শেরপুর ও ময়মনসিংহের গারো পাহাড়ি সীমান্ত এলাকা থেকে পৃথক অভিযান চালিয়ে চোরাই পথে আনা ৪৩৯ বোতল ভারতীয় মদ, একটি প্রাইভেটকার ও একটি অটোরিকশাসহ প্রায় অর্ধকোটি টাকা মূল্যের চোরাই মালামাল জব্দ করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে এক তরুণীর মরদেহ বিকৃত যৌনাচারের শিকার হয়েছে। এ ঘটনায় মো. আবু সাঈদ (১৯) নামে এক যুবককে আটক করা হয়েছে। তিনি হালুয়াঘাট থানা পুলিশের মরদেহ বাহক হিসাবে কর্মরত ছিলেন।
শেরপুরে বিএনপির ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকার সাথে শহরের হরিজন সম্প্রদায়ের আলোচনা ও নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় হরিজন পল্লীর বাসিন্দা অরুনা তাদের সম্প্রদায়ের মানুষের কষ্টের জীবন নিয়ে হৃদয়স্পর্শী বক্তব্য রাখেন। তার এই বক্তব্যে শুনে উপস্থিত অনেকের চোখেই পানি চলে আসে।
‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে সম্পদ ও জীবনের ক্ষতি’-এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ পালিত হয়েছে। এই উপলক্ষে শেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহতদের ৫টি পরিবারকে ৫ লাখ টাকা করে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়। এছাড়াও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিআরটিএ’র পক্ষ থেকে মোটরসাইকেল চালকদের মধ্যে বিনামূল্যে হেলমেট বিতরণ করা হয়েছে।
জামালপুরের ইসলামপুরে যুবলীগ নেতা ও সাবেক ইউপি সদস্য শুক্কুর আলীর বাধায় দুই বছর ধরে আটকে আছে উপজেলার চতলাপাড়া জিপিএস–সাজলেরচর সড়কের নির্মাণ কাজ। এ নিয়ে ভুক্তভোগী এলাকাবাসী ও শুক্কুর আলীর সমর্থকদের মধ্যে টানটান উত্তেজনা সৃষ্টি হয়েছে।
শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৩৩ কেজি অবৈধ পলিথিন ব্যাগ জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে শ্রীবরদী উপজেলায় ওই অভিযান পরিচালনা করা হয়। এ সময় এক ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
নেত্রকোণার আটপাড়া উপজেলার পুখলগাও গ্রামে নিখোঁজের দুই দিন পর রাজন মিয়া (২৫) নামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে গ্রামের একটি পরিত্যক্ত গুদামের পাশের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
“সবার জন্য মানসম্মত পরিসংখ্যান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (২০ অক্টোবর) ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পরিসংখ্যান দিবস এবং জাতীয় পরিসংখ্যান দিবস-২০২৫ উদযাপিত হয়েছে।
জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুর উন্নয়ন কমিটির উদ্যোগে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে বাধা দেয়ার অভিযোগ তুলেছেন কমিটির সাধারণ সম্পাদক মো. শাহজালাল সরকার। এরই প্রতিবাদে রোববার (১৯ অক্টোবর) রাতে পাথর্শী ইউনিয়নের মুখশিমলা গ্রামে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
শেরপুর প্রতিনিধি : শেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পিপি অ্যাডভোকেট চন্দন কুমার পালের জামিন বাতিল করেছে আদালত। ২০ অক্টোবর সোমবার বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় জামিনে মুক্ত আসামি চন্দন কুমার পালের পক্ষে করা সময়ের আবেদন শুনানী না করায় তা নামঞ্জুরক্রমে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ দেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাসান ভূইয়া।
শেরপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির ২০২৫-২০২৬ এর আওতায় অনুর্ধ্ব-১৫ বালক ও বালিকাদের মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
শেরপুরে জেলা পুলিশের সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।
নেত্রকোণার দুর্গাপুর অগ্নিকাণ্ডে ধনঞ্জয় সাহা ও গোবিন্দ সাহার বসত বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় পাশে থাকা প্রতিবেশী সঞ্জয় সাহার বাড়িরও কিছু অংশ ক্ষতি হয়। রবিবার(১৯ অক্টোবর)সন্ধ্যায় পৌর শহরের সাধুপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
শেরপুরে সিজারিয়ান অপারেশনের পরপরই ভুল চিকিৎসায় আশা আক্তার (২৮) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। ১৮ অক্টোবর শনিবার বিকেলে শহরের নারায়ণপুর এলাকার ‘শেরপুর এভারকেয়ার হাসপাতালে’ এ ঘটনা ঘটে। মৃত প্রসূতি সদর উপজেলার কুসুমহাটি এলাকার মো. জাহিদ হাসানের স্ত্রী ও এক সন্তানের জননী।
শেরপুর প্রতিনিধি : শেরপুর সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের নলবাইদ নয়াপাড়া গ্রামের স্থানীয় একটি জারি গানের মঞ্চ অশ্লীলতার অভিযোগ তুলে ভেঙে দিয়েছে স্থানীয় আলেম সমাজ ও তৌহিদী জনতা। গত ১৭ অক্টোবর রাতে এ ঘটনা ঘটে।