| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাদকের টাকা না পেয়ে পবিত্র কোরআন শরিফে আগুন দেওয়ার অভিযোগ তরুণের বিরুদ্ধে

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৯, ২০২৬ ইং | ২০:৪১:৩৭:অপরাহ্ন  |  ১৮৬৮ বার পঠিত
মাদকের টাকা না পেয়ে পবিত্র কোরআন শরিফে আগুন দেওয়ার অভিযোগ তরুণের বিরুদ্ধে

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে মাদকের টাকা না পেয়ে পবিত্র কোরআন শরিফে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে আহসান হাবিব (১৮) নামের এক তরুণের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। পাশাপাশি আতঙ্কে রয়েছেন পরিবারের সদস্যরা।

রোববার (২৯ নভেম্বর) দুপুরে উপজেলার রায়পুর গ্রামের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত আহসান হাবিব ওই গ্রামের ফয়েজ আলীর ছেলে।

পরিবারের সদস্যদের অভিযোগ, আহসান হাবিব দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদক কেনার টাকা না পেলে তিনি প্রায়ই পরিবারের সদস্যদের সঙ্গে ঝগড়া-বিবাদে জড়ান এবং তাঁদের মারধর করেন।

অভিযুক্তের বাবা ফয়েজ আলী জানান, রোববার সকালে তাঁর ছেলে মাদক কেনার জন্য টাকা দাবি করেন। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষুব্ধ হয়ে বাড়ির আসবাবপত্র ভাঙচুর করেন আহসান হাবিব। একপর্যায়ে তিনি পবিত্র কোরআন শরিফে আগুন দেন। ছেলের এমন আচরণে দীর্ঘদিন ধরে তিনি ও পরিবারের অন্য সদস্যরা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।

এদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শিমুল কুমার দাস জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪