সোমবার (৯ মার্চ) দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পর উপজেলা প্রশাসন তদন্তে একটি কমিটি গঠন করেছে।

বিস্তারিত...

বরিশাল জেনারেল হাসপাতালে দুই চিকিৎসককে শোকজ

সরকারি দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে বরিশাল জেনারেল হাসপাতালের দুই চিকিৎসককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। রোববার (৮ মার্চ) দুপুরে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল স্বাক্ষরিত এক চিঠিতে এ নোটিশ দেওয়া হয়।

বিস্তারিত...

শেবাচিমের ওটিতে শিশুকে থাপ্পর মারায় ওটিবয় বহিষ্কার

ব্যথায় কান্না করায় অপারেশন থিয়েটারে আট বছরের এক শিশুকে থাপ্পড় মেরে গালে দাগ ফেলে দিয়েছেন এক অফিস সহায়ক (ওটি বয়)। থাপ্পড়ের কারণে শিশুটির চোখে রক্ত জমাট বেঁধেছে।এ ঘটনায় অভিযুক্ত অফিস সহায়ক জিএম নাজমুল হাসানকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি তার ঈদ বোনাসসহ বেতন ও ভাতা বন্ধ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ ।

বিস্তারিত...

তীব্র তেল সংকটে বরিশাল নগরী

হঠাৎ করেই বরিশাল নগরীর পেট্রোল পাম্পগুলোতে তীব্র অকটেন সংকট দেখা দিয়েছে। নগরীর অধিকাংশ পাম্পে অকটেন না পেয়ে অনেক যানবাহনের চালককে খালি হাতে ফিরে যেতে দেখা গেছে। যদিও অনেকে বাধ্য হয়ে অকটেনের পরিবর্তে পেট্রোল সংগ্রহ করছেন।

বিস্তারিত...

বরিশালের সড়কে ঝরল দুই প্রাণ

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

বিস্তারিত...

বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি

পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, দেশের শিক্ষানীতিকে সময়োপযোগী ও আদর্শভিত্তিকভাবে নতুন করে ঢেলে সাজাতে হবে।

বিস্তারিত...

মহিপুরে ২য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

পটুয়াখালীর মহিপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগীর মায়ের অভিযোগে রোববার ( ১ মার্চ) সকালে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত জয়নাল আবেদীন (সোনা মিয়া) মহিপুর সদর ইউপির কমরপুর গ্রামের মৃত সোবহান ফরাজির ছেলে।

বিস্তারিত...

কারা হেফাজতে সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু

পটুয়াখালীর দুমকি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. সফিকুল ইসলাম খান (৩৮) কারা হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। কারা ও পুলিশ সূত্রে জানা যায়, কারাগারে থাকা অবস্থায় বিকেল ৪টার দিকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

বিস্তারিত...

উজিরপুরে দলিল লেখক সমিতির নতুন কমিটি ঘোষণা

উজিরপুর উপজেলা-এ দলিল লেখক সমিতির ২৭ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১০টায় উপজেলা সাব-রেজিস্ট্রি কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।

বিস্তারিত...

গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের কাছে অবাধ তথ্য পৌঁছানোর নিশ্চয়তার জন্য গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে।

বিস্তারিত...

বানারীপাড়ায় ব্রিজের মালামাল চুরির দায়ে ছাত্রদল-যুবদল নেতা গ্রেপ্তার

বানারীপাড়ায় পুরনো সরকারি ব্রিজের নির্মাণসামগ্রী চুরির অভিযোগে ছাত্রদল ও যুবদলের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন সদর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. জিহাদ আকন (২০) এবং একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মো. সানি (২২)। পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে সদর ইউনিয়নের গাভা এলাকা থেকে ব্রিজ নির্মাণকাজে ব্যবহৃত বিভিন্ন মালামাল ট্রলারযোগে সরিয়ে নেওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এসআই) সিদ্ধার্থের নেতৃত্বে একটি পুলিশ দল বানারীপাড়া ফেরিঘাট সংলগ্ন নতুন ব্রিজের নিচে, সন্ধ্যা নদীর মোহনায় অবস্থান নেয়।

বিস্তারিত...

বরগুনায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে চুরি

বরগুনায় দূর সম্পর্কের আত্মীয় রাত্রি যাপন করতে এসে ১ ভরি স্বর্ণালংকার ও এক লক্ষ টাকা নিয়ে মধ্যে রাতে পালিয়ে যায়। বুধবার (২৫ফেব্রুয়ারি ) বরগুনা সদর উপজেলার ২নং গৌরীচন্না ইউনিয়নের দক্ষিণ মনসা তলী ভূত মারা গ্রামের আব্দুল গনি হাং এর ছেলে মো. নান্টু মিয়ার বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।

বিস্তারিত...

এজলাস ভাঙচুরের ঘটনায় আইনজীবী সমিতির সভাপতি আটক

বরিশালে আদালতের এজলাসে ঢুকে হট্টগোল, বেঞ্চে ধাক্কাধাক্কি ও ভাঙচুরের ঘটনায় জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমানকে (লিংকন) আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে আদালত চত্বর থেকে তাঁকে আটক করা হয়। এ ঘটনার পর আদালত চত্বরে বিক্ষোভ করেন বিএনপিপন্থী আইনজীবীরা।

বিস্তারিত...

আওয়ামী লীগ নেতার জামিন, আইনজীবীদের আদালত বর্জন

আওয়ামী লীগ নেতাকর্মীদের জামিন মঞ্জুর করায় বরিশাল চিফ মেট্রোপলিটন আদালত ও অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতের কার্যক্রম বর্জন করেছে জেলা আইনজীবী সমিতি।

বিস্তারিত...

প্রতিবন্ধী নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

ভোলার তজুমদ্দিন উপজেলায় কীর্তন শুনে বাড়ি ফেরার পথে এক প্রতিবন্ধী নারীকে (২৬) সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে কয়েকজন যুবকের বিরুদ্ধে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দাখিল করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪