শেরপুরে হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৮০টি পূজা মণ্ডপে আর্থিক অনুদান দিয়েছেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও শেরপুর-১ (সদর) আসনের ধানের শীষ প্রতীকের মনোনয়নপ্রত্যাশী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।
‘স্রষ্টার জীবনব্যবস্থাই ন্যায়, সাম্য ও সুবিচার প্রতিষ্ঠা করতে পারে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় শেরপুরেও হেযবুত তওহীদের উদ্যোগে ‘রাষ্ট্র সংস্কারে তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শেরপুরের শ্রীবরদীতে ৫-দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী।
জুলাই সনদের আইন ভিত্তি ও পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ বাংলাদেশ জামায়াত ইসলাম ঘোষিত পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে জামালপুর জেলা ও ইসলামপুর উপজেলাসহ জেলার সাত উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
জামালপুরের বকশীগঞ্জে পুকুরের পানিতে ডুবে হোসানুর রহমান এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৩ টার দিকে সাধুরপাড়া ইউনিয়নের বিলের পাড় গ্রামে এই ঘটনা ঘটে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে শেরপুর-১ আসনে বিএনপির প্রার্থীদের মধ্য শুরু হয়েছে তীব্র প্রতিযোগিতা। মনোনয়ন প্রত্যাশী নেতারা নিজ নিজ এলাকায় চালাচ্ছেন গণসংযোগ, সভা-সেমিনারসহ নানা কর্মসূচি। অনেকে দলের হাইকমান্ডের নজরে পড়তে নানা সুপারিশ সংগ্রহেও ব্যস্ত সময় পার করছেন। একেকটি আসনে একাধিক প্রার্থী থাকায় স্থানীয় পর্যায়ে দেখা দিয়েছে বিভাজনও। শেরপুর সদর আসনে বিএনপি অবস্থান
ময়মনসিংহ সদর চর বড়বিলা নীলের কুঠি এলাকায় ফাসিঁতে গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে। তবে নিহতের পরিবারের দাবি তাদের মেয়েকে মেরে ফেলা হয়েছে। সরেজমিনে দেখা যায়, নিহতের মরদেহটি রান্না ঘরের মেঝেতে পরে রয়েছে। গলায় ওড়না ও ঘরের চালের ধন্নায় কিছু অংশ বাধা রয়েছে।
শেরপুর জেলা সদর হাসপাতালে স্বাস্থ্য সেবা পর্যবেক্ষণ সংক্রান্ত কমিটি পরিদর্শন করেছে। বৃহস্পতিবার(২৫ সেপ্টেম্বর) কমিটির আহ্বায়ক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাকিল আহমেদের নেতৃত্বে এ কার্যক্রম পরিচালিত হয়।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র শেরপুর সদর উপজেলা শাখার সমন্বয় কমিটি অনুমোদন করা হয়েছে। এতে নুর ইসলামকে প্রধান সমন্বয়কারী ও মো. রাশেদুল ইসলামকে ১নং যুগ্ম সমন্বয়কারী করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে এনসিপির ভেরিফাইড ফেসবুক পেইজে ওই কমিটি অনুমোদন দেওয়া হয়।
জামালপুরের ইসলামপুরে সাপের কামড়ে জাহিদুল ইসলাম (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে চরগোয়ালিনী ইউনিয়নের কান্দার চর গ্রামে এই ঘটনা ঘটে । নিহত শিশু জাহিদুল ওই গ্রামের মোশারফ হোসেনের ছেলে বলে জানা গেছে।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-২ ( ফুলপুর-তারাকান্দা) সংসদীয় আসনে খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা মতিউর রহমান শেখ বলেন, বিভেদ নয় ঐক্য কল্যাণমুলক রাষ্ট্র, দুর্নীতি, সন্ত্রাস,চাঁদাবাজ ও মাদকমুক্ত সমাজ চাই।
শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে বুধবার (২৪ সেপ্টেম্বর) জেলার গ্রাম পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি ও করণীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় গ্রাম আদালতের কার্যক্রমের বর্তমান অগ্রগতি, চ্যালেঞ্জ এবং আগামী বছরের কার্যকর পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রমের আওতায় আসন্ন টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ উপলক্ষে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের সম্মলেন কক্ষের কার্যালয়ে তুলসীমালা ট্রেনিং কাম কনফারেন্স রুমে এ কর্মশালার আয়োজন করা হয়।
"এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-এর জমকালো ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।