সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে এক যুবককে আটক করেছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পিপি অ্যাডভোকেট চন্দন কুমার পালের পাসপোর্ট জব্দ এবং দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে আদালত।
শেরপুরে জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পালের জামিন হওয়ার প্রতিবাদে জেলা জজ, পিপি ও জিপির অপসারণসহ ৭ দফা দাবিতে আন্দোলনে নেমেছে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা, জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা।
নেত্রকোণার মদন উপজেলায় পূর্ব বিরোধের জেরে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। নিহত হারুন চৌধুরী (৬০) নেত্রকোণা জেলার মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের শিবপাশা গ্রামের জজ মিয়া চৌধুরীর ছেলে।
শেরপুরে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠ ভাবে সম্পাদনের লক্ষ্যে কনস্টেবল থেকে ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি (৪র্থ পর্যায়ের) প্রশিক্ষণ কোর্স (১ম ব্যাচ) এর উদ্বোধন হয়েছে। ৫ অক্টোবর রবিবার শহরের অষ্টমীতলাস্থ শেরপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে ৩দিন মেয়াদী ওই প্রশিক্ষণ
শেরপুরে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠভাবে সম্পাদনের লক্ষ্যে কনস্টেবল থেকে পরিদর্শক পদমর্যাদার পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।
‘শিক্ষকতা পেশা-মিলিত প্রচেষ্টার দীপ্তি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ পালিত হয়েছে। এ উপলক্ষে (৫ অক্টোবর) রবিবার দুপুরে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালী বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
শেরপুরে যৌতুক লোভী স্বামীর যৌতুকের দাবি মেটাতে না পেরে স্বামীর ঘর করতে পারছে না গৃহবধূ হালিমা আক্তার (২৫)। হালিমা আক্তার উপজেলার নলকুড়া ইউনিয়নের গোমড়া গ্রামের মরহুম হযরত আলীর কন্যা। জানা গেছে গত ৭বছর পূর্বে হালিমা আক্তারের বিয়ে হয় একই গ্রামের বাদল মিয়ার ছেলে সোহেল রানার সাথে। অভিযোগ, বিয়ের সময় সোহেল রানাকে ২ লাখ টাকা যৌতুক দেয়া হয়।
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ভাতিজার বউকে (৩০) ধর্ষণের অভিযোগে প্রতিবেশী চাচা শ্বশুর আবুল কাসেম (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।( ৪ অক্টোবর) শনিবার দুপুরে গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
নিখোঁজের দুদিন পর ডোবা থেকে আব্দুল মোতালেব ওরফে হাজী মিয়া (৬৫) নামে এক ক্ষুদ্র ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
কবিসংঘ বাংলাদেশের মাসিক ভাঁজপত্র অরিত্র’র প্রথম সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়েছে। ৩রা অক্টোবর শুক্রবার বিকেলে শহরের বটতলাস্থ কার্যালয়ে আয়োজিত মাসিক সাহিত্যালাপ শেষে ওই ভাঁজপত্রের মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানের সভাপতি ও কবিসংঘ’র ভারপ্রাপ্ত সভাপতি কবি, গীতিকার ও সাংবাদিক রফিকুল ইসলাম আধার।
রাত পোহালেই অনুষ্ঠিত হতে যাচ্ছে হালুয়াঘাট ব্যবসায়ী উন্নয়ন সমিতির কার্যকরী পরিষদ নির্বাচন।
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন , শহীদ জিয়ার পদাঙ্ক অনুস্মরণ করে তারেক রহমান কৃষি ও কৃষকের কল্যাণে বৈপ্লবিক পরিবর্তন আনবেন । শুক্রবার বিকেলে হালুয়াঘাটের ধারা বাজারে গণ সংযোগ কালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, বিএনপির আগামী সরকার প্রান্তিক কৃষকদের “ ফার্মার্স কার্ড”এর মাধ্যমে একটি ফসলের উৎপাদন খরচ , সরাসরি কৃষকের কাছ থেকে ন্যায্য মূল্যে ধান ক্রয় এবং ঝুঁকি বিবেচনায় শস্য,পশু,মৎস্যএবং পোলট্রি বিমা চালু করবে ।
হালুয়াঘাটে গারো ছাত্রী ধর্ষণের ঘটনার প্রেক্ষাপটে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকালে হালুয়াঘাট পৌর শহরের ইমেক্স হোটেলে গারো জাতিগোষ্ঠীর নেতৃবৃন্দের সাথে আলোচনায় মিলিত হন