টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে হঠাৎ করেই বাংলাদেশের অবস্থানের প্রতি সমর্থন জানাতে আগ্রহ দেখিয়েছে পাকিস্তান। গত ১৮ জানুয়ারি পাকিস্তানের জিও নিউজের এক প্রতিবেদনে দাবি করা হয়, ভারতের মাটিতে খেলতে অনিচ্ছুক বাংলাদেশের অবস্থান নিয়ে বাংলাদেশ সরকার পাকিস্তান সরকারের সঙ্গে যোগাযোগ করেছে। এর পরিপ্রেক্ষিতে দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে আলোচনা হয় এবং
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বাংলাদেশকে ঘিরে চলমান অনিশ্চয়তার প্রেক্ষাপটে জাতীয় দলের বিশ্বকাপ প্রস্তুতি সংক্রান্ত সব কার্যক্রম আপাতত স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। পাকিস্তান অবজারভারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বিসিবির অ্যান্টি করাপশন ইউনিট (আকসু) বেশ আলোচনায় রয়েছে। সিলেটে বিপিএল চলাকালে সংবাদ সম্মেলন করে আকসুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলে ঢাকা ক্যাপিটালস। তাদের দুই ব্যাটার রহমানউল্লাহ গুরবাজ ও সাইফ হাসানকে জেরা করার ঘটনাও ঘটেছে। যদিও পরে বিসিবি এক বিবৃতিতে জানায়, এটি নিয়মিত প্রক্রিয়ার অংশ।
সময় গড়ালেও বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তার মেঘ কাটছে না। ভারতে ম্যাচ খেলতে না চাওয়ার সিদ্ধান্ত আগেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরপর একাধিক আলোচনা, ইমেইল আদান প্রদান ও বৈঠক হলেও বাস্তবতা বদলায়নি। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের বিশ্বকাপে খেলার সম্ভাবনা এখনও প্রায় শূন্যের কাছাকাছি।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চলমান অনিশ্চয়তার অবসান হতে যাচ্ছে। আগামী বুধবার (২১ জানুয়ারি) এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। গত শনিবার অনুষ্ঠিত এক বৈঠকে আইসিসির প্রতিনিধিরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) এই সময়সীমার কথা জানিয়েছেন।
বিরাট কোহলির অসাধারণ সেঞ্চুরির পরেও ভারত শেষ পর্যন্ত জেতে পারলো না। ভারতের মাটিতে প্রথমবার ওয়ানডে সিরিজ জিতল নিউজিল্যান্ড। সিরিজের শেষ ম্যাচে ৩৩৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২৯৬ রানে থেমে যায় স্বাগতিকরা। নিউজিল্যান্ড ৫০ ওভারে ৮ উইকেটে ৩৩৭ রান করে প্রথমে ব্যাট করে।
বিপিএলের শেষ ম্যাচে আফগান ব্যাটার হাসান ইশাখিলের সেঞ্চুরিও জয়ের জন্য যথেষ্ট হলো না নোয়াখালী এক্সপ্রেসের। তাওহিদ হৃদয়ের দুর্দান্ত শতরানের সামনে শেষ পর্যন্ত ৮ উইকেটের বড় ব্যবধানে হার মানতে হয়েছে দলটিকে। এর মধ্য দিয়ে টুর্নামেন্ট শেষ করল নোয়াখালী, আর প্লে-অফ নিশ্চিত করল রংপুর রাইডার্স।
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যেতে চায় না বাংলাদেশ। এই সমস্যা সমাধানে ঢাকায় রয়েছে আইসিসির প্রতিনিধি দল। এর মাঝেই নতুন ঘোষণা দিয়েছে পাকিস্তান। বাংলাদেশে দাবি না মানলে বিশ্বকাপের ম্যাচ বয়কটের হুমকি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। রোববার (১৮ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে জিও নিউজ।
মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশের মেয়েরা যুক্তরাষ্ট্রের বিপক্ষে দাপট দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই ম্যাচে জয় তুলে নিল। ব্যাট ও বোলিংয়ে সমান দক্ষতা প্রদর্শন করে ২১ রানে সহজ জয়ে তারা বিশ্বকাপের পথে শক্তিশালী সঙ্কেত পাঠালো।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত করতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে নতুন একটি প্রস্তাব উত্থাপন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রস্তাব অনুযায়ী, বাংলাদেশকে ভিন্ন একটি গ্রুপে স্থানান্তরের মাধ্যমে তাদের সব ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজনের বিষয়টি আলোচনায় আনা হয়েছে।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ ঘিরে অনিশ্চয়তা দিন দিন আরও জটিল আকার ধারণ করছে। নিরাপত্তাজনিত উদ্বেগের কথা তুলে ধরে ভারতের বাইরে নিজেদের ম্যাচ আয়োজনের দাবিতে অনড় অবস্থানে রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে আইসিসি এখনো ভারতকেই মূল ভেন্যু হিসেবে ধরে রাখতে আগ্রহী। এই টানাপোড়েনের মধ্যেই আলোচনায় আসে গ্রুপ পরিবর্তনের সম্ভাবনা, যা শেষ পর্যন্ত নাকচ করে দিয়েছে আয়ারল্যান্ড।
বৃষ্টির কারণে একাধিক দফা খেলা বন্ধ থাকায় নাটকীয়তায় ভরা ম্যাচে শেষ পর্যন্ত ডিএলএস (ডাকওয়ার্থ লুইস স্টার্ন) পদ্ধতিতে ভারতের কাছে ১৮ রানে পরাজিত হয়েছে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল। শনিবার অনুষ্ঠিত এই ম্যাচে শুরু থেকেই আবহাওয়া বড় বাধা হয়ে দাঁড়ায় দুই দলের জন্য।
চলতি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে শনিবার বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হয়। ম্যাচ শুরুর আগে টসে হ্যান্ডশেক না হওয়ার কারণে ক্রিকেট বিশ্বে আলোচনার জন্ম দেয়। বিষয়টি নিয়ে শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে।
ভালো বোলিংয়ে ভারত অনূর্ধ্ব–১৯ দলকে বড় স্কোর গড়তে দেয়নি বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল। বুলাওয়েতে অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে আজ দুই দলের ম্যাচে মাঠে ছিল আরেক প্রতিপক্ষ বৃষ্টি। কুইন্স স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত ম্যাচটির আগেই আবহাওয়া প্রতিবেদনে বৃষ্টির পূর্বাভাস ছিল। সে অনুযায়ী বৃষ্টির কারণে টস হতে দেরি হয়, ম্যাচ চলাকালেও একাধিকবার খেলা বন্ধ থাকে। শেষ পর্যন্ত ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে ৪৯ ওভারে নামিয়ে আনা হয়। তবে ভারত পুরো ওভার খেলতে পারেনি। ৪৮.৪ ওভারে ২৩৮ রানে অলআউট হয় ভারত অনূর্ধ্ব–১৯ দল।
ভারত ও পাকিস্তানের ক্রিকেটীয় বৈরিতার রেশ এবার যেন ছড়িয়ে পড়ল ভারত-বাংলাদেশ ক্রিকেটেও। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে শনিবার (১৭ জানুয়ারি) দুই চিরপ্রতিদ্বন্দ্বী প্রতিবেশী দেশের লড়াই শুরুর আগেই তৈরি হয়েছে বড় বিতর্ক। টস জেতার পর দুই দলের অধিনায়কের মধ্যে ন্যূনতম সৌজন্যমূলক করমর্দন না করার বিষয়টি সবার নজর কেড়েছে।