দীর্ঘ ১৮ বছর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। এসময় তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় সচিবালয়ে যান তিনি। এসময় উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী প্রমুখ।
অনিয়ম জালিয়াতি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডাকসু-জাকসুতে একটি নির্দিষ্ট সংগঠনকে জয়ী করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহ্সচিব রুহুল কবির রিজভী।
সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলের টক শোতে এসব কথা বলেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা।
সংগীতশিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, বেগম খালেদা জিয়া ছাড়া শেখ হাসিনা ও জামায়াতসহ সকলে এরশাদকে বৈধতা দিয়েছিল। অনেক আগে থেকেই জামায়াতের সাথে শেখ হাসিনার আঁতাত ছিল। ওইসময় জামায়াত-আওয়ামী লীগ আতাঁত করে ১৭৩ দিন একসাথে খালেদা জিয়ার বিরুদ্ধে হরতাল পালন করেছে।
ফ্যাসিবাদ ও মৌলবাদের হাত থেকে যদি দেশকে রক্ষা করতে চান, তাহলে জনগণের জন্য রাজনীতি করার জন্য রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপির দুই নেতাকে বহিষ্কার করেছে মহানগর বিএনপি।
১৭ বছর জাতীয়তাবাদী ছাত্রদল কোন ক্যাম্পাসেই রাজনীতি করতে পারে নাই কিন্তু ছাত্রশিবির ছাত্রলীগের ছায়াতলে গুপ্ত রাজনীতি করেছে বলে মন্তব্য করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক এবং কেন্দীয় মহিলা দলের যুগ্ন সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় মাদারীপুরের নতুন বাসস্ট্যান্ড প্লানেট কমিউনিটি সেন্টারে মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উ
ফিলিস্তিনের পশ্চিম তীরে দখলদার ইসরায়েলের বসতি সম্প্রসারণ পরিকল্পনার কড়া সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এটি হৃদয়বিদারক, এই পরিকল্পনা ভবিষ্যতে একটি ফিলিস্তিনি রাষ্ট্রকে কার্যত অসম্ভব করে তুলবে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক পোস্টে তিনি এ কথা বলেন।
বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেছেন একটি হলে ২৯৯টি ভোট। কিন্তু সেই হলে ৪০০টি ব্যালট পেপার কেন গেল? বলা হয়েছে ১০ থেকে ২০ শতাংশ বেশি ব্যালট পেপার ছাপানো হয়েছে।
জাতীয় নির্বাচন কীভাবে ঠেকানো যায় এর জন্য নতুন নতুন বয়ান দিচ্ছে একটি গোষ্ঠী। তবে গণতন্ত্রের উত্তরণের জন্য নির্বাচন ছাড়া কোনো পথ নাই বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, এমন কোনও নির্বাচন আয়োজন করা উচিত নয়, যে নির্বাচন নিয়ে প্রশ্ন উঠে। এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে কেবল ছাত্রদল নয়, অন্যান্য প্যানেলের বর্জনের পিছনেও নিশ্চয়ই কোন কারণ রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করাই বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ছাত্রশিবিরের জয়ের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করে বলেছেন, তলেতলে আওয়ামী লীগের সঙ্গে আতাত করে ছাত্রলীগের সব ভোট নিয়ে নিয়েছে শিবির। ডাকসু নির্বাচনে বিএনপি হেরেছে আপনারা বলতে পারেন। আমি কিন্তু বলতে পারছি না। জামায়াতের এত ভোট কোত্থেকে এল, হিসাব মেলে না।
ছাত্রলীগের সবাই শিবিরকে ভোট দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন। তার মতে, ছাত্রদলকে পরাজিত করতে শিবিরের সঙ্গে পুরনো বন্ধুত্বের সম্পর্ক জারি রেখেছে ছাত্রলীগ। গতকাল একটি টক শোতে হাজির হয়ে ডাকসু নির্বাচনের ফলাফল প্রসঙ্গে এসব কথা বলেন তিনি।