| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

গাঁজা সেবন না করলে নাসীরুদ্দীন পাটওয়ারী হওয়া যায় না: রাশেদ খান

গাঁজা সেবন না করলে নাসীরুদ্দীন পাটওয়ারী হওয়া যায় না বলে মন্তব্য করে বিএনপি নেতা মুহাম্মদ রাশেদ খান বলেছেন, তীতে সে জামায়াতে ইসলামীকে গালিগালাজ করেছে। এখন জামায়াতের সঙ্গে মিতালি করে বিএনপিকে গালিগালাজ করছে ।

বিস্তারিত...

ঝিনাইদহ জেলা ছাত্রদলের সভাপতি হলেন ইমরান, সাধারণ সম্পাদক রাসেল

দীর্ঘ সাড়ে আট বছর পর অবশেষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঝিনাইদহ জেলা শাখার নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার রাত (১২ মে ২০২৬) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিস্তারিত...

শেরপুর জেলা ছাত্রদলের সভাপতি হলেন উজ্জ্বল, সাধারণ সম্পাদক আসিফ

দীর্ঘ প্রতীক্ষার পর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল–এর শেরপুর জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে নাঈম হাসান উজ্জ্বল–কে সভাপতি এবং মোঃ খালিকুজ্জামান সিদ্দিকী আসিফ–কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

বিস্তারিত...

বাগেরহাট জেলা ছাত্রদলের সভাপতি হলেন রাসেল, সম্পাদক রাহুল

দীর্ঘ আট বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল–এর বাগেরহাট জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মোল্লা আতিকর রহমান রাসেল–কে সভাপতি, নিয়ামুল কবির রাহুল–কে সাধারণ সম্পাদক এবং শেখ আল মামুন–কে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

বিস্তারিত...

যুক্তরাষ্ট্র এখানে রেজিম চেঞ্জ করেছে, তারাই এখন ক্ষমতায় রয়েছে: ফরহাদ মজহার

কবি ও চিন্তক ফরহাদ মজহার বলেন, যুক্তরাষ্ট্র এখানে রেজিম চেঞ্জ করেছে, তারাই এখন ক্ষমতায় রয়েছে, ক্ষমতা আমাদের হাতে নেই। মঙ্গলবার (১২ মে) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স,

বিস্তারিত...

বারবার সীমান্ত রক্তাক্ত করবেন; এভাবে ভালো সম্পর্ক হবে না: রিজভী

আমরা চাই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বারবার সীমান্ত রক্তাক্ত করবেন; এভাবে ভালো সম্পর্ক হবে না। ভারতের উদ্দেশে এমনই মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। সীমান্তে হত্যা থামছে না, রক্তপাত কবে বন্ধ হবে? এমনই প্রশ্ন রেখে তিনি বলেন, শনিবারও (৯ মে) ব্রাহ্মণবাড়িয়ায় দুজনকে গুলি করা হয়েছে। এ ধরনের আচরণ ভারতের মানুষও চায় না।

বিস্তারিত...

ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক জিহাদ কবির

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম শাখার সহ-সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন সিরাজগঞ্জের জিহাদ কবির খান। গত ৪ মে ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসিরের অনুমোদিত কমিটিতে তাঁকে এ পদে দায়িত্ব দেওয়া হয়।

বিস্তারিত...

দেশকে ধ্বংসস্তূপ থেকে টেনে তোলাই বিএনপির নতুন চ্যালেঞ্জ: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশকে ধ্বংসস্তূপ থেকে টেনে তুলে পুনর্গঠন করাই এখন বিএনপি সরকারের নতুন চ্যালেঞ্জ। শনিবার (৯ মে) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ-এ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের জেলা নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বিস্তারিত...

সরকার ৭০ ভাগ জনমতকে উপেক্ষা করছে: গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সরকার গণভোটের রায় ও জনগণের মতামতকে উপেক্ষা করে বৈষম্যমূলক উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে। একইসঙ্গে গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করে জনমত দমিয়ে রাখার অপচেষ্টা চালাচ্ছে।

বিস্তারিত...

এখন অনেকটাই সুস্থ মির্জা আব্বাস : আফরোজা আব্বাস

ক্রমেই সুস্থ হয়ে উঠছেন প্রবীণ রাজনীতিবিদ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এমনটাই জানিয়েছেন তাঁর সহধর্মিণী আফরোজা আব্বাস। তিনি বলেন, এখন অনেকটাই সুস্থ মির্জা আব্বাস। পুরোপুরি সুস্থ হয়ে খুব শিগগিরই তিনি দেশে ফিরবেন।

বিস্তারিত...

পশুর হা‌ট নি‌য়ে বিএনপি-জামায়াত প্রতি‌যো‌গিতা, দর্শকের ভূ‌মিকায় এন‌সি‌পি

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর কোরবানির পশুর অস্থায়ী হাটের ইজারা নিয়ে এবার ক্ষমতাসীন বিএনপির স্থানীয় নেতাদের সঙ্গে প্রতিযোগিতায় নেমেছেন সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামীর নেতারাও। এ কারণে হাট ইজারার ক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি হয়েছে। কোনো কোনো হাট নিয়ে দুই দলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনামূলক পরিস্থিতিও বিরাজ করছে। দক্ষিণ নগর ভবনে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে।

বিস্তারিত...

আমার জানাজা পড়াবে না যারা বলে তারা জামায়াতের লোক: ফজলুর রহমান

আমার জানাজা পড়াবে না যারা বলে তারা জামায়াতের লোক বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। গতকাল শনিবার (২ মে) সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে এ মন্তব্য করেন তিনি।

বিস্তারিত...

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি বিপ্লব

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিপ্লব মিত্র। শনিবার (২ মে) রাতে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটির অনুমোদন দেওয়া হয়।

বিস্তারিত...

আট বছর পর লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

দীর্ঘ প্রায় আট বছর পর সম্মেলন ছাড়াই লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের ১৮ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটিতে আবুল বারাকাত সৌরভকে আহ্বায়ক, আব্দুল্লাহ আল খালেদকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং হাসিবুর রহমান অভিকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।

বিস্তারিত...

নরসিংদী জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন আজিজুল হক রুবেল

নরসিংদী জেলা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে ঘোষিত পূর্নাঙ্গ কমিটিতে আজিজুল হক রুবেলকে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের এক বিজ্ঞপ্তিতে এই নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪