| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

পূর্বধলায় আওয়ামী লীগ অফিসে ব্যানার টানিয়ে জয় বাংলা স্লোগান

নেত্রকোণার পূর্বধলা উপজেলায় উপজেলা আওয়ামী লীগের অফিসের সামনে ব্যানার টাঙিয়ে জয় বাংলা স্লোগান দেন দলীয় সমর্থকরা। রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে অনুষ্ঠিত এই ঘটনায় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের সমর্থকরা দলীয় কার্যালয়ের সামনে ব্যানার টানান এবং বক্তব্য দেন।

বিস্তারিত...

লক্ষ্মীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির দায়ে জরিমানা

লক্ষ্মীপুর শহরের চক বাজারে অবস্থিত ঘোষ মিষ্টান্ন ভাণ্ডারকে অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী প্রস্তুত ও সংরক্ষণের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বিস্তারিত...

শেরপুরে অবৈধভাবে মজুত ২৬ টন ইউরিয়া সার জব্দ

শেরপুরের নকলা উপজেলায় সরকারি নীতিমালা উপেক্ষা করে অবৈধভাবে ইউরিয়া সার মজুত ও চড়া মূল্যে বিক্রির অভিযোগে ২৬ টন সারসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে। ২২ ফেব্রুয়ারি দুপুরে নকলা বাজারের কৃষি ব্যাংকের সামনে থেকে ‘মেসার্স নুসরাত পরিবহন’ নামের একটি ট্রাক তল্লাশি করে এই সার উদ্ধার করা হয়। প্রাথমিক তথ্য অনুযায়ী, ঢাকা মেট্রো-ট-২৪-৪০৮৪ নম্বরের ট্রাকটি আশুগঞ্জ সার কারখানা থেকে বিএডিসি ও বিসিআইসির স্টিকার ব্যবহার করে নকলায় আনা হয়েছিল।

বিস্তারিত...

শেরপুরে গাঁজা সেবনের দায়ে ২ ব্যক্তিকে কারাদণ্ড

শেরপুরের নালিতা বাড়ীতে গাঁজা সেবনের অপরাধে দুই ব্যক্তিকে ভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নালিতাবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।

বিস্তারিত...

শেরপুরে বিদ্যুৎ বিল বাকি থাকায় মডেল মসজিদের সংযোগ বিচ্ছিন্ন

বিদ্যুৎ বিল বাকি থাকায় শেরপুরের নালিতাবাড়ী উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ফলে ১ রমজান থেকে অন্ধকারে মোমবাতি জ্বালিয়ে তারাবি নামাজ আদায় করছেন মুসল্লিরা। এতে স্থানীয় মুসল্লীদের মাঝে ক্ষুব্ধ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

বিস্তারিত...

শেরপুরে চোর সন্দেহে যুবককে ঝুলিয়ে মারপিট

শেরপুর সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের চৈতনখিলা পশ্চিম পাড়া সাতঘড়িয়া গ্রামে চোর সন্দেহে এক যুবককে বাড়ি থেকে ধরে নিয়ে ঝুলিয়ে পিটুনির অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার সকালে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

বিস্তারিত...

একুশের মর্ম ভবিষ্যৎ প্রজন্মকে জানাতে হবে: ফাহিম চৌধুরী

শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরী বলেছেন, শুধু শহীদ মিনারে ফুল দেওয়া বা আলোচনা সভায় বক্তব্য রাখলেই শহীদ দিবসের প্রকৃত পালন সম্পন্ন হয় না। শহীদ দিবসের মর্ম ও তাৎপর্য ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে পারলেই দিবসটির যথার্থ মূল্যায়ন হবে। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে নকলায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিস্তারিত...

শেরপুর সীমান্তে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাতৃভাষা অস্তিত্ব সংকটে

গারো পাহাড়সংলগ্ন শেরপুরের সীমান্তবর্তী অঞ্চলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীগুলোর কয়েকটি মাতৃভাষা দ্রুত হারিয়ে যাওয়ার ঝুঁকিতে পড়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্থানীয় প্রতিনিধি, শিক্ষক ও গবেষকেরা ভাষা সংরক্ষণে সমন্বিত ও কার্যকর সরকারি উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন।

বিস্তারিত...

শেরপুরে অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজারসহ পাইপ ধ্বংস

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় মালিঝি নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে শ্যালো ইঞ্জিনচালিত দুইটি ড্রেজার মেশিন ধ্বংস ও পাইপলাইন বিচ্ছিন্ন করা হয়েছে।

বিস্তারিত...

শেরপুর ব্রহ্মপুত্র সেতুতে ট্রাকচাপায় আরোহী পিতাপুত্র নিহত

জামালপুরে পুলিশের চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনার পর বিক্ষুব্ধ স্থানীয়রা ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ১টা ২০ মিনিটের দিকে শেরপুর ব্রিজ এলাকার দক্ষিণ পাশে স্থাপিত চেকপোস্টে এই দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

তারাকান্দায় কলেজের জায়গা বিক্রির অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে

ময়মনসিংহের তারাকান্দা ফজলুল হক চৌধুরী মহিলা কলেজের নিজস্ব জায়গা অবৈধভাবে বিক্রি এবং জেলা পরিষদ কর্তৃক নির্মিত তৃতীয় তলা ভবন নিয়মবহির্ভূতভাবে ভেঙে ফেলার অভিযোগ উঠেছে কলেজের অধ্যক্ষ হোছেন আলী চৌধুরীর বিরুদ্ধে।

বিস্তারিত...

২৪৫ ভোট পেয়েও মাইকিং করে ভোটারদের প্রতি কৃতজ্ঞতা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৫ (সদর) আসনে মাত্র ২৪৫ ভোট পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী হোছনেয়ারা বেগম। পরাজিত হলেও ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করলেন তিনি। গতকাল সোমবার রাতে নিজ উদ্যোগে মাইকিং করে এলাকার ভোটারদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

বিস্তারিত...

জামালপুর-২ আসনে নেতাদের নিজ কেন্দ্রে হেরেছে ধানের শীষ প্রতীক

জামালপুর-২ ইসলামপুর আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এএসএম আব্দুল হালিমসহ স্থানীয় প্রভাবশালী নেতাদের নিজ কেন্দ্রেই হেরেছে ধানের শীষ প্রতীক। এনিয়ে স্থানীয় রাজনীতিতে চলছে নানা আলোচনা-সমালোচনা।

বিস্তারিত...

ভাঙা রেললাইন মেরামতের একঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় রেললাইন ভেঙে যাওয়ার পর ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল একঘণ্টা বন্ধ ছিল। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত সোয়া ৮টার দিকে রুটটি অচল হয়ে গেলে ঢাকাগামী ও ময়মনসিংহগামী বিভিন্ন ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। গফরগাঁও রেলওয়ে স্টেশন মাস্টার হানিফ আলী জানান, উপজেলার কাওরাইদ ও মশাখালী স্টেশনের মাঝামাঝি দাইড়েরপুল এলাকায় প্রায় ৬ ইঞ্চি অংশ রেললাইন ভাঙা অবস্থায় লক্ষ্য করা যায়। পরে রেলওয়ে কর্তৃপক্ষ বিষয়টি জানতে পেরে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয়।

বিস্তারিত...

শেরপুরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

শেরপুরের ঝিনাইগাতীতে দ্রুতগতির বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় খালেদা আক্তার (৫৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ১৫ ফেব্রুয়ারি, রবিবার সন্ধ্যায় উপজেলার নলকুড়া ইউনিয়নের সন্ধ্যাকুড়া এলাকায় ওই সড়ক দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪