জামায়াতে ইসলামীর অধিকাংশ সংসদ সদস্যের ভূমিকা নিয়ে মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খান। তিনি দাবি করেছেন, জামায়াতের অনেক এমপির বর্তমান অবস্থান অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের সঙ্গে তুলনীয়। বুধবার (২৪ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
কৃষক কার্ড নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত টাঙ্গাইল সদর উপজেলার কৃষক কবির হোসেন মারা গেছেন। মঙ্গলবার (২৩ জুন) রাত আটটার দিকে বোনের বাড়িতে অবস্থানকালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার সকাল ১০টায় তারাটিয়া গ্রামে তার নিজ বাড়িতে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খাঁন। আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) ও জামায়াতে ইসলামীর রাজনৈতিক অবস্থানকে এক কাতারে এনে তিনি দাবি করেছেন, বিএনপি সরকারের বিরুদ্ধে দুই দলের বক্তব্য ও কর্মকৌশলের মধ্যে মিল দেখা যাচ্ছে। এমন প্রেক্ষাপটে জামায়াতে ইসলামীর নতুন নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।
ঢাকা-৮ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস আগের তুলনায় অনেকটা সুস্থ বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। রোববার (২১ জুন) রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী তার ফেসবুক পোস্টে এই তথ্য জানান।
এনসিপিতে প্রকৃত জুলাই যোদ্ধার সংখ্যা কম বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খান। তিনি বলেছেন, কোনোদিন রাজপথে না থাকা সুজাউদ্দিনদের মত ব্যক্তিদের ফেক বিপ্লবী বানিয়েছে নাহিদ ইসলামরা।
অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে নবগঠিত জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি। শনিবার (১৩ জুন) রাজধানীর জিয়া উদ্যানে বেলা সোয়া ১১টার দিকে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের নেতৃত্বে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।
রাজধানীর মৌচাকে বিল্লাল হোসেন তালুকদার (৫৭) নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। সোমবার (৮ জুন) রাতে মৌচাকের পাশে আনারকলি মার্কেটের সামনে তাকে ছুরিকাঘাত করা হয়।
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও বিএনপির নেত্রী নিপুণ রায় চৌধুরী বলেছেন, স্মার্ট প্রযুক্তির প্রসারের সঙ্গে সঙ্গে দেশে সাইবার বুলিং, অনলাইনে হয়রানি ও শিশুদের নিয়ে অশ্লীল কনটেন্ট তৈরির মতো অপরাধ বহুগুণে বেড়েছে। ফলে শিশুরা এখন চার দেয়ালের মধ্যেও নিরাপদ নয়।
গাজীপুরের কাপাসিয়ায় মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশি জাতীয়তাবাদের জনক এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্যবিশিষ্ট জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
শারীরিক অসুস্থতার কারণ উল্লেখ করে সোমবার (১ জুন) দুপুরে বর্তমান সরকারের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন পার্বত্য চট্টগ্রামবিষয়কমন্ত্রী দীপেন দেওয়ান। তার পদত্যাগের পর থেকেই সমর্থকরা মিছিল, সমাবেশ ও বিক্ষোভসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন।
দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড এবং অসাংগঠনিক আচরণের দায়ে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। রোববার (৩১ মে) জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক ও সিনিয়র যুগ্ম আহ্বায়কের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও এর কয়েকজন শীর্ষ নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন বিএনপি নেতা রাশেদ খান। রোববার (৩১ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব অভিযোগ করেন।
প্রধানমন্ত্রীর প্রটোকল টিমের সদস্যদের সঙ্গে বাগবিতণ্ডা ও উত্তেজিত আচরণ করা ছাত্রদলের ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভুঁইয়াকে ছাত্রদল থেকে অব্যাহতি দেয়া হয়েছে। শনিবার (৩০ মে) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেন।