| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

শেরপুরে পুলিশ পরিদর্শকদের বিদায় সংবর্ধনা

জেলা বিশেষ শাখায় কর্মরত পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) খন্দকার মো. শহীদুল হক ও পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. সালেমুজ্জামানের অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বিস্তারিত...

শেরপুরের ঝুঁকিপূর্ণ ও দুর্গম ভোটকেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুর সদর উপজেলার ঝুঁকিপূর্ণ ও দুর্গম ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন জেলা পুলিশ সুপার মো. কামরুল ইসলাম ও শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা হক।

বিস্তারিত...

শেরপুর সদরের ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে শেরপুর সদর উপজেলার ঝুঁকিপূর্ণ ও দুর্গম ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এই পরিদর্শনে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. কামরুল ইসলাম এবং সদর উপজেলা নির্বাহী অফিসার মাহবুবা হক।

বিস্তারিত...

শেরপুরে তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত, পর্যাপ্ত শীতবস্ত্রের অভাব

ভারতের সীমান্ত ঘেঁষা শেরপুর জেলায় হাড়কাঁপানো শীত ও ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সীমান্তবর্তী নালিতাবাড়ী, ঝিনাইগাতী ও শ্রীবরদীর গারো পাহাড়ি এলাকায় শীতের প্রকোপ সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে। তীব্র হিমেল বাতাসের কারণে ছিন্নমূল মানুষ ঘরবন্দি হয়ে পড়েছেন।

বিস্তারিত...

কষ্ট থেকে ভোটে দাঁড়ালেন ভিক্ষুক মুনসুর

মনে লুকিয়ে থাকা কষ্ট থেকেই আবারও জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দিয়েছেন ত্রিশালের আবুল মুনসুর। ষাটোর্ধ্ব এই ব্যক্তি পেশায় একজন ভিক্ষুক। তিনি নিজে যে বঞ্চনার শিকার হয়েছেন, জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে তার মতো অন্যদের সেই হতাশা দূর করতে চান তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়ম

বিস্তারিত...

নির্ধারিত সময়ে মনোনয়ন জমা না দিতে পেরে কাঁদলেন প্রার্থী

শেরপুর-২ (নকলা–নালিতাবাড়ী) আসনে নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র জমা দিতে না পেরে অঝোরে কেঁদেছেন এবি পার্টির মনোনীত প্রার্থী আব্দুল্লাহ বাদশা।

বিস্তারিত...

ময়মনসিংহে অবৈধ সীসা কারখানাকে এক লাখ টাকা জরিমানা

ঝুঁকিপূর্ণ বর্জ্য উৎপাদনের অপরাধে ময়মনসিংহে একটি অবৈধ সীসা কারখানাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ জেলা কার্যালয় এবং ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে সদর উপজেলার সিরতা ইউনিয়নের আনন্দিপুর নামক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিস্তারিত...

তারাকান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে চিকিৎসা সামগ্রী বিতরণ

ময়মনসিংহের তারাকান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে চিকিৎসা সামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন।

বিস্তারিত...

ময়মনসিংহে সহকর্মীর গুলিতে প্রাণ গেল আনসার সদস্যের

ময়মনসিংহের ভালুকায় দায়িত্ব পালনকালে সহকর্মীর শটগানের গুলিতে এক আনসার সদস্য নিহত হয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মেহরাবাড়ী এলাকায় লাবিব গ্রুপের সুলতানা সুয়েটার্স লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

সীমান্তে টহলরত অবস্থায় বিজিবি সদস্যের মৃত্যু

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় সীমান্ত এলাকায় টহলরত অবস্থায় দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে এক বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে। ২৯ ডিসেম্বর, সোমবার উপজেলার নাকুগাঁও স্থলবন্দর সীমান্ত এলাকায় ওই ঘটনা ঘটে।

বিস্তারিত...

ময়মনসিংহে জামায়াত নেতা বহিষ্কার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ময়মনসিংহ জেলা শাখার সাবেক আমির অধ্যাপক মো. জসিম উদ্দিনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার রুকনিয়াত (সদস্যপদ) বাতিল করা হয়েছে।

বিস্তারিত...

শেরপুরের ৩টি আসনে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯ ডিসেম্বর সোমবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে শেরপুর জেলার ৩টি সংসদীয় আসনে মোট ১৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বিস্তারিত...

পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে ভোট চাওয়ায় জামালপুরে-৫ আসনে বিএনপির প্রার্থীকে নোটিশ

জামালপুর-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুনকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।

বিস্তারিত...

শেরপুর-১ আসনে বিএনপির প্রার্থী সানসিলা প্রিয়াংকার মনোনয়ন দাখিল

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়ন দাখিলের শেষ দিনে শেরপুর-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াংকা মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বিস্তারিত...

গফরগাঁওয়ে রেলের পাত কেটে ফেলায় অগ্নিবীণা এক্সপ্রেস লাইনচ্যুত

ময়মনসিংহের গফরগাঁওয়ে দুষ্কৃতিকারীদের কারণে ঢাকাগামী ‘অগ্নিবীণা এক্সপ্রেস’ ট্রেনের দুটি বগি রেললাইন থেকে লাইনচ্যুত হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) ভোর ৫টা ২০ মিনিটে গফরগাঁও রেলস্টেশনের আউটার সিগন্যাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। রেলওয়ে সূত্রে জানা গেছে, মূল রেললাইনের একদিকের লোহার দণ্ডের প্রায় ২০ মিটার অংশ কেটে ফেলা হয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪