পটুয়াখালী র্যাব ক্যাম্পে ঘুমন্ত অবস্থায় মনিরুজ্জামান (৩০) নামে এক র্যাব সদস্যের মৃত্যু হয়েছে। বুধবার (৮ অক্টোবর) দুপুরে ব্যারাক থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত মনিরুজ্জামান খুলনার পাইকগাছা
পটুয়াখালীর বাউফলে আইএফআইসি ব্যাংকের ৪৯তম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে৷ বেসরকারি প্রতিষ্ঠানটি ৪৯ বছর পেরিয়ে ৫০ বছরে পদার্পণ করেছে। বুধবার (৮অক্টোবর) বিকেলে আইএফআইসি ব্যাংক লিমিটেডের বাউফল বাজার উপ-শাখা কার্যালয়ে গ্রাহকদের নিয়ে ব্যাংকের অগ্রযাত্রা ও ভবিষ্যৎ পরিকল্পনা সংক্রান্ত বিষয়ে সংক্ষিপ্ত সংলাপ অনুষ্ঠিত হয়।
" আমি কন্যাশিশু স্বপ্নগড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি" এই প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালী জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রিশালের উজিরপুরে গরু চোর চক্রের সদস্যদের ধরতে গিয়ে পিকআপভ্যানের চাপায় মো. সাগর মোল্লা (২৪) নামে শ্রমিক দলের এক নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের নতুন শিকারপুর ব্যাপারী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
বাগেরহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ সোলাইমান সরদার (৪৪) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
বাউফলে ‘এশিয়া ডিজিটাল আই সেন্টার’ নামে একটি প্রতিষ্ঠানে চক্ষু চিকিৎসার নামে প্রতারণার অভিযোগ উঠেছে। ডাক্তার পরিচয়ে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের চোখের চিকিৎসা দিয়ে আসছেন এক মেডিকেল এসিস্ট্যান্ট দম্পতি।
বাউফল উপজেলার চাঁদকাঠী গ্রামের লামিয়া আক্তার (২০) নামের এক গৃহবধূ একসঙ্গে পাঁচ নবজাতকের জন্ম দিয়েছেন। সোমবার (৬ অক্টোবর) দুপুর ১টার দিকে বরিশাল ডায়াবেটিক হাসপাতালের প্রসূতি বিভাগে এ পাঁচ নবজাতকের জন্ম হয়।
বরিশালে আলোচিত গৃহবধূ লিমা হত্যা মামলায় স্বামী সোহরাব হোসেন আকনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রোববার (৫ অক্টোবর) দুপুরে বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রকিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
বরিশালের উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরুতেই বড় সাফল্য পেয়েছে প্রশাসন। শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার শিকারপুর এলাকায় সন্ধ্যা নদীতে অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে প্রায় হাজার মিটার অবৈধ কারেন্ট জাল। এ সময় জালে আটকে পড়া জীবিত মা ইলিশ নদীতে অবমুক্ত করেন কর্মকর্তারা।
পটুয়াখালীর বাউফলে হত্যা চেষ্টা, ছিনতাই ও মারধরের মামলার এক নম্বর আসামি স্বপন কুমার দেবনাথকে গ্রেপ্তার না করায় এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। ভুক্তভোগী পরিবার অভিযোগ করেছে, মামলা দায়েরের ৪ মাস অতিক্রান্ত হলেও প্রধান আসামি প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়াচ্ছে এবং বাদীকে নানা কৌশলে মামলা তোলার জন্য হুমকি-ধামকি দিচ্ছে।
শনিবার সকাল আনুমানিক ৫টা ২০ মিনিটে র্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্প ও অস্থায়ী র্যাব ক্যাম্প ভোলার যৌথ আভিযানিক দল কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার রাশেদ ও লেফটেন্যান্ট রিফাতের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযুক্তের নিজ বাড়ি ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। র্যাব সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত কামাল হোসেন একটি চাঞ্চল্যকর ডাকাতি মামলার মূল অভিযুক্ত। মামলার বিবরণে জানা যায়, ভুক্তভোগী শহিদুল মাতব্বর (৫৮) নামের এ
বাউফলে শুক্রবার-সকাল ৯টায় বাউফল সরকারি কলেজ হলরুমে মানবতার সেবায় নিবেদিত সংগঠন ‘স্প্রেইডহিউম্যানিটি’-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজন করা হয়। এসসি প্রোগ্রামে প্রায় ৬০ জন এতিম, অসহায় ও পঙ্গুদের উপস্থিত করানো হয় এবংএকবেলা খাবারসহ ১৫ দিনের খাদ্য সামগ্রী উপহার দেয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. রুহুল আমিন। সঞ্চালনার দায়িত্বে ছিলেন, সংগঠনের সহ সাধারণ সম্পাদক সায়েমা রহমান সারা ।
মানবতার সেবায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। শুক্রবার (৩ অক্টোবর) সকালে তিনি ১৬টি অসহায় পরিবারে মাঝে বিভিন্ন সহযোগিতা তুলে দেন।
আগামী নির্বাচনে জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে দেশের বিভিন্ন সেক্টরে দূর্নীতিকে বিদায় জানানো হবে। মানুষ সুশৃঙ্খল ভাবে নিরাপত্তা নিয়ে বসবাস করতে পারবে। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সকল ধর্মের মানুষেরা একে অপরের সাথে মিলেমিশে থাকবে। এদের মধ্যে কোন ভেদাভেদ থাকবে না। মানবিক সমাজ প্রতিষ্ঠায় ইসলামী শাসন ব্যবস্থার কোন বিকল্প নাই।
গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খাঁন বলেছেন, ‘রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার ও সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হলে তরুণদের এগিয়ে আসতে হবে।