| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ঢাকা-ময়মনসিংহ-জামালপুরের পর সারাদেশে বাস চলাচল বন্ধের হুমকি

ময়মনসিংহ বাস কাউন্টারে বহিরাগতদের হামলায় শ্রমিক আহত এবং একজন শ্রমিককে গ্রেপ্তারের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ-জামালপুর রুটে সকল প্রকার বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দূর বুকে পড়েছেন যাত্রীরা।

বিস্তারিত...

ভালুকায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’এই প্রতিপাদ্য নিয়ে ময়মনসিংহের ভালুকায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস- ২০২৫ পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে সোমবার( ১৩ অক্টোবর) সকালে উপজেলা চত্বরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের মতবিনিময় সভায় বাকবিতন্ডা

নেত্রকোণায় জেলা পাবলিক হলে আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের সাথে মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে আসন গ্রহণ নিয়ে আহত জুলাই যোদ্ধাদের মধ্যে বাকবিতন্ডা হয়েছে।

বিস্তারিত...

শেরপুরে স্বামী স্বেচ্ছাচারিতা: স্ত্রী ও সন্তানের বিরুদ্ধে মামলা

শেরপুরে কৌশলে স্ত্রীর নগ্ন ছবি তুলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি এবং স্ত্রীর বাবার কাছে ৩০ লক্ষ টাকার যৌতুকের দাবি। উল্টা স্ত্রী এবং নিজের ওরশ জাত নাবালক দুই সন্তান সহ স্ত্রী বিরুদ্ধে মামলা করেছে প্রতারক বেকারী ব্যবসায়ী মো. শফিকুল ইসলাম ওরফে বেকারী শফিক ।

বিস্তারিত...

ময়মনসিংহে উৎসব মুখর পরিবেশে টাইফয়েডের টিকাদানের উদ্বোধন

টাইফয়েড প্রতিরোধে সারাদেশে একযোগে শুরু হয়েছে টিসিভি (Typhoid Conjugate Vaccine) টিকাদান কর্মসূচি। জাতীয় কর্মসূচির অংশ হিসেবে আজ রবিবার (১২ অক্টোবর) ময়মনসিংহ সিটি কর্পোরেশন উদ্যোগে বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এবং সিভিল সার্জন অফিসের আয়োজনে সরকারী ল্যাবরেটরী উচ্চ বিদ্যালয়, প্রিমিয়ার আইডিয়াল হাইস্কুলে অনুষ্ঠিত হয়েছে উদ্বোধনী টিকাদান ক্যাম্পেইন।

বিস্তারিত...

শেরপুরে পরিত্যক্ত বাড়ি থেকে মাদকাসক্ত নারীর লাশ উদ্ধার

শেরপুরে মৃগী নদীর তীরবর্তী একটি পরিত্যক্ত বাড়ি থেকে মাদকাসক্ত ও ভবঘুরে এক নারীর (৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১২ অক্টোবর রবিবার সকালে সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রাম থেকে ওই লাশ উদ্ধার করা হয়।

বিস্তারিত...

শেরপুরে ৩৮০ বস্তা সরকারি চাল জব্দ , গোডাউন সিলগালা

শেরপুরের শ্রীবরদীতে খাদ্য অধিদপ্তরের সীলযুক্ত ৩৮০ বস্তা সরকারি চাল জব্দ করেছে প্রশাসন। (১১ অক্টোবর) শনিবার রাতে উপজেলার পৌর শহরের সাতানী মথুরাদী রুহুল রাইস মিলের গোডাউন থেকে চালগুলো জব্দ করা হয়। পরে রাতেই চাল ভিতরে রেখে গোডাউনটি সিলগালা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. হাসিব-উল-আহসান। অসহায়দের জন্য বিতরণকৃত সরকারি খাদ্যবান্ধব কর্মসূচীর বিপুল পরিমাণ চাল জব্দের ঘটনায় এলাকায় চাঞ্চল্য বিরাজ করেছে।

বিস্তারিত...

শেরপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

শেরপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। রবিবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা-প্রশাসক তরফদার মাহমুদুর রহমান মহোদয়ের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন শেরপুর জেলা পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।

বিস্তারিত...

জুলাই যোদ্ধাকে হেনস্তার ঘটনায় ঢাকা-নেত্রকোণা বাস চলাচল বন্ধ

জুলাই যোদ্ধাকে হেনস্তার ঘটনার জেরে বৈষম্যবিরোধী শিক্ষার্থী ও পরিবহন শ্রমিকদের মধ্যে উত্তেজনা ঘটনায় ঢাকা-নেত্রকোণা রুটে বাস চলাচল বন্ধ। ময়মনসিংহ নগরীর মাসকান্দা বাসস্ট্যান্ড এলাকায় জুলাই যোদ্ধাকে হেনস্তার ঘটনায় বৈষম্য বিরোধী শিক্ষার্থী ও পরিবহন শ্রমিকদের সঙ্গে দ্বন্দ্বের জেরে ঢাকা-নেত্রকোণা রোডে সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে।

বিস্তারিত...

৫ দফা দাবিতে জামালপুরে জামায়াতের স্মারকলিপি প্রদান

: বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার উদ্যোগে জুলাই সনদসহ ৫ দফা বাস্তবায়নের দাবিতে রোববার (১২ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে। এতে নেতৃত্ব দেন কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও জামালপুর জেলা জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ আব্দুস সাত্তার।

বিস্তারিত...

ময়মনসিংহের চার জেলা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

শ্রমিক গ্রেপ্তার ও বাস বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো ময়মনসিংহের চার জেলা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রয়েছে। অনির্দিষ্টকালের এ কর্মসূচি চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

বিস্তারিত...

শেরপুরে যৌথ বাহিনীর অভিযানে হেরোইনসহ নারী গ্রেপ্তার

তপু সরকার হারুন, জেলা প্রতিনিধি শেরপুর : শেরপুরের শ্রীবরদীতে সেনাবাহিনী ও থানা পুলিশের যৌথ অভিযানে হেরোইনসহ জোসনা বেগম (৪৫) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুপুরে গ্রেফতারকৃত জোসনা বেগমকে শেরপুর আদালতে পাঠানো হয়েছে।

বিস্তারিত...

‘পিছিয়ে পড়া নারীদের বিনামূল্যে চিকিৎসা ও শিক্ষা নিশ্চিত করা হবে’

শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা যুবদলের সভাপতি মো. শফিকুল ইসলাম মাসুদ বলেন, আমি এই ১৭ বছর আপনাদের কাছে আসতে পারি নাই। এই ফ্যাসিবাদি সরকারের কবলে পড়ে আমরা জেল-জুলুম, নির্জাতন সহ্য করে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেয়ার জন্য, মানুষের মৌলিক অধিকার গঠন করার জন্য আমরা ১৭ বছর আন্দোলন করেছি। শনিবার শেরপুরে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিশাল নারী সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিস্তারিত...

‘প্রত্যেক ভোটারের মূল্যায়ন নিশ্চিত করতে পিআর এর বিকল্প নেই’

জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন ও জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বক্তারা বলেন, প্রত্যেক ভোটারের মূল্যায়ন নিশ্চিত করতে পিআর পদ্ধতির বিকল্প নেই। শনিবার (১১ অক্টোবর) জামালপুর জেলা শিল্পকলা একাডেমিতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪