বরগুনায় দেশ গড়তে জুলাই পদযাত্রার পথসভায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে মঞ্চে দেখে ‘দুলাভাই দুলাভাই’ বলে স্লোগান দিয়েছে বরগুনার ছাত্র-জনতা।
পটুয়াখালীর কুয়াকাটায় অবস্থিত রাখাইন সম্প্রদায়ের পাড়াগুলো পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল।
আগুনে ২০২৩ সালের ভোটার তালিকা, একটি ডেস্কটপ কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার, লেমিনেটিং মেশিন, একটি ফ্রিজ এবং ১৫-২০টি পুরোনো ব্যালট বাক্স পুড়ে গেছে।
রোববার (১৩ জুলাই) বিকেল ৫টায় কালাইয়া বন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি কালাইয়া বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার নওমালা ইউনিয়নের সোলাবুনিয়া বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়
অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ অর্ধশতাধিক পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাউফল উপজেলা বিএনপি
উত্তাল বঙ্গোপসাগরে চার দিন ভেসে প্রাণে বেঁচে ফিরেছেন বরগুনার পাথরঘাটা উপজেলার ৯ জেলে। তবে এখনও নিখোঁজ রয়েছেন আরও ৩ জন। প্রাণঘাতী এ দুর্ঘটনার পর সমুদ্র থেকে জীবিত ফিরে আসা জেলেরা বলছেন, তারা যেন মৃত্যুকে কাছ থেকে দেখে এসেছেন। গত ৫ জুলাই গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন ১২ জেলে। তারা ছিলেন ‘এফবি সাইকূল’ নামের একটি মাছধরার ট্রলারে। ট্রলারটি ৬ জুলাই সকালে ভয়াবহ ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায় পায়রা বন্দরের শেষ বয়ার কাছে। এরপর থেকেই নিখোঁজ ছিলেন সবাই।
পটুয়াখালীর বাউফল উপজেলায় গত সাত দিন ধরে বিরামহীন বৃষ্টিতে জনদুর্ভোগ বেড়েছে। বৃষ্টির কারণে অধিকাংশ বিদ্যালয়ের মাঠে পানি জমে গেছে। উপস্থিতি কমেছে বিদ্যালয়ে শিক্ষার্থীদের। রাস্তাঘাট-হাটবাজারে পানি জমে খানাখন্দের সৃষ্টি হয়েছে। শ্রমজীবি মানুষ বের হতে না পেড়ে বিপাকে পড়েছেন।
পটুয়াখালী জেলা বিএনপির সাংগঠনিক নির্বাচনে নবনির্বাচিত সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক মো. মজিবর রহমান টোটনকে বাউফল উপজেলার নেতাকর্মীদের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়
সোমবার (৭ জুলাই) সকাল এগারটায় জেলার রাজাপুর সদরের ইউনিয়ন পরিষদ সংলগ্ন ইউসুফ আলী মাধ্যমিক বিদ্যালয়ের এ্যাডহক কমিটির সভাপতি সায়েম আকনের বিরুদ্ধে এ মানববন্ধনের আয়োজন করে বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়রা। মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় প্রায় দেড় শতাধিক মানুষ অংশ গ্রহন করে।
বর্তমানে মণপ্রতি ইলিশ বিক্রি হচ্ছে ৭০ হাজার থেকে এক লাখ ১২ হাজার টাকায়। কেজিপ্রতি গড় মূল্য দাঁড়ায় ১,৭৫০ থেকে ২,৮০০ টাকা পর্যন্ত।
পটুয়াখালীর কুয়াকাটায় জামাল মাতব্বর নামে এক জেলের জালে ধরা পড়ল ২ কেজির এক ইলিশ। মাছটি ৭ হাজার সাতশ টাকায় বিক্রি করা হয়েছে।
ঢাবির সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক মো. রাশেদ খানের নামে বরিশালে মামলা হওয়ায় প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বাউফল উপজেলা গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। ওই মামলাকে মিথ্যা ও হয়রানিমূলক আখ্যা দিয়েছে তারা।
পটুয়াখালীর বাউফলে আলোচিত দুই হত্যাকাণ্ড- সেতারা বেগম ও রহিম জোমাদ্দার হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে বাউফল থানা পুলিশ। এছাড়া মাদক ও ওয়ারেন্টভুক্ত আরও চারজনকে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আটক করা হয়েছে।