| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

বাউফলে জামায়াতের বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন

পটুয়াখালীর বাউফল উপজেলা যুবদলের দুই নেতা শফিকুল ইসলাম লিটন ও ফরহাদ গাজীকে কুপিয়ে জখম করার ঘটনায় জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপি।

বিস্তারিত...

যুবদল নেতা কিবরিয়া হত্যার নেপথ্যে রাজনৈতিক আধিপত্য-চাঁদাবাজি

রাজধানীর পল্লবী থানার যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যার ঘটনায় দুই ব্যক্তিকে বিদেশি রিভলভারসহ গ্রেপ্তার করেছে র‍্যাব-৪। গ্রেপ্তারকৃতরা হলেন— মো. রাশেদ ওরফে লেবান (৩৫) ও মো. জাহাঙ্গীর হোসেন ওরফে কালু (৪০)। তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বিদেশি রিভলভার ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বিস্তারিত...

হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন জামায়াতে ইসলামীর

বাউফল উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে হামলার অভিযোগ তুলে প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বিস্তারিত...

সামনে বসা নিয়ে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষ

বাউফল উপজেলায় মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সামনে বসা নিয়ে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ওহিদুজ্জামান নামে এক ব্যক্তি আহত হয়েছেন।

বিস্তারিত...

সালিশ বৈঠকে পুলিশের সামনেই বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চরহোগলা গ্রামে পুলিশের উপস্থিতিতেই খোরশেদ সিকদার (৬৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অন্তত আরও ৫ জন আহত হয়েছেন। রোববার (২২ মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলার চরহোগলা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বিস্তারিত...

প্রেমে ব্যর্থতায় মানসিক ভারসাম্য হারিয়ে শিকলবন্দি এক যুগ

বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের আইচার হাওলা গ্রামের এক সময়ের মেধাবী শিক্ষার্থী সাইদুল ইসলাম মামুন দীর্ঘ ১২ বছর ধরে শিকলবন্দি জীবনযাপন করছেন। প্রেমে ব্যর্থতার পর মানসিক ভারসাম্য হারিয়ে ফেলা এই যুবকের পাশে দাঁড়িয়েছেন তার স্কুলজীবনের বন্ধুরা (সহপাঠীরা)।

বিস্তারিত...

প্রভাবশালীদের কাছ থেকে প্রত্যেকটি খাল উদ্ধার করা হবে: প্রতিমন্ত্রী

প্রভাবশালীরা সারা দেশে খাল দখল করে রেখেছে। যারা খাল দখল করেছে তাদের বয়কট করতে হবে, মন থেকে ঘৃণা করতে হবে। প্রত্যেকটি খাল বিএনপি সরকার উদ্ধার করে মানুষের জন্য ব্যবহারের উপযোগী করে জীবনধারাকে নতুন করে সাজিয়ে দেবে বলে উল্লেখ করেছেন নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগ প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।

বিস্তারিত...

লঞ্চঘাটে নিখোঁজের দুই দিন পর যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

পটুয়াখালী লঞ্চঘাটে নিখোঁজ হওয়ার দুই দিন পর আল-আমিন (৩২) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিস্তারিত...

পটুয়াখালীর ৩৫ গ্রামে আজ ঈদ

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সাথে মিল রেখে আগাম ঈদ উদযাপন করবেন পটুয়াখালী জেলার ৩৫ গ্রামের মানুষ। দীর্ঘ বছর ধরে এমন ই রীতি পালন করে আসছেন গ্রামগুলোতে বসবাসরত প্রায় ২৫ হাজার মানুষ। আজ শুক্রবার (২০) মার্চ ঈদ উদযাপন করছেন তারা।

বিস্তারিত...

চাঁদপুরে ৭ মুসল্লি নিয়ে আগাম ঈদের জামাত, এলাকায় চাঞ্চল্য

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় মাত্র ৭ জন মুসল্লিকে নিয়ে আগাম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রচলিত সময়ের আগেই ঈদের নামাজ

বিস্তারিত...

বরিশালে নতুন প্রশাসক শিরিন

বরিশালে সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন দায়িত্বভার গ্রহণ করেছেন। নতুন এ প্রশাসক বলেছেন, আমি প্রশাসক নয়, জনগণের সেবক হতে চাই। এজন্য সবার সহযোগিতা দরকার।

বিস্তারিত...

যাদের জাল আছে, তারাই মাছ ধরবে: নুর

জেলার গলাচিপায় খাল খনন কাজের উদ্বোধন করতে গিয়ে জেলেদের জন্য ইজারা প্রথা বন্ধের ইঙ্গিত দিয়েছেন পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সংসদ সদস্য এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর।

বিস্তারিত...

শিশুখাদ্য ও মুড়িতে ভেজাল পাওয়ায় দুই প্রতিষ্ঠানের জরিমানা

চাঁদপুর শহরের বাণিজ্যিক এলাকা পুরান বাজারে শিশুখাদ্যে ভেজাল ও অপরিশোধিত লবণ দিয়ে মুড়ি তৈরির দায়ে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিস্তারিত...

বেশি দামে পেট্রোল বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা

বরগুনায় বেশি দামে পেট্রোল বিক্রির করায় মো. আবুল বাসার (৪৮) নামে এক ব্যাবসায়ীকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। সরকার নির্ধারিত মূল্যের থেকে লিটার প্রতি ৩০-৪০ টাকা বেশি রাখায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে অর্থদণ্ড দেওয়া হয়।

বিস্তারিত...

বরিশালে অস্ত্রোপচারের আগে অ্যানেসথেসিয়ায় দুই জনের মৃত্যু

বরিশালের শের-ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের জন্য অ্যানেসথেসিয়া (চেতনানাশক) ইনজেকশন প্রয়োগের পর পরই দুই নারীর মৃত্যু হয়েছে। রোববার (১৫ মার্চ) সকালে হাসপাতালের চতুর্থ তলায় নাক, কান ও গলা (ইএনটি) বিভাগে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪