অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকটি শেষ হয়েছে। বাংলাদেশ সময় শুক্রবার দুপুর ২টায় লন্ডনে ডরচেস্টার হোটেলে তাঁদের বৈঠক শুরু হয়। শেষ হয় সাড়ে ৩টায়। বৈঠকে ড. ইউনূসকে দুটি বই ও একটি কলম উপহার দেন তারেক রহমান।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের ‘ওয়ান টু ওয়ান’ গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়েছে, এর আগে যুক্তরাজ্যের কিংস্টন এলাকার নিজের বাসা থেকে দেশটির রাজধানী লন্ডনের ডরচেস্টার হোটেলে উদ্দেশ্যে বের হন তিনি।
তারেক রহমান বলেন, “এটা হৃদয়বিদারক যে লন্ডনগামী একটি বিমান, যা বিভিন্ন দেশের ২৪২ জনকে বহন করছিল, ভারতে উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিধ্বস্ত হয়ে পড়ে। যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাই। আসুন আমরা সকলেই এই শোকের সময়ে তাদের পাশে দাঁড়াই এবং আমাদের আন্তরিক প্রার্থনা ভাগ করে নিই।”
সংগঠনের সভাপতি মো. আবু হোরায়রা ও সাধারণ সম্পাদক এম. রাজীবুল ইসলাম তালুকদার বিন্দু এই কমিটিগুলো অনুমোদন করেন।
যুক্তরাজ্যে আওয়ামী লীগ আমলের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সম্পদ জব্দ করার প্রসঙ্গ তুলে রিজভী বলেন, সাবেক ভূমিমন্ত্রীর সম্পদের বিষয়টি আড়াল করতে অপপ্রচার চালানো হচ্ছে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল চলতি মাসের শেষ দিকে চীন সফরে যাচ্ছেন। চীন সরকারের আমন্ত্রণে এই সফর অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে লন্ডনে প্রত্যাশিত বৈঠকে অংশ নিতে যুক্তরাজ্যে গেছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
ইতিমধ্যে ডিসেম্বরে নির্বাচনের যৌক্তিকতা তুলে ধরেছে বিএনপি। যৌক্তিক সময়েই নির্বাচন হবে বলে জাতি প্রত্যাশা করে। আলোচনার মধ্য দিয়ে নির্বাচনসহ সকল সমস্যা সমাধান সম্ভব।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ‘নির্ভুল পথের দিশারী’ বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক মারুফ কামাল খান। তিনি খালেদা জিয়ার সাবেক প্রেস সেক্রেটারি ছিলেন। মঙ্গলবার (১০ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।
খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে তিনি বলেন, আলহামদুলিল্লাহ উনি আগের চেয়ে শারীরিক দিক থেকে বেশ ভালো বলে মনে হয়, ডাক্তাররা তাই বলেছেন। সি ইজ মাচ বেটার। দলের স্থায়ী কমিটি তারেক রহমানকে যেকোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার দিয়েছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, স্থায়ী কমিটি এই বৈঠককে স্বাগত জানিয়েছে। জাতীয় ও আন্তর্জাতিকভাবে এই বৈঠকের গুরুত্ব ও সম্ভাবনা অনেক। এই বৈঠক থেকে অনেক কিছুর ডাইমেনশন হতে পারে।
জাতীয় নির্বাচন নিয়ে দীর্ঘদিন ধরে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার কথা বলে আসছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি। প্রয়োজনীয় সংস্কার দ্রুত শেষ করে ডিসেম্বরের মধ্যে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ দাবি করে আসছে দলটি। এবার উত্তপ্ত রাজনৈতিক এমন পরিস্থিতির মধ্যে বিএনপির কৌশলে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সরাসরি পরামর্শে আন্দোলনের ভাষা থেকে সরে এসে আলোচনা ও সংলাপের দিকে মনোযোগ দিচ্ছে বিএনপি।
গতকাল আমাদের স্থায়ী কমিটির বৈঠকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অসুস্থ থাকার পরেও অনলাইনে যুক্ত ছিলেন। সেখানে তিনি জানান, বৈঠকের জন্য ওনাকে ফরমালি দাওয়াত করা হয়েছে।
সোমবার (৯ জুন) বিকেলে কুমিল্লার মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়ন বিএনপির আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামে চূড়ান্ত নেতৃত্ব দিয়ে জয়ী হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সবাই তাঁর নেতৃত্বে বাংলাদেশকে ফ্যাসিবাদমুক্ত করতে পেরেছি। বাংলাদেশে আর কখনো যাতে কোনো ফ্যাসিস্ট ফ্যাসিবাদ কায়েম করতে না পারে, সে জন্য আমরা গণতান্ত্রিক চর্চাকে এগিয়ে নিয়ে যাব। সে কারণে আমরা এই গণতন্ত্রের জন্য বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যত শিগগিরই সম্ভব একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার কথা এখনো বলে যাচ্ছি।’
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যে কোনো ইস্যুতে ধর্ম ও শহীদদের টেনে এনে দু-একটি রাজনৈতিক দল সরকারের ওপর প্রভাব বিস্তার করছে। একটি সুনির্দিষ্ট অ্যাজেন্ডা বাস্তবায়ন করতে দুই একটি রাজনৈতিক দল শহীদদের রক্ত ও ধর্মকে টেনে নিয়ে আসে।এই সরকারের মধ্যে অনেক উপদেষ্টা আছে যারা প্রচণ্ডভাবে বিএনপি বিদ্বেষী বলেও দাবি করেন তিনি। অন্তর্বর্তী সরকার দুই একটি রাজনৈতিক দলের কথা শুনে পেন্ডুলামের মতো দুলছে।পরিকল্পিত অ্যাজেন্ডা বাস্তবায়নের অংশ এটি।