বরিশালের বন্দর থানার চরকাউয়া ইউনিয়নের পুলেরহাট বাজারে আজ(২ অক্টোবর) জাকের পার্টির এক সাংগঠনিক জনসভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়। জনসভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল-৫ (সদর) আসনের জাকের পার্টির সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী এবং দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মিজানুর রহমান (বাচ্চু)। তিনি বলেন, “জনগণের আস্থা অর্জন করে শান্তি, মানবতা ও উন্নয়নের রাজনীতি গড়ে তুলতে হবে
লঘুচাপ ও মৌসুমী বায়ুর প্রভাবে বরিশালে রাত থেকে বৃষ্টি হচ্ছে। সকাল থেকে হালকা ও মাঝারি বৃষ্টিপাতের কারণে ভোগান্তিতে পড়েছে রাস্তায় বের হওয়া মানুষ। বিশেষ করে দুর্গাপূজার মণ্ডপে যেতে ভক্তদের বাড়তি ভোগান্তি পোহাতে হচ্ছে। নগরীর বেশ কয়েকটি এলাকায় জলাবদ্ধতা দেখা গেছে। সরকারি ছুটি থাকায় সড়কে মানুষের চলাচল ছিল কম।
বাউফলে ১০ প্রশিক্ষিত ও দরিদ্র নারীর মাঝে সেলাই মেশিন প্রদান করা হয়েছে। আজ (২ অক্টাবর) বেলা ১১ টায় বাউফল উপজেলা জামায়াতের দলীয় কার্যালয়ে এ সেলাই মেশিন প্রদান করা হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণে সেক্রেটারি ও বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ প্রধান অথিতি হিসাবে উপস্থিত থেকে এ সেলাই মেশিন প্রদান করেন।
বাউফলে শাহ-আলম নামের এক ব্যক্তিকে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি গোবিন্দ ঘরামিকে(৪৩) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার(১ অক্টোবর) রাতে গাজীপুরের বাসন থানা এলাকা থেকে বাউফল থানা এসআই মাসুদ খলিফার নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুরে অবস্থিত ঐতিহ্যবাহী মারকাযুল করীম সামেলা মাজেদ কওমি মাদ্রাসা ও ইয়াতিমখানা-এর উদ্যোগে সিরাতুন্নবী (সা.) প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ সেপ্টেম্বর (রোববার) রাতে মাদ্রাসার মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব মীর সোহরাব হোসেন এবং সঞ্চালনা করেন মুহতামিম মাওলানা শাইখুল হাদীস আল্লামা আব্দুল মমিন।
রাজনৈতিক মামলায় বরিশাল মহানগর ৮নং ওয়ার্ড যুবলীগের প্রচার সম্পাদক মাসুম খানকে আটক করা হয়েছে। একই দিন পৃথক অভিযানে আউয়াল খান নামের আরেক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। তাদেরকে বরিশাল মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুক ও সদস্য সচিব জিয়া উদ্দিন শিকদারের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
বরিশালের উজিরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে জুলাই সনদ বাস্তবায়ন, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, গণহত্যার দৃশ্যমান বিচার সহ ৫ দফা দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশালে নির্বাচনী পালে হাওয়া লেগেছে। নির্বাচন সামনে রেখে সম্ভাব্য প্রার্থীরা প্রচারণা বাড়িয়েছেন। সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশীরা স্থানীয় নেতাকর্মী ও জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তোলার সর্বাত্মক চেষ্টা করছেন
বাউফলে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপুল পরিমাণ বই গোপনে বিক্রির সময় হাতেনাতে ধরে বইগুলো উদ্ধার করেছে শিক্ষার্থীরা। পরে সেগুলো বিদ্যালয়ে জমা দেয়া হয়েছে। অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক এই বই বিক্রির সঙ্গে জড়িত আছেন।
বাউফলে গ্রীষ্মকালীন ফুটবল খেলা প্রতিযোগিতার অনুষ্ঠানে মো. আবদুল্লাহ আরাফাত (১৫) নামের এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতে আহত করেছে অপর এক শিক্ষার্থী। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১টার সময় বাউফল পাবলিক মাঠে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থী নাজিপুর ইউনিয়নের ছোট ডালিমা মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র ও একই ইউনিয়নের ইসমাইল গাজীর ছেলে।
বাউফল বগা মহাসড়কের মদনপুরা ইউনিয়নের দ্বিপাশা গ্রামের রহমানিয়া কাসেমুল উলুম কওমী মাদ্রাসার কাছে সিএনজি দুর্ঘটনায় ৪ জন গুরুতর আহত হয়েছেন। বুধবার( ২৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে বাউফল-বরিশাল মহাসড়কে সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গাছের ওপর পরে দুমড়ে মুচড়ে যায়।
বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংঘের কার্যনির্বাহী কমিটির ২০২৫ হইতে ২০২৭ এর কমিটির অনুমোদন দিয়েছেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক ও নিবন্ধক এ কে এম আখতারুজ্জামান।
উজিরপুরে অবধূত সংঘের প্রতিষ্ঠাতা শ্রীশ্রীমৎ স্বামী দয়ানন্দ অবধূত গুরু মহারাজের ৭২ তম মহাপ্রয়াণ অনুষ্ঠানে ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহামুদ জুয়েল এ কথা বলেন। উজিরপুর পৌর সদরের অবধূত সংঘের আয়োজনে
পাবনার চাটমোহর উপজেলার আনকুটিয়া গ্রামে সরকারি জায়গা ও পানি নিষ্কাশনের ক্যানেল জবরদখল করে পাকা স্থাপনা নির্মাণ করা হয়েছে মর্মে অভিযোগ পাওয়া গেছে। এতে করে যে কোন মূহুর্তে ক্যানেলটি বন্ধ হয়ে আনকুটিয়া বিলের প্রায় দেড়শত বিঘা জমি জলাবদ্ধতার শিকার হবে।