বাউফলে নিখোঁজের দুই দিন পর উর্মী আক্তার (১৫) নামের এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৩ আগস্ট) দুপুরে উপজেলার নারায়নপাশা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এলো অজ্ঞাত এক ব্যক্তির লাশ। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেছে কুয়াকাটা নৌ পুলিশ।
বাউফলের কালাইয়া ইউনিয়নের পূর্ব কালাইয়া এলাকায় সমাজ সেবক মো.মাছুম বিল্লার সৌজন্যে ১০ হাজার তাল গাছের বীজ রোপন করা হয়েছে। শুক্রবার (২২শে আগস্ট) সকাল ১০ টায় এ তাল গাছের বীজ রোপন করা হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, শুধু নির্বাচনের জন্য গণঅভ্যুত্থান সংগঠিত হয়নি।
বাউফলে রিপন সিকদার নামে এক ইউপি সদস্যের বসত ঘর ভেঙ্গে মুল্যবান মালামাল নিয়ে গেছে মুখোশ পরিহিত সাত আট জনের একটি দুর্বৃত্ত দল। এ সময় দুর্বৃত্তরা পাশ্ববর্তী একটি বাসায় প্রবেশ করে অস্ত্রের মুখে জিম্মি করে তাদেরও মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।
বাউফলের কালাইয়া ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ড কর্ফুরকাঠি গ্রামে আপন ভাইকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৯ আগষ্ট) কর্ফুরকাঠি গ্রামের মোঃ সিদ্দিক মাতবর এর ছেলে আইসক্রিম বিক্রেতা মোঃ নজরুল মাতব্বরকে তার আপন দুই ভাই ভাই মোঃ আবু তাহের ও মোফাজ্জল মাতব্বর গাছের সাথে বেঁধে রেখে নির্যাতন করে।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির পাশাপাশি শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করেছেন। সোমবার (১৮ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের প্রতিনিধিরা।
স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের হামলায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের একজন চিকিৎসকসহ তিনজন গুরুতর আহত হয়েছেন।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক ও পিরোজপুর জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মো. কাজী রওনাকুল ইসলাম টিপু বলেছেন, একটি দল ইসলামের লেবাসে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।
ঝালকাঠির রাজাপুরে একই স্থানে একই সময়ে উপজেলা বিএনপি ও যুবদল পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় শহর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, আমাদের পার্শ্ববর্তী দেশ সন্ত্রাসী গণহত্যাকারী আওয়ামী লীগকে আশ্রয় দিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে।
পটুয়াখালীর বাউফলে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকারীদের দ্রুত বিচার ও ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বাউফল পটুয়াখালী- অঞ্চলিক মহাসড়কে ৪ কিলোমিটার রাস্তাজুড়ে শতাধিক গর্ত পার হয়ে জেলা সদর ও ঢাকা যেতে হচ্ছে। দূর্ঘটনার ঝুঁকি নিয়ে ওই রাস্তটি পার হচ্ছে শত শত যানবাহন। ঝুঁকিতে রয়েছে ঢাকার সাথে যোগাযোগে ঢাক-দশমিনা ও ঢাকা- গলাচিপাগামী যাতীবাহী বাসগুলো। এই চার কিলোমটিারে এখন অহরহ দূর্ঘটনা ঘটছে। রাস্তার গর্তের জমানো পানিতে নৌকা তুলে প্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসী।
বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির নেতা, বাউফল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পটুয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এসএম ইউসুফকে (৬৫) গ্রেপ্তার করা হয়েছে।