জেলা প্রাণিসম্পদ বিভাগ, শেরপুর-এর আয়োজনে সদ্য বিদায়ী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শেরপুর ডা. এবিএম আব্দুর রউফের অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শেরপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ সংক্রান্ত ‘ভিজিল্যান্স ও অবজারভেশন টিম’র সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ জানুয়ারি বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওই সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার তরফদার মাহমুদুর রহমান।
শেরপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনসাধারণের মাঝে গণভোট সম্পর্কিত প্রচারণামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের বামনেচর পূর্বপাড়া হাজী ইন্তাজ আলী মোড়ে ওই আলোচনা সভার আয়োজন করা হয়।
শেরপুরে আসন্ন ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনসাধারণের মাঝে গণভোট সম্পর্কিত প্রচারণামূলক আলোচনা সভা । ১৩ জানুয়ারি মঙ্গলবার রাতে সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের বামনেচর পূর্বপাড়া হাজী ইন্তাজ আলী মোড়ে ওই আলোচনা সভার আয়োজন করা হয়।
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় জুয়ার আসর থেকে ইসলামপুর উপজেলা কৃষক লীগের কোষাধ্যক্ষ ও ইসলামপুর পৌরসভার সাবেক কাউন্সিলর সামিউল হক (৪৫)-সহ ৯ জুয়াড়িকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
অবশেষে মনোনয়নপত্র জমা দিলেন শেরপুর-২ (নকলা–নালিতাবাড়ী) আসনের এবি পার্টি মনোনীত আলোচিত প্রার্থী আব্দুল্লাহ বাদশা। বুধবার (১৪ জানুয়ারি) তিনি জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের কাছে মনোনয়নপত্র জমা দেন।
শেষ পর্যন্ত আইনি লড়াইয়ে জয়ী হয়ে মনোনয়নপত্র জমা দিলেন শেরপুর-২ (নকলা–নালিতাবাড়ী) আসনের এবি পার্টি মনোনীত আলোচিত প্রার্থী আব্দুল্লাহ বাদশা। বুধবার (১৪ জানুয়ারি) তিনি জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।
জামালপুরের মেলান্দহ উপজেলার দুরমুঠ ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা মো. আলাল উদ্দিনের বিরুদ্ধে জমির নামজারিতে অতিরিক্ত টাকা আদায়, ভূমি মালিকদের হয়রানিসহ নানা অভিযোগের পাহাড় জমেছে।
নেত্রকোণার মোহনগঞ্জ হাওরে সরকারি খাস জমি দখলের অভিযোগে আতঙ্কে আছে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষ। বিশেষত মাঘান সিয়াদার ইউনিয়নের মল্লিকপুর মৌজার গলগলি ভিটা এলাকায় শত বছরের বেশি সময় ধরে গবাদিপশু চারণ ও শ্মশানঘাট হিসেবে ব্যবহৃত এই জমি স্থানীয় প্রভাবশালী কয়েকজন দখল করার চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে।
ময়মনসিংহে মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করে থানায় আনার পথে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা পাঁচ পুলিশ সদস্যকে কুপিয়ে জখম করে এবং হাতকড়াসহ আসামিকে ছিনিয়ে নিয়ে গেছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল ৪টার দিকে নগরীর দিগারকান্দা ফিশারি মোড় এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে রাসেল নামে এক ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত
অবাধ, সুষ্ঠ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র সরজমিনে পরিদর্শন করেছেন অত্র জেলার সম্মানিত জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মো. তরফদার মাহমুদুর রহমান এবং পুলিশ সুপার মো. কামরুল ইসলাম মহোদয়।
দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার অভিযোগে শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম মাসুদকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে দলটি।
শেরপুর সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের কুলুরচর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি মাহেন্দ্র গাড়ি জব্দ করা হয়েছে। এ সময় এক চালককে আটক করা হয় এবং বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন (সংশোধিত-২০২৩) অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
কুড়িগ্রামে জেলা খাদ্য গুদামে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়ে ৫২১ মেট্রিক টন ধান ও ৩৫ মেট্রিক টন চালের ঘাটতি পেয়েছে। রোববার জেলা শহরের নতুন রেল স্টেশন এলাকায় ৮টি খাদ্যগুদান পরিদর্শন করা হয়।
শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির জানুয়ারি মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ জানুয়ারি) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।