জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভা মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
জামালপুরের ইসলামপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ধরে প্রতিপক্ষের হামলায় বয়স্ক ২ নারীসহ অন্তত ৬ জন আহত হয়েছে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চরগোয়ালিনী ইউনিয়নের আমডাঙ্গা গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
শেরপুরের নালিতাবাড়ীতে এক কিশোরীকে কেন্দ্র করে দুই কিশোরের মধ্যে চলমান দ্বন্দ্বের জেরে খুন হয়েছে ১৩ বছরের কিশোর আব্দুর রহমান। সোমবার (২২ সেপ্টেম্বর) ভোররাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আব্দুর রহমান উত্তর গড়কান্দা শিমুলতলা এলাকার হাবিবুর রহমানের ছেলে।
উজান থেকে ভেসে আসা অজ্ঞাত এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নালিতাবাড়ী থানা পুলিশ। সোমবার (২২সেপ্টেম্বর) রাতে শেরপুরের নালিতাবাড়ীতে উপজেলার যোগানিয়া ইউনিয়নের মালিঝি নদীর ভাটিগাংপাড় থেকে ওই অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করা হয়।
শেরপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় পুলিশ সুপার মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে তাঁর কার্যালয়ের সম্মেলন কক্ষে আগস্ট মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
শিক্ষার মানোন্নয়নে ময়মনসিংহ সদর উপজেলার ৯ ক্লাস্টারের সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ১১টি ইউনিয়নে অবস্থিত মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে মেধা অন্বেষণ প্রতিযোগিতা-২০২৫ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
কুড়িগ্রামের উলিপুরে সাহেরা বেগম (৭০) নামে এক বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে পৌরসভার রামদাস ধনিরাম এলাকার শহরের বিজ্ঞান প্রযুক্তি কলেজের সামনে নিজবাড়ির রান্না ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার নুরুজ্জামান মিয়ার স্ত্রী এবং সাবেক সংরক্ষিত নারী ইউপি সদস্য
সোমবার (২২ সেপ্টেম্বর) ময়মনসিংহ সিটি কর্পোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মোখতার আহমেদ।
ময়মনসিংহের সীমান্তবর্তী উপজেলা ধোবাউড়া। জেলা সদরে চলাচলের একমাত্র আঞ্চলিক সড়ক এটি যা বর্তমানে মৃত্যুফাদে পরিনিত হয়েছে।গর্ত খানাখন্দে থাকায় বেহাল দশায় রয়েছে সড়কটি । চলাচলে দু্র্ভোগে পোহাতে হচ্ছে যাত্রী ও পরিবহন চালকদের। দ্রতই নষ্ট হচ্ছে ছোট বড় যানবহনের যন্ত্রাংশ।
শেরপুরে জেলা পুলিশের বিশেষ শাখার কার্যক্রম বার্ষিক পরিদর্শন করেছেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া। এ উপলক্ষে সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে রেঞ্জ ডিআইজি জেলার পুলিশ সুপার কার্যালয়ে উপস্থিত হলে তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম। এসময় রেঞ্জ ডিআইজিকে ‘গার্ড অব অনার’ প্রদান করে পুলিশের সুসজ্জিত একটি চৌকস দল।
শেরপুরের নকলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ সার ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের চন্দ্রকোনা বাজারে ওই অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এ্যানি।
তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে শেরপুরে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ এর আওতায় জেলা পর্যায়ে অনুর্ধ্ব-১৫ এর শিক্ষার্থীদের নিয়ে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে।
শেরপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার ২১ সেপ্টেম্বর শেরপুর জেলা পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে জেলা পুলিশের উদ্যোগে সভা অনুষ্ঠিত হয়।
শেরপুর জেলার সীমান্তবর্তী নালিতাবাড়ী উপজেলার পোড়াগাও ইউনিয়নের চেল্লাখালি নদীর উপর দিয়ে আমবাগান বাজার থেকে বাতকুচি যাওয়ার একমাত্র অবলম্বন ছিলো বাতকুচি নামাপাড়া ঝুলন্ত লোহার ব্রিজ। কিন্তু গত বছর ৪ অক্টোবর প্রবল পাহাড়ি ঢলে ব্রিজ টি পানির তোড়ে ভেসে যায়।