| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

মুক্তাগাছায় ট্রলি-ভ্যানচালকের বিরোধে সংঘর্ষ, আহত ১৫

ময়মনসিংহের মুক্তাগাছা সদরে যানজটকে কেন্দ্র করে ট্রলি ও ভ্যানচালকের কথাকাটাকাটির জেরে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাঁচ পুলিশ সদস্যসহ উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকটি দোকান। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আটানি বাজার ছোট মসজিদ মোড় ও আশপাশের এলাকায় এ সংঘর্ষের সূত্রপাত হয়।

বিস্তারিত...

যমুনার ৫ কিলোমিটার বাঁধের অভাবে বন্যায় ডোবে অর্ধশতাধিক গ্রাম

জামালপুরের ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়নের গিলাবাড়ি থেকে নোয়ারপাড়া ইউনিয়নের উলিয়াবাজার পর্যন্ত যমুনা নদীর মাত্র ৫ কিলোমিটার এলাকায় বাঁধ না থাকায় প্রতিবছর বন্যায় প্লাবিত হয় ইসলামপুর ও মেলান্দহ উপজেলার অন্তত ৫০টি গ্রাম। হাজার হাজার একর ফসলি জমি তলিয়ে যায়, ক্ষতিগ্রস্ত হন দেড় লক্ষাধিক মানুষ।

বিস্তারিত...

ইসলামপুরে ইউপি চেয়ারম্যানকে কার্যালয়ে মারধরের অভিযোগ

জামালপুরের ইসলামপুর উপজেলায় বেলগাছা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এক ইউপি চেয়ারম্যানকে মারধর ও টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির একাংশের নেতা-কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় ইউনিয়ন বিএনপির এক নেতাও লাঞ্ছিত হয়েছেন বলে জানা গেছে। ঘটনাটি বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে বেলগাছা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ঘটে।

বিস্তারিত...

প্রধানমন্ত্রীর প্রটোকলে মাত্র ৪ গাড়ি, প্রতিমন্ত্রীর গাড়ি ডজনের ওপর

দেশের অর্থ বাঁচাতে প্রধানমন্ত্রী বিভিন্ন কৌশল অবলম্বন করছেন। তার মধ্যে প্রটোকলে গাড়ির সংখ্যা কমানো অন্যতম।

বিস্তারিত...

চরঈশ্বদীয়া ভূমি অফিসে দুর্নীতির অভিযোগ

বিভাগীয় শহর ময়মনসিংহের উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় অধিগ্রহণের তালিকাভুক্ত জমির ক্রয়-বিক্রয় ও খারিজ (নামজারি) সরকারি আদেশে বন্ধ থাকার কথা থাকলেও সেই আদেশ উপেক্ষা করে লাখ লাখ টাকার বিনিময়ে খারিজ দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে চরঈশ্বদীয়া ইউনিয়ন ভূমি অফিসের নায়েব আবুল কালাম আজাদের বিরুদ্ধে।

বিস্তারিত...

সরকারি ইসলামপুর কলেজ ছাত্রদলের সভাপতি-সাধারণ সম্পাদককে অব্যাহতি

জামালপুরের ইসলামপুর সরকারি কলেজের ছাত্রাবাসের রান্না ঘরের চালের টিন ও মালামালের বেদখলের অভিযোগ উঠেছে কলেজ ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের। তাদররকে দল থেকে অব্যাহতি দিয়েছে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।

বিস্তারিত...

তারাকান্দায় ৩ প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা

পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে বিভিন্ন বাজারে মনিটরিং করছে উপজেলা প্রশাসন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) ময়মনসিংহের তারাকান্দা উপজেলা, ময়মনসিংহ, বাংলাদেশ এলাকায় উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলামের নির্দেশনায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে বাজার মনিটরিং করেন এস. এম. নাজমুস ছালেহীন,

বিস্তারিত...

৭২ ঘণ্টা পার হলেও শেরপুরে ৯৮০ বস্তা সারের রহস্য উদঘাটন হয়নি

২২ ফেব্রুয়ারী দুপুরে নকলা বাজারের কৃষি ব্যাংকের সামনে থেকে ‘মেসার্স নুসরাত পরিবহন’ নামক একটি ট্রাক তল্লাশি করে এই সার উদ্ধার করা হয়। ট্রাকটি আশুগঞ্জ সার কারখানা থেকে বিএডিসি ও ৯ (বিসিআইসি)র স্টিকার ব্যবহার করে নকলায় আসে। ট্রাকে থাকা ৯৮০ বস্তা ইউরিয়া সারের স্বপক্ষে চালক বা সংশ্লিষ্ট কেউ বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি।

বিস্তারিত...

শেরপুরের নালিতাবাড়ীতে মোবাইল কোর্টের বিরুদ্ধে দোকানিদের প্রতিবাদ

শেরপুরের নালিতাবাড়ী বাজারের যানজট নিরসন, ফুটপাত দখল এবং ভাসমান দোকান তুলে দেওয়ার জন্য আজ সোমবার বিকেলে ভ্রাম্যমান আদালত ও মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।

বিস্তারিত...

শেরপুরে জমিসংক্রান্ত বিরোধে কৃষক খুন, আটক ৩ নারী

শেরপুরে জমিসংক্রান্ত বিরোধে জের এক কৃষককে হত্যা করা হয়েছে। এই হত্যার জের ৩ নারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার গণপদ্দী ইউনিয়নের চিথলিয়া পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

ভিজিএফ কার্ডের বরাদ্দ এলো চার ভাগের এক ভাগ, জামালপুরের দরিদ্র জনপদে হতাশা

দেশের দরিদ্রতম উপজেলার মধ্যে অন্যতম জামালপুরের ইসলামপুর উপজেলা। এই উপজেলার বুক চিরে প্রবাহিত হচ্ছে যমুনা-ব্রহ্মপুত্রসহ বেশ কয়েকটি নদনদী।বন্যা ও নদীভাঙনের সঙ্গে সংগ্রাম করে বাঁচতে হয় উপজেলার পাঁচ লক্ষাধিক মানুষকে। এ কারণে উপজেলার অধিকাংশ মানুষ দরিদ্রসীমার নিচে বসবাস করেন।

বিস্তারিত...

জামালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

জামালপুর ট্রেনে কাটা পড়ে কপিল উদ্দিন (৬৪) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার দিকে জামালপুর রেলওয়ে থানাধীন পিয়ারপুর রেল স্টেশনের আউটারের এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

তারাকান্দা মহিলা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির বিষয়ে শুনানি

ময়মনসিংহের তারাকান্দা ফজলুল হক চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ হোসেন আলী চৌধুরীর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক ও কর্মচারীদের স্বাক্ষরিত আবেদনের প্রেক্ষিতে শুনানি অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

শেরপুর-এ অবৈধ ২৬ টন ইউরিয়া সার আটক

নকলা উপজেলা-এ সরকারি নীতিমালা লঙ্ঘন করে অবৈধভাবে সার মজুত ও চড়া দামে বিক্রির অভিযোগে ২৬ টন ইউরিয়া সারসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে।

বিস্তারিত...

শেরপুরে দুধে পানি মেশানোর অভিযোগে ৪ বিক্রেতাকে জরিমানা

শেরপুর সদর উপজেলার গোয়ালপট্টি বাজারে দুধে পানি মেশানোর অভিযোগে চার বিক্রেতাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯–এর ৪১ ধারা অনুযায়ী প্রত্যেককে এক হাজার টাকা করে মোট চার হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন শেরপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ্ মাহবুবা হক।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪