| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

পটুয়াখালী জেলা শাখার নির্বাচনে নাজমুল অহসান মুন্না নির্বাচিত

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিবি) পটুয়াখালী জেলা শাখার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে পটুয়াখালী জেলা গণপূর্ত বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী পিন্টু তালুকদার ২১০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ নজরুল ইসলাম পেয়েছেন ১১ ভোট ।

বিস্তারিত...

মনোনয়ন না পেলেই বিরোধিতা করে কেন, প্রশ্ন বিএনপি প্রার্থীর

“মনোনয়ন ঘোষণার আগে মনোনয়নপ্রত্যাশীরা বলেছেন, ধানের শীষ প্রতীক যে পাবে আমরা তার সাথেই থাকবো। কিন্তু মনোনয়ন ঘোষণার পর এখন কেন বলছেন ‘এ মনোনয়ন মানি না’? — এমন প্রশ্ন তুলেছেন বাউফল বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক এমপি শহিদুল আলম তালুকদার।

বিস্তারিত...

বরিশালে বিএনপি নেতার হামলায় জামায়াতকর্মী আহত

বরিশাল নগরীর ২৯ নং ওয়ার্ড কাশিপুর এলাকায় সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা শহীদ এর নেতৃত্বে জামায়াত কর্মী জাহের হোসেন (৪০) কে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ক্যাজুয়ালিটি ওয়ার্ডে ভর্তি করে

বিস্তারিত...

আগুনে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন বিএনপির রহমাতুল্লাহ

বরিশাল নগরীর দপ্তরখানা এলাকায় ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্ত চারটি দোকান ও একটি বসতবাড়ি পরিদর্শন করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। রবিবার (৭ ডিসেম্বর) সকাল ১১টায় তিনি ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের খোঁজখবর নেন এবং তাদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন।

বিস্তারিত...

মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন দুই উপদেষ্টা

বরিশালের বাবুগঞ্জ উপজেলার আড়িয়াল খাঁ নদীর ওপর মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। রোববার সকাল ১১টায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। অনুষ্ঠানে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিস্তারিত...

বর্তমান বিশ্বে কর্মসংস্থানের সবচেয়ে বড় চাবিকাঠি হচ্ছে কারিগরি দক্ষতা: রফিকুল ইসলাম

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম বলেছেন, বর্তমান বিশ্বে কর্মসংস্থানের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হলো কারিগরি দক্ষতা। জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে কারিগরি শিক্ষার বিকল্প নেই—এ মন্তব্য করে তিনি জানান, দেশে ও বিদেশে শিল্প এবং প্রযুক্তিখাতে ব্যাপক কর্মসংস্থানের দ্বার খুলে গেছে, যেখানে কারিগরি জ্ঞানসম্পন্নদের তীব্র চাহিদা রয়েছে।

বিস্তারিত...

বরিশাল মেট্রোপলিটন চার থানার ওসিদের রদবদল

বরিশাল মেট্রোপলিটন পুলিশের চার থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে এই রদবদল করা হয়।

বিস্তারিত...

পটুয়াখালীতে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

পটুয়াখালী জেলার নবাগত পুলিশ সুপার মো. আবু ইউসুফের সাথে স্থানীয় সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

বাউফলে খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফ্রি যাত্রী সেবা চালু

খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় শহরে অসহায়, গরিব ও কর্মজীবী মানুষের দৈনন্দিন চলাচলের জন্য ফ্রি যাত্রী সেবা চালু করেছে বাউফল পৌর ছাত্রদল। সংগঠনের উদ্যোগে পৌর শহরের বিভিন্ন রাস্তায় চলাচলের জন্য একটি অটোরিকশা সম্পূর্ণ বিনামূল্যে যাত্রী পরিবহন করবে।

বিস্তারিত...

বরিশাল ৩: ধানের শীষের মনোনয়ন পেলেন আইনজীবী জয়নুল আবেদীন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) সংসদীয় আসনে মনোনয়ন পেলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

বিস্তারিত...

মাদকাসক্ত ছেলের লাগানো আগুনে ভস্মিভূত বসতঘর

বাউফলে মাদকাসক্ত ও মানসিক ভারসাম্যহীন এক ছেলের লাগানো আগুনে পুড়ে ছাই হয়ে গেছে তার পরিবারের বসতঘর। আকস্মিক এই অগ্নিকাণ্ডে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার। বুধবার (৩ ডিসেম্বর) উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের মিলঘর এলাকায় এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

বাউফলে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গরু জবাই করে মাংস বিতরণ

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গরু জবাই করে মাংস বিতরণ করেছেন বাউফল পৌর শহরে উপজেলা বিএনপি'র প্রতিষ্ঠাতা সভাপতি।

বিস্তারিত...

শিক্ষকরা কর্মবিরতিতে, বার্ষিক পরীক্ষা নিচ্ছেন অভিভাবকরা!

মঙ্গলবার ও বুধবার (২ ডিসেম্বর ও ৩ ডিসেম্বর) সকালে বাউফল পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের একাধিক বিদ্যালয় ঘুরে দেখা গেছে এ চিত্র। যেখানে শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন আর অভিভাবকরা পরীক্ষার কক্ষে প্রশ্নপত্র বিতরণ, খাতা সরবরাহসহ পরিদর্শকের দায়িত্ব পালন করছেন।

বিস্তারিত...

বাউফলে এক প্রতিবন্ধীকে কুপিয়ে জখম: ৬ দিনেও হয়নি মামলা

বাউফলের কাছিপাড়া ইউনিয়নের মান্দারবন গ্রামের প্রতিবন্ধী মো. আজিজ হাওলাদারকে (৩৬) কুপিয়ে ও পিটিয়ে জখম করার ঘটনার ৬ দিন পরেও থানায় মামলা গ্রহণ করা হয়নি। হামলাকারীরা পুলিশের এক কর্মকর্তার ঘনিষ্ঠ আত্মীয় হওয়ায় মামলা নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীর চাচা মো. চান মিয়া হাওলাদার।

বিস্তারিত...

আল্লাহর আইন মেনে যারা রাষ্ট্র পরিচালনা করেনা তারা কাফের: মুজিবুর রহমান

৫ দফা দাবিতে আন্দোলনরত আট দলের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজ (২রা ডিসেম্বর) বরিশাল বেলস পার্কে বরিশাল বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই ও সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪