| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

পটুয়াখালীতে ৪টি আসনে ১৯ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে পটুয়াখালীর চারটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বী ১৯ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে এ উপলক্ষে প্রতীক বরাদ্দ ও নির্বাচনি আচরণবিধি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

গণভোট বিষয়ে প্রচারণা ও ভোটার উদ্বুদ্ধকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত

দেশের চাবি আপনার হাতে এই স্লোগানকে সামনে রেখে পটুয়াখালী পৌরসভার উদ্যোগে গণভোট বিষয়ে প্রচারণা ও ভোটারদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

বরিশালে পিআইবির নির্বাচনকালীন সাংবাদিকতা প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)’র উদ্যোগে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সহযোগিতায় মঙ্গলবার সকাল ১০টায় বরিশাল প্রেসক্লাবের সভাকক্ষে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ আয়োজন করা হয়। দৈনিক আমার দেশ পত্রিকার ডেপুটি এডিটর সুলতান মাহমুদ প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন ।

বিস্তারিত...

বাউফল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক হলেন তসলিম তালুকদার

বাউফল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক করা হয়েছে তসলিম তালুকদারকে। তসলিম তালুকদার বাউফল আসনের বিএনপি প্রার্থী সহিদুল আলম তালুকদারের চাচাতো ভাই।

বিস্তারিত...

উজিরপুরে ৭৬ নং পূর্ব ধামসর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘মা’ সমাবেশ অনুষ্ঠিত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের ৭৬ নং পূর্ব ধামসর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

বাউফলে দেবরের দায়ের কোপে ভাবী জখম

বাউফল উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ভাবিকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে দেবরের বিরুদ্ধে।

বিস্তারিত...

স্বাদে–গন্ধে অতুলনীয় বরিশালের ৬ মাইলের ‘ম্যাজিক চা’

ঢাকা–বরিশাল মহাসড়কের পাশে বরিশাল শহরতলীর ৬ মাইল বাজারে স্বাদে ও গন্ধে আলাদা পরিচিতি গড়ে তুলেছে দুলাল কাজীর ‘ম্যাজিক চা’। প্রায় ১৭ বছর আগে ছোট একটি চায়ের দোকান দিয়ে শুরু হলেও আজ তা পরিণত হয়েছে চা–প্রেমীদের অন্যতম গন্তব্যে।

বিস্তারিত...

বানারীপাড়া শ্রীগুরু সংঘের নতুন কমিটি গঠন

দীর্ঘদিনের দ্বিধা ও বিভক্তির অবসান ঘটিয়ে বরিশালের বানারীপাড়া শ্রীগুরু সংঘের নবগঠিত কমিটি ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ শ্রীগুরু সংঘ, কেন্দ্রীয় আশ্রমের আওতাধীন বানারীপাড়া শাখা সংঘে সর্বসম্মতিক্রমে বন্দর বাজারের বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ী বাবু ভক্ত কর্মকারকে সভাপতি এবং কাপড় ব্যবসায়ী জহর সাহাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

বিস্তারিত...

বাউফল নার্সিং ইনস্টিটিউটে নবীন বরণ ও শিরা বরণ অনুষ্ঠান

বাউফল নার্সিং ইনস্টিটিউটের ৩৯ জন শিক্ষার্থীকে নিয়ে নবীন ও শিরা বরণ এবং প্রতীকী পরিবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১২টায় বাউফল উপজেলা নার্সিং ইনস্টিটিউট মিলনায়তনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিস্তারিত...

বিএনপি নেতাদের ওপর হামলা, জামায়াত নেতা গ্রেপ্তার

বিএনপি নেতাদের ওপর হামলার ঘটনায় বরগুনার পাথরঘাটা পৌর জামায়াতের আমির বজলুর রহমানকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। শনিবার (১৭ জানুয়ারি) সকালে পৌর শহরের ঈমান আলী সড়কে অবস্থিত তার মালিকানাধীন ফার্মেসি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বিএনপির দুই নেতাকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগে মামলা রয়েছে।

বিস্তারিত...

প্রেমের টানে আসা কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ

ভোলার মনপুরায় প্রেমের টানে সিলেট থেকে আসা এক কিশোরীকে জিম্মি করে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী (১৬) সুনামগঞ্জের শ্রী-নারায়নপুর এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, মনপুরার উত্তর সাকুচিয়া ইউ

বিস্তারিত...

বাউফলে জামায়াত কর্মীকে পিটিয়ে জখম

পটুয়াখালীর বাউফলে সানু মৃধা (৭২) নামের এক বৃদ্ধ জামায়াত কর্মীকে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দিবাগত রাত ৯টার দিকে বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ছিদ্দিক বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

পিরোজপুর প্রেসক্লাবে শামীম সভাপতি, তানভীর সাধারণ সম্পাদক নির্বাচিত

পিরোজপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা শেষে শনিবার (১০ জানুয়ারি) নির্বাচনে এ এস এম রেজাউল ইসলাম শামীম (দৈনিক আমার দেশ) সভাপতি ও এস এম তানভীর আহমেদ (দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও যমুনা টিভি) সাধারণ সম্পাদক হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

বিস্তারিত...

ভোরের ভূমিকম্পে কেঁপে উঠল ভোলা

ভোরের নীরবতা ভেঙে হঠাৎ ভূমিকম্পে কেঁপে উঠেছে ভোলার মনপুরা উপজেলা। শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ৬টার দিকে অনুভূত এ ভূকম্পনে দ্বীপজুড়ে বসতবাড়ি, মসজিদ, সরকারি-বেসরকারি ভবন ও হাসপাতালের ভবন কেঁপে ওঠে। আকস্মিক কম্পনে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিস্তারিত...

কুয়াকাটায় নববধূর গলাকাটা মরদেহ উদ্ধার, স্বামী পুলিশ হেফাজতে

পটুয়াখালীর কুয়াকাটায় একটি ভাড়া বাসা থেকে আরিফা আক্তার (১৭) নামের এক নববধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী রিফাতকে (২১) পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪