জামালপুরের ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুর রহমানের ছবি ব্যবহার করে অসংখ্য ভূয়া ফেইজবুক আইডি খুলে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিবর্গের নামে অপপ্রচার ও গুজব ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুর রহমান।
ইন্টারমিডিয়েট শিক্ষার্থীদের কলেজ ক্যাম্পাসে স্মার্টফোন ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে শেরপুর সরকারি কলেজ কর্তৃপক্ষ। ইন্টারমিডিয়েটের কোনো শিক্ষার্থী কলেজে স্মার্টফোন নিয়ে প্রবেশও করতে পারবে না।
শেরপুরে সিন্ডিকেট করে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রির দায়ে এক বিএডিসি সার ডিলারকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে লাইসেন্স ছাড়া সার বিক্রি করার অপরাধে আরও এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার আখেরমামুদ বাজারে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের যৌথ উদ্যোগে এ অভিযান চালানো হয়।
ভারতীয় সিমান্তবর্তী জামালপুর-শেরপুর জেলার গারো পাহাড় অঞ্চলে খাবার ও পানির সংকটের কারণে খাবারের সন্ধানে লোকালয়ে আসছে বন্য হাতির পাল। এর কারণ হিসেবে পাহড়ে অবাধে গাছ নিধন, পাহাড় কাটা এবং অনাবৃষ্টির কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
শেরপুরের নালিতাবাড়ীতে ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উদযাপন উপলক্ষে ২৫ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।
শেরপুর জেলা নির্বাচন অফিসে ভুয়া নাম-পরিচয় ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) করতে এসে ধরা পড়েছেন এক রোহিঙ্গা যুবক। সোমবার (১৫ সেপ্টেম্বর) তাকে আটকের পর পুলিশে সোপর্দ করা হয়। রোহিঙ্গা ওই যুবকের নাম মো. আমিন। সে কক্সবাজারের উখিয়ার টাংহালি রোহিঙ্গা ক্যাম্পে আশ্রিত বলে জানা যায়। পুলিশ ও জেলা নির্বাচন অফিস সূত্রে জানা
শেরপুর পৌর নওহাটা গরুর হাটকে সচল ও জমজমাট রাখার পাশাপাশি ক্রেতা-বিক্রেতাদের জন্য আরও আকর্ষণীয় করে তুলতে গরুর পাইকারদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে এ সভার আয়োজন করা হয়।
হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে শেরপুরে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আগামী শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সম্মানজনক পরিবেশে উদযাপন নিশ্চিত করতে শেরপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান।
নেত্রকোণার খালিয়াজুরীতে ধনু নদীতে বরযাত্রী নিয়ে স্পিডবোট ডুবে নারী-শিশুসহ চারজন নিখোঁজের ৩৬ ঘণ্টা পর আরও দু’জনের মরদেহ ভেসে উঠেছে। নিখোঁজ চারজনের মধ্য থেকে তিনজনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন, নেত্রকোণা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক হাফিজুর রহমান।
শেরপুরের শ্রীবরদীতে এক বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আনোয়ার হোসেন ওরফে কাজী (৫৫) ও তার শ্যালক মোঃ জরিপ উদ্দিন (৩০) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
জাহাঙ্গীর ভার্সিটিতে কেন্দ্রীয় সংসদে নির্বাচনে জাতীয় দলের ফুটবল খেলোযার শেরপুরের গর্বিত সন্তান ক্রিড়া সম্পাদক পদে ৫৭৭৮ ভোট পেয়ে মাহমুদুল হাছান কিরন নির্বাচিত হয়েছেন ।
ময়মনসিংহের ভালুকায় কর্মরত একাধিক সাংবাদিকের নামে বন কর্মকর্তার করা মামলাকে ‘মিথ্যা মামলা’ আখ্যা দিয়ে এর প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। আজ শনিবার (১৩ জুলাই) সকালে ভালুকা প্রেস ক্লাবের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন উপজেলায় কর্মরত সাংবাদিকরা।
শেরপুরে গরুর হাটে হামলার ঘটনায় নিজের সম্পৃক্ততা অস্বীকার করে সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ খেলাফত মজলিস শেরপুর জেলা শাখার সভাপতি ও হেফাজতে ইসলামের জেলা শাখার অর্থ সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম মুলু মুন্সি। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে চরপক্ষীমারি ইউনিয়নের সাত পাকিয়া গ্রামের নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন।