| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

শেরপুরে সিএনজি থামিয়ে অস্ত্রের মুখে ছিনতাই, গ্রেপ্তার ১

শেরপুরের নালিতাবাড়ীতে প্রকাশ্যে সিএনজি থামিয়ে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় দুই লাখ টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় আব্দুর রহিম ওরফে হাম্বুল নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৫ অক্টোবর) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

বিস্তারিত...

শিক্ষার্থী নেই, শিক্ষকরা মাসে একবার আসেন বেতন নিতে

শেরপুরের শ্রীবরদী উপজেলার খড়িয়া কাজিরচর ইউনিয়নে অবস্থিত এমপিওভুক্ত পুষ্পকানন টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে নেই কোনো শিক্ষা কার্যক্রম—দেখলে মনে হয় এটি যেন এক ‘ভূতের ঘর’। দীর্ঘদিন ধরে কলেজটি বন্ধ থাকায় ভবনগুলো এখন মাদকসেবীদের আড্ডাখানায় পরিণত হয়েছে।

বিস্তারিত...

‘একটি বিশেষ দল আমাদের গণসংযোগে হামলা করছে’

জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ময়মনসিংহ সদর-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল বলেন, ‘বিভিন্ন জায়গায় একটি বিশেষ দল এর লোকজন আমাদের প্রার্থীদের গণসংযোগে হামলা করছে ও পোস্টার ছিড়ে ফেলছে, এটা কিসের লক্ষণ। এগুলো বন্ধ করুন অন্যথায় পরিণতি ভালো হবে না।’

বিস্তারিত...

ময়মনসিংহে এমটিবি-ইউসেপ স্কিলস ট্রেনিং ইনস্টিটিউটের উদ্বোধন

দক্ষতা উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির লক্ষ্যে ময়মনসিংহে উদ্বোধন হলো এমটিবি-ইউসেপ স্কিলস ট্রেনিং ইনস্টিটিউট।

বিস্তারিত...

জামালপুরের ইসলামপুরে ৫ শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

জামালপুরের ইসলামপুরে ৫ শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) বিকালে ইসলামপুর পৌর এলাকার নটারকান্দা গ্রামের ৫ শতাধিক দুস্থ পরিবারের মাঝে ৫০০ প্যাকেট খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

বিস্তারিত...

শেরপুরে জামায়াত ইসলামী নির্বাচনী গনসংযোগে বিএনপির হামলার অভিযোগ

শেরপুরে চরপক্ষিমারী ইউনিয়নে জামায়াতের শেরপুর এক আসনের মনোনয়ন কৃত প্রার্থী হাফেজ রাশেদুল ইসলামের গণসংযোগে বিএনপির হামলার অভিযোগ করেছেন।

বিস্তারিত...

জামালপুরে ২২ হাজার ইয়াবাসহ দম্পতি আটক

রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং কক্সবাজার ঘুরতে গিয়ে ২২ হাজার ইয়াবার চালান নিয়ে এসেছিলেন এক দম্পতি। পরে জামালপুরে পৌঁছে ইয়াবা ট্যাবলেটসহ জামালপুর সদর থানার পুলিশের হাতে গ্রেপ্তার হন সেই দম্পতি।

বিস্তারিত...

শয্যার চেয়ে তিনগুন রোগী নিয়ে ধুঁকছে জামালপুর জেনারেল হাসপাতালে

জামালপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের পরিত্যক্ত ভবনে ঝুঁকি নিয়ে চলছে চিকিৎসা কার্যক্রম। এছাড়া শয্যার তুলনায় প্রায় তিনগুণ রোগীর চাপে হিমশিম চিকিৎ নার্সরা।

বিস্তারিত...

জামালপুরে ব্রহ্মপুত্রের চরাঞ্চলে বেড়ে উঠছে 'টাকার গাছ'

জামালপুরের ইসলামপুর ও মেলান্দহ উপজেলার ব্রহ্মপুত্রের চরাঞ্চলে করে বেড়ে উঠছে বেগুন গাছ। স্থানীয় কৃষকরা বেগুন গাছকে ‘টাকার গাছ’ বলে মনে করেন। অনুকূল আবহাওয়ার কারণে এ বছর বেগুনের বাম্পার ফলনের আশা করছে কৃষি বিভাগ।

বিস্তারিত...

শেরপুর সীমান্তে মদ ও চোরাই মালামালসহ প্রাইভেটকার জব্দ

শেরপুর ও ময়মনসিংহের গারো পাহাড়ি সীমান্ত এলাকা থেকে পৃথক অভিযান চালিয়ে চোরাই পথে আনা ৪৩৯ বোতল ভারতীয় মদ, একটি প্রাইভেটকার ও একটি অটোরিকশাসহ প্রায় অর্ধকোটি টাকা মূল্যের চোরাই মালামাল জব্দ করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি।

বিস্তারিত...

ময়মনসিংহ মেডিকেল কলেজ মর্গে মরদেহের সঙ্গে বিকৃত যৌনাচার, যুবক গ্রেপ্তার

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে এক তরুণীর মরদেহ বিকৃত যৌনাচারের শিকার হয়েছে। এ ঘটনায় মো. আবু সাঈদ (১৯) নামে এক যুবককে আটক করা হয়েছে। তিনি হালুয়াঘাট থানা পুলিশের মরদেহ বাহক হিসাবে কর্মরত ছিলেন।

বিস্তারিত...

শেরপুরে হরিজন পল্লীর বাসিন্দা অরুনার হৃদয়স্পর্শী বক্তব্য শুনে কাঁদলেন উপস্থিত জনতা

শেরপুরে বিএনপির ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকার সাথে শহরের হরিজন সম্প্রদায়ের আলোচনা ও নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় হরিজন পল্লীর বাসিন্দা অরুনা তাদের সম্প্রদায়ের মানুষের কষ্টের জীবন নিয়ে হৃদয়স্পর্শী বক্তব্য রাখেন। তার এই বক্তব্যে শুনে উপস্থিত অনেকের চোখেই পানি চলে আসে।

বিস্তারিত...

শেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবসে আর্থিক সহায়তা ও হেলমেট বিতরণ

‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে সম্পদ ও জীবনের ক্ষতি’-এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ পালিত হয়েছে। এই উপলক্ষে শেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহতদের ৫টি পরিবারকে ৫ লাখ টাকা করে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়। এছাড়াও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিআরটিএ’র পক্ষ থেকে মোটরসাইকেল চালকদের মধ্যে বিনামূল্যে হেলমেট বিতরণ করা হয়েছে।

বিস্তারিত...

জামালপুরে যুবলীগ নেতার বাধায় আটকে আছে সড়কের নির্মাণ কাজ

জামালপুরের ইসলামপুরে যুবলীগ নেতা ও সাবেক ইউপি সদস্য শুক্কুর আলীর বাধায় দুই বছর ধরে আটকে আছে উপজেলার চতলাপাড়া জিপিএস–সাজলেরচর সড়কের নির্মাণ কাজ। এ নিয়ে ভুক্তভোগী এলাকাবাসী ও শুক্কুর আলীর সমর্থকদের মধ্যে টানটান উত্তেজনা সৃষ্টি হয়েছে।

বিস্তারিত...

শেরপুরে ২৩৩ কেজি অবৈধ পলিথিন জব্দ

শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৩৩ কেজি অবৈধ পলিথিন ব্যাগ জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে শ্রীবরদী উপজেলায় ওই অভিযান পরিচালনা করা হয়। এ সময় এক ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪