টি–টোয়েন্টি বিশ্বকাপ কাভার করার জন্য আবেদন করা শতাধিক বাংলাদেশি গণমাধ্যমকর্মীর অ্যাক্রেডিটেশন বাতিলের ঘটনায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আইসিসির এ সিদ্ধান্ত ঘিরে দেশের গণমাধ্যম অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া ও ক্ষোভ তৈরি হয়েছে।
ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ড যোগ্যতা অর্জন করতে পারেনি ইউরোপীয় বাছাইপর্বে। তবে আইসিসির একটি সিদ্ধান্তে স্কটিশ দলের ভাগ্য খুলে যায়।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে নাটক যেন থামছেই না। টুর্নামেন্ট শুরুর আগেই তৈরি হয়েছে জটিলতা, পাল্টে যাচ্ছে সমীকরণ। নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে অনিচ্ছা জানানোয় বাংলাদেশকে গত শনিবার প্রতিযোগিতা থেকে বাদ দেওয়া হয়। বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপে জায়গা করে নেয় স্কটল্যান্ড।
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ থেকে শেষ মুহূর্তে বাংলাদেশের বাদ পড়া নিয়ে সহানুভূতির কথা জানিয়েছে স্কটল্যান্ড ক্রিকেট। দেশটির প্রধান নির্বাহী ট্রুডি লিন্ডব্লেড বলেছেন, এমন পরিস্থিতিতে বিশ্বকাপে জায়গা পাওয়া মোটেও আদর্শ নয় এবং বাংলাদেশ দলের খেলোয়াড়দের জন্য সত্যিই খারাপ লাগছে। বাংলাদেশের অংশগ্রহণ না করা এবং আইসিসির ভেন্যু পরিবর্তনের অনুরোধ প্রত্যাখ্যানের পর র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দল হিসেবে স্কটল্যান্ডকে বিশ্বকাপে আমন্ত্রণ জানানো হয়। শনিবার আইসিসির কাছ থেকে আনুষ্ঠানিক বার্তা পাওয়ার পরপরই প্রস্তুতির তোড়জোড় শুরু করতে হয়েছে স্কটল্যান্ড বোর্ডকে।
নিরাপত্তা শঙ্কার কারণে বাংলাদেশ আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতের মাটিতে খেলতে যাচ্ছে না। যদিও অন্যান্য ক্রিকেট বোর্ড বাংলাদেশকে সমর্থন না জানালেও শুরু থেকেই বাংলাদেশের পাশে রয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির ভোটে পাকিস্তান একমাত্র দল হিসেবে বাংলাদেশের পক্ষে অবস্থান নেয়। সাম্প্রতিক সময়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে শোনা গেছে, তারা বাংলাদেশের পাশে আরও দৃঢ় সমর্থন দেখাতে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে। যদিও পাকিস্তান পুরো বিশ্বকাপ বয়কট করার সিদ্ধান্ত এখনও নিশ্চিত নয়—এটি নিলে আইসিসি থেকে বড় ধরনের শাস্তির মুখে পড়তে পারে। সেই কারণে বিকল্প পদক্ষেপগুলো বিবেচনা করা হচ্ছে।
ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশ-ভারত-পাকিস্তান তিনপক্ষীয় উত্তেজনা আরও বাড়ছে। বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্তি করায় আইসিসির সিদ্ধান্তের প্রেক্ষিতে পাকিস্তান বিশ্বকাপ বর্জন করবে কি না এ নিয়ে জল্পনা শুরু হয়।
আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার সিক্স পর্বে বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত ম্যাচে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের কাছে ৭ উইকেটে পরাজিত হয়েছে টাইগার যুবারা। এই হারের ফলে বাংলাদেশের সেমিফাইনালে ওঠার সব সম্ভাবনা শেষ হয়ে গেছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের বাদ পড়ার ঘটনায় আইসিসির ওপর চরম ক্ষুব্ধ পাকিস্তান। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার এই আচরণকে ‘বৈষম্যমূলক’ এবং ‘দ্বিমুখী নীতি’ হিসেবে আখ্যা দিয়ে টুর্নামেন্ট থেকে নিজেদের নাম প্রত্যাহারের কথা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে ইসলামাবাদ। মাঝে যে গুঞ্জন উঠেছিলো বিশ্বকাপ বয়কট করতে পারে পাকিস্তান ক্রিকেট
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সম্ভাব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের পরিকল্পনা করছে। বাংলাদেশকে নিরাপত্তার কারণে বিশ্বকাপ থেকে সরিয়ে দেওয়া এবং স্কটল্যান্ডকে খেলতে দেওয়ার ঘটনায় পাকিস্তান আইসিসির দ্বিমুখী নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে। সূত্রে জানা গেছে, পাকিস্তানের ফেডারেল সরকার ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত বিশ্বকাপে দল পাঠানোর অনুমতি দিতে পারেনি।
মধ্যরাতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়ার গুঞ্জন ছড়িয়ে পড়ার পর অবশেষে দেখা মিললো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের। সোমবার (২৬ জানুয়ারি) তিনি নিজে সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন, বর্তমানে তিনি দেশেই অবস্থান করছেন।
সাকিব আল হাসানকে বাংলাদেশ জাতীয় দলে ফেরানোর চেষ্টা চলছে। শনিবার (২৪ জানুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বোর্ড সভায় সাকিবকে নিয়ে এই সিদ্ধান্ত হয়েছে। তবে এ ক্ষেত্রে প্রধান বাধা হচ্ছে সাকিবের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক মামলা, যা মোকাবেলার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
আইসিসির আনুষ্ঠানিক ঘোষণা অনুযায়ী আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ অংশ নিচ্ছে না—এটি এখন নিশ্চিত। টাইগারদের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ফলে বিশ্বকাপের সময়সূচিতে বাংলাদেশের যে ফাঁকা সময় তৈরি হয়েছে, তা কাজে লাগিয়ে দেশে একটি বিকল্প টুর্নামেন্ট আয়োজনের চিন্তাভাবনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার (২৪ জানুয়ারি) দুপুর ২টায় শুরু হওয়া বিসিবির জরুরি সভায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সন্ধ্যা পর্যন্ত টানা প্রায় সাত ঘণ্টা বৈঠক চললেও শেষ খবর পাওয়া পর্যন্ত সভা শেষ হয়নি। বৈঠকে অনুপস্থিত পরিচালক ইশতিয়াক সাদেক পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে জানা গেছে। এছাড়া সভা চলাকালে কয়েকজন পরিচালক একপর্যায়ে বৈঠক ত্যাগ করেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জাতীয় দলের জন্য আবারও সাকিব আল হাসানকে বিবেচনায় নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। গত বছরের অক্টোবর মাসে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে শেষবার জাতীয় জার্সিতে খেলা সাকিবকে এবার কেন্দ্রীয় চুক্তিতেও অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছে বোর্ড। শনিবার (২৪ জানুয়ারি) রাতে জরুরি সভা শেষে সংবাদ সম্মেলনে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন, সাকিবের সঙ্গে বোর্ড যোগাযোগ করেছে। হোম ও অ্যাওয়ে—দুই ধরনের সিরিজই খেলতে পারবেন কি না তা জানতে চাওয়া হয়েছে। সাকিব জানিয়েছেন, তিনি খেলতে চান। সেই অনুযায়ী বোর্ড সিদ্ধান্ত নিয়েছে।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিকভাবে বাদ পড়ল বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কায় ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে বিসিবি অনড় থাকায় তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ইশতিয়াক সাদেক শনিবার (২৪ জানুয়ারি) তার পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন। একই দিনে বিসিবির পরিচালনা পর্ষদের সভায় তিনি পদত্যাগপত্র পাঠান। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ইশতিয়াক নিজেই। এছাড়া আজকের জরুরি সভায়ও তিনি উপস্থিত ছিলেন না। পদত্যাগের বিষয়ে ইশতিয়াক সাদেক বলেন, গেম ডেভেলপমেন্টের মতো বড় দায়িত্বে থাকা অবস্থায় ব্যক্তিগত ও পারিবারিক প্রতিশ্রুতির কারণে প্রয়োজনীয় সময় দিতে পারছেন না তিনি। গেম ডেভেলপমেন্টের গতি ত্বরান্বিত করতে যে পরিমাণ প্রচেষ্টা দরকার, তা তিনি দিতে অক্ষম হওয়ায় নিজের অক্ষমতা অনুভব করে পদত্যাগ করেছেন।