| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

শেরপুরের ভোটকেন্দ্র পরিদর্শনে ডিআইজি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে শেরপুরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ভোটকেন্দ্রসমূহ সরেজমিনে পরিদর্শন করেছেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া। এ উপলক্ষে ৮ ফেব্রুয়ারি রবিবার তিনি নকলা থানায় পৌঁছালে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানান পুলিশ সুপার মো. কামরুল ইসলাম।

বিস্তারিত...

শেরপুরে নির্বাচনকে সামনে রেখে যৌথ বাহিনীর নির্বাচনী মহড়া

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬-এর নিরাপত্তা নিশ্চিত করতে শেরপুরে যৌথ বাহিনীর নির্বাচনী মহড়া অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও র‌্যাবের সমন্বয়ে এই মহড়া অনুষ্ঠিত হয়। মহড়াটি শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামের সেনা ক্যাম্প থেকে শুরু হয়ে শহরের অষ্টমীতলা, খোয়ারপাড়, কলেজ মোড়, কানাশাখোলা, থানামোড় প্রদক্ষিণ করে পুনরায় সেনা ক্যাম্পে গিয়ে শেষ হয়। মহড়ার মাধ্যমে নির্বাচনী দিনগুলিতে আইনশৃঙ্খলা রক্ষার জন্য প্রস্তুতিপূর্ণ যৌথ বাহিনীর সক্ষমতা প্রদর্শন করা হয়।

বিস্তারিত...

শেরপুরে নির্বাচনসংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে মতবিনিময়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে শেরপুরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পোলিং এজেন্ট, সাংবাদিক, পর্যবেক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি ও নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

শেরপুরে সংসদ নির্বাচনে দায়িত্ব পালনে প্রস্তুত আইন শৃংখলা বাহনী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শেরপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

একটি দল ভিক্ষার কার্ডের লোভ দেখাচ্ছে: এটিএম মাসুম

এই নির্বাচনে একটি দল দেশের জনগণকে কার্ডের লোভ দেখাচ্ছে, এই কার্ড মানে একটি ভিক্ষার কার্ড বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম।

বিস্তারিত...

জামালপুরে আ.লীগের ভোটই হতে পারে জামায়াতের জয়-পরাজয়ের চাবিকাঠি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুরের পাঁচটি আসনে বিভিন্ন দল ও স্বতন্ত্র ৩৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। স্বাধীনতার পর ১৪, ১৮ ও ২৪ ছাড়া যে কয়টি জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, জেলার ৫টি আসনে ভোটের লড়াই হয়েছে আওয়ামী লীগ-বিএনপি প্রার্থীর মধ্যে।

বিস্তারিত...

প্রখ্যাত বাউল শিল্পী সুনীল কর্মকার মারা গেছেন

বিখ্যাত বাউল শিল্পী সুনীল কর্মকার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। বেশ কয়েকদিন ধরে অসুস্থ অবস্থায় ময়মনসিংহ মেডিকেল

বিস্তারিত...

জামালপুর-২ আসনে জনপ্রিয়তা প্রমাণে জামায়াত, আসন উদ্ধারের চ্যালেঞ্জ বিএনপির

জামালপুর-২ সংসদীয় আসনে এবার জনপ্রিয়তা প্রমাণ করতে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। অন্যদিকে, আসন পুনরুদ্ধারে বড় চ্যালেঞ্জ নিয়ে মাঠে নেমেছে বিএনপি। এই আসনটিতে দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হয়ে আসলেও রাজনৈতিক সমীকরণে এবার ভিন্ন চিত্র দেখা যাচ্ছে।

বিস্তারিত...

শেরপুর-৩ আসনের এমপি প্রার্থী জেলা জামায়াতের সেক্রেটারি নুরুজ্জামান বাদলের প্রথম জানাজা অনুষ্ঠিত

শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতি) আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি নুরুজ্জামান বাদলের প্রথম নামাজে জানাজা শেরপুর পৌর শহরের দারোগআলী পৌর পার্কে বুধবার দুপুর আড়াইটায় অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

মাদারগঞ্জে বোরকা পরে ছাত্রীদের মাঝে বিশৃঙ্খলা, তরুণ আটক

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জোড়খালী ইউনিয়নের পাটাহাদ কয়ড়া উচ্চ বিদ্যালয়ে বোরকা পরে ছাত্রীদের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে এক তরুণকে আটক করা হয়েছে।বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।

বিস্তারিত...

শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল

বাংলাদেশ জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ।

বিস্তারিত...

জামালপুরে মোটরসাইকেল দূর্ঘটনায় ইউপি কর্মকর্তা নিহত

জামালপুরের মাদারগঞ্জে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে সিধুলী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) এস এম তোজাম্মেল হোসেন নিহত হয়েছেন। দুর্ঘটনা ঘটে মঙ্গলবার বিকেল আনুমানিক ৪টার দিকে মাদারগঞ্জ-ভাটারা প্রধান সড়কের পলিশা মোড় এলাকায়। নিহত তোজাম্মেল হোসেন চরপাকেরদহ ইউনিয়নের ফকরিপাড়া এলাকার মৃত অসি ফকিরের ছেলে এবং তিনি ৭নং সিধুলী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করছিলেন।

বিস্তারিত...

সীমান্তবর্তী ৬২ উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনী দায়িত্ব পালন করবে: বিজিবি মহাপরিচালক

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্ত এলাকা নিরাপদ রেখেই সারা দেশে ৪৯৫টি উপজেলার মধ্যে ৪৮৯টি উপজেলায় ৩৭ হাজারেরও অধিক বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

বিস্তারিত...

শেরপুরে জোর প্রচারণা চালাচ্ছেন জামায়াত প্রার্থী কিবরিয়া

শেরপুর-২ (নালিতাবাড়ী–নকলা) আসনে জোর প্রচারণা চালাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ভিপি গোলাম কিবরিয়া। আজ ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে নালিতাবাড়ী পৌর শহরের গড়কান্দায় দলীয় কার্যালয় থেকে কয়েক শত নেতাকর্মী নিয়ে তিনি নালিতাবাড়ী পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নির্বাচনী প্রচারণা চালান।

বিস্তারিত...

শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

শেরপুরে নির্বাচনী সহিংসতায় শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম হত্যার ঘটনায় হওয়া মামলায় স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪