শেরপুরে ঝটিকা মশাল মিছিল করেছে সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। বরিবার (২নভেম্বর) দিবাগত রাতে সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের মাঝপাড়া কেন্দুয়ারচর এলাকার শেরপুর-বকশীগঞ্জ সড়কে মিছিল করে।
জামালপুরে মাদারগঞ্জে নদীতে ডুবে নিখোঁজ হওয়া পাঁচ শিশুরই লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (২ নভেম্বর) সকালে সর্বশেষ বৈশাখী (১২) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়।
জামালপুরের মাদারগঞ্জে ঝিনাই নদী থেকে ৪ শিশুর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ডুবুরী দল। এরা হচ্ছে পলি আক্তার (১২), আবু হোসেন (৮) , সায়েবা আক্তার (৮) ও কুলসুম ।
মানবতার সেবায় নিবেদিত লায়ন্স ইন্টারন্যাশনাল জেলার উদ্যোগে ময়মনসিংহের তারাকান্দা ও গৌরীপুরে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে।
জামালপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি-১) এর একটি টিম পৃথক দুটি অভিযানে শিশু ধর্ষণ ও হত্যা মামলার দুই আসামিকে গাজীপুর জেলা থেকে গ্রেপ্তার করেছে।
জামালপুরের মাদারগঞ্জে চরভাটিয়ান গ্রামে ঝিনাই নদীতে নিখোঁজ ৫ শিশুর মধ্যে তিন জনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
ময়মনসিংহের ভালুকা থেকে গণজাগরণ মঞ্চের অন্যতম নেতা ও ছাত্র আন্দোলনের কর্মী আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে ভালুকা পৌরসভা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জামালপুর সদর থানার পুলিশ অপহৃত এক নারীকে উদ্ধার করেছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জামালপুর সদর উপজেলার মানিকের চর মোল্লাবাড়ি এলাকা থেকে ওই নারীকে উদ্ধার করা হয়।
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে ভিন্ন অধিদপ্তরে একীভূত করার উদ্যোগের প্রতিবাদে নেত্রকোণা সদর হাসপাতালের সামনে মানববন্ধন করেছে সেখানে কর্মরত সকল নার্স, মিডওয়াইফ ও কর্মচারীরা।
শেরপুর জেলা পুলিশ হতে সম্প্রতি পিআরএলগামী-জেলা পুলিশের নালিতাবাড়ী সার্কেল অফিসে কর্মরত পুলিশ পরিদর্শক (নিঃ) মো. ছানোয়ার হোসেন এর অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
ময়মনসিংহ রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সেপ্টেম্বর মাসের সামগ্রিক কর্মমূল্যায়নের ভিত্তিতে শ্রেষ্ঠ জেলা নির্বাচিত হয়েছে শেরপুর। একই সঙ্গে শ্রেষ্ঠ পুলিশ সুপার হয়েছেন শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।
যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে নেত্রকোণার কলমাকান্দার সীমান্তবর্তী লেংগুড়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শেরপুর: শেরপুরে নেশাগ্রস্থ ছোট ভাইয়ের হাতে বড় ভাইয়ের খুনের ঘটনা ঘটেছে। মঙ্গলবার(২৮ অক্টোবর) সকালে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কুসুমহাটি কান্দাশেরী এলাকায় ওই ঘটনা ঘটে।
শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সরকারের চলমান টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের অংশ হিসেবে মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে ময়মনসিংহ শহরের মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ে টিকাদান কার্যক্রম পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার মো: মোখতার আহমেদ।
শেরপুরের নালিতাবাড়ীতে নলকূপ খনন করতে গিয়ে প্রাকৃতিক গ্যাসের সন্ধান মিলেছে। উপজেলার রূপনারায়ণকুড়া ইউনিয়নের গাছগড়া গ্রামের নূর মোহাম্মদের বাড়িতে নলকূপ বসানোর পর পাইপের ভেতর দিয়ে পানির বদলে গ্যাস বের হচ্ছে। সেই গ্যাসে গত প্রায় দুই সপ্তাহ ধরে চলছে রান্নাবান্না।