| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট মৃত ডলফিন

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে ফের একটি ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন ভেসে এসেছে। গতকাল শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যার পর সৈকতের পশ্চিম পাশে পুরোনো শুঁটকিপল্লি এলাকায় জোয়ারের পানির সঙ্গে ভেসে আসে ডলফিনটি।

বিস্তারিত...

শিক্ষার্থীর ভবিষ্যৎ অনেকাংশেই নির্ভর করে সুযোগ্য শিক্ষকদের উপর: শফিকুল ইসলাম মাসুদ

শিক্ষার্থীর ভবিষ্যৎ অনেকাংশেই নির্ভর করে সুযোগ্য শিক্ষকদের উপর। রোববার (১২ এপ্রিল) বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের আয়োজনে অনুষ্ঠিত ‘প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভায়’ প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন জামায়াতের এমপি শফিকুল ইসলাম মাসুদ।

বিস্তারিত...

উজিরপুরে স্বামীর মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন

বরিশালের উজিরপুর উপজেলায় স্বামীর রহস্যজনক মৃত্যুর সঠিক তদন্ত ও প্রকৃত রহস্য উদঘাটনের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন এক মাদ্রাসা শিক্ষিকা ও তার সন্তানরা।

বিস্তারিত...

চুরি হওয়া গরু উদ্ধার আটক ২

পটুয়াখালীর পশ্চিম লোহালিয়া এলাকা থেকে চুরি হওয়া একটি গরু বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের বাহেরচর বাজারের এক কশাইয়ের গোয়ালঘর থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চোরচক্রের দুই সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

বিস্তারিত...

ভোলা হাসপাতালে রোগী ধর্ষণের অভিযোগে যুবক আটক

ভোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালের তৃতীয় তলার একটি নির্জন স্থানে এ ঘটনা ঘটে, যা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বিস্তারিত...

ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে ১০ বসতঘর পুড়ে ছাই

ঝালকাঠি শহরের শ্মশানঘাট এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি বসতঘর পুড়ে গেছে। এতে একাধিক পরিবার সর্বস্ব হারিয়ে চরম দুর্ভোগে পড়েছে। সোমবার (৬ এপ্রিল) একটি বসতঘর থেকে আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয়রা জানিয়েছেন। ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় মুহূর্তেই আগুন আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে।

বিস্তারিত...

বরগুনা সদরকে ‘রেড জোন’ ঘোষণা, তিন শিশুর মৃত্যু

বরগুনায় হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাওয়ায় সদর উপজেলাকে ‘রেড জোন’ ঘোষণা করেছে স্বাস্থ্য বিভাগ। ইতোমধ্যে জেলায় হামে আক্রান্ত হয়ে তিন শিশুর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যা

বিস্তারিত...

ইউপি সদস্যের বাড়ি থেকে ৮০০ লিটার ডিজেল ও ১ টন সরকারি চাল জব্দ

বরিশালের মুলাদীতে ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের বাড়ি থেকে ৮০০ লিটার ডিজেল ও ১ টন সরকারি চাল জব্দ করেছে প্রশাসন। শনিবার (৪এপ্রিল) বিকেলে উপজেলার চরকালেখান ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সদস্য মো. সুমন ঘরামীর দক্ষিণ গাছুয়া গ্রামের বাড়ি থেকে এই ডিজেল ও সরকারি চাল জব্দ করা হয়।

বিস্তারিত...

চরমোনাই মাহফিলের মুসল্লিবাহী লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবি

বরিশালের চরমোনাই মাহফিলে আসা মুসল্লিদের নিয়ে ঢাকায় ফেরার পথে এমভি সাব্বির-৩ নামে একটি লঞ্চের ধাক্কায় মোল্লা ভাই ভাই নামে বালুবাহী একটি বাল্কহেড ডুবির ঘটনা ঘটেছে।

বিস্তারিত...

বাড়িতে মজুত ৫৮০ লিটার ডিজেল উদ্ধার, জরিমানা

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় অবৈধভাবে বিপুল পরিমাণ ডিজেল মজুত রাখার অভিযোগে হান্নান হাওলাদার নামে এক ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তার বাড়ি থেকে ৫৮০ লিটার ডিজেল জব্দ করা হয়।

বিস্তারিত...

ফেসবুক লাইভে দুই সন্তানসহ বাবার বিষপান

ঝালকাঠিতে ফেসবুক লাইভে যুক্ত হয়ে দুই সন্তানসহ বিষপান করার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে ঝালকাঠি শহরের সুতালড়ি এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, রাকিব তালুকদার নামের ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে আর্থিক সংকট ও মানসিক হতাশায় ভুগছিলেন।

বিস্তারিত...

উজিরপুরের হারতা ইউনিয়নে ইউপি সদস্য'র বিরুদ্ধে লাখ টাকা আত্মসাতের অভিযোগ

রিশালের উজিরপুর উপজেলার ২ নম্বর হারতা ইউনিয়নে ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলাম তালুকদারের বিরুদ্ধে গভীর নলকূপ স্থাপন, ভাতা কার্ড প্রদানসহ বিভিন্ন সরকারি সেবার নামে লাখ লাখ টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। একই সঙ্গে নিজেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে পরিচয় দিয়ে ক্ষমতার অপব্যবহার ও স্থানীয় জনগণকে হয়রানির অভিযোগও করেছেন ভুক্তভোগীরা।

বিস্তারিত...

পটুয়াখালীতে গাছের ডালে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ

পটুয়াখালীর সদর উপজেলায় বাড়ির পাশের একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় মোসা. জান্নাতি আক্তার (২০) নামে এক কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিস্তারিত...

বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ১

ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশালের গৌরনদীতে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন একই পরিবারের দুই সদস্যসহ মোট তিনজন।

বিস্তারিত...

বাউফলে জামায়াত নেতাকর্মীদের ওপর বিএনপির হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

পটুয়াখালীর বাউফল উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতাকর্মীদের ওপর বিএনপির হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪