মিরপুরের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে বিপিএল দ্বাদশ আসরের শিরোপা নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে। এ ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালস ও রাজশাহী ওয়ারিয়র্স। শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় মাঠে গড়াবে এ আসর। বলতে গেলে আর ঘন্টা খানেক বাকি বিপিএলের ফাইনাল শুরু
এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ট্রফি এসেছে একদম অন্য আঙ্গিকে। দুবাইতে বিশেষভাবে ডিজাইন করা এই হীরাখচিত ট্রফির দাম ২৫ লাখ টাকা। আর তার মাঠে আগমনও অন্যরকমভাবে হয়েছেএক হেলিকপ্টার ভ্রমণের মাধ্যমে মিরপুরে নামানো হলো এই মহামূল্য ট্রফি।
ভারতের মাটিতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার স্পষ্ট ঘোষণা দিয়েছে বাংলাদেশ। আইসিসির বোর্ড সভায় ভারতের মাটিতে বাংলাদেশের খেলা এবং অন্যথায় অন্য দলকে সুযোগ দেওয়া নিয়ে ভোটাভুটি হয়। যেখানে বিসিবির বাইরে কেবল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বাংলাদেশের পক্ষে ছিল।
নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাচ্ছে না বাংলাদেশ। সরকার এই সিদ্ধান্তে অনড় রয়েছে বলে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল
নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ভারতে অনুষ্ঠেয় আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে না বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দেওয়া চূড়ান্ত সময়সীমা শেষ হওয়ার আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। তবে টুর্নামেন্টটি শ্রীলঙ্কায় আয়োজন করা হলে বাংলাদেশ অংশ নিতে প্রস্তুত রয়েছে। বিসিবি ও জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে আলোচনা শেষে বৃহস্পতিবার
বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরানোর অনুরোধ প্রত্যাখ্যান করায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সিদ্ধান্তের প্রতিবাদে পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করা উচিত বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ।
ভারতের মাটিতে নিরাপত্তা ঝুঁকির কারণে বাংলাদেশ যদি আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেয়, তবে পাকিস্তানও টুর্নামেন্ট বর্জনের পথে যেতে পারে। পাকিস্তানের ক্রিকেট বোর্ড (পিসিবি) সংশ্লিষ্ট সূত্রগুলো বৃহস্পতিবার (২২ জানুয়ারি) জিও নিউজকে এ তথ্য জানিয়েছে।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানিয়েছে, ২০২৬ টি–টুয়েন্টি বিশ্বকাপ নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশের ম্যাচগুলো ভারতে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) শ্রীলঙ্কায় ম্যাচ সরিয়ে নেওয়ার অনুরোধের পরিপ্রেক্ষিতে বুধবার (২১ জানুয়ারি) ভিডিও কনফারেন্সে ডাকা আইসিসি বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে দাবি করে, টি-২০ বিশ্বকাপ থেকে বাংলাদেশকে নিষিদ্ধ করতে দিল্লির হাইকোর্টে আবেদন দাখিল করেন এক আইন বিষয়ে অধ্যায়নরত শিক্ষার্থী। আন্তর্জাতিক ক্রিকেটেও বাংলাদেশকে নিষিদ্ধের আবেদন করেন তিনি। আবেদন খারিজ করে তাকে তিরস্কার করেছেন দিল্লির হাই কোর্ট। আবেদনের প্রেক্ষিতে প্রধান বিচারপতি ডিকে
ভারতে অনুষ্ঠিতব্য ২০২৬ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ অংশ না নিলে বিকল্প দল অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। বুধবার (২১ জানুয়ারি) অনুষ্ঠিত আইসিসি বোর্ডসভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) এক দিনের সময় দিয়েছে আইসিসি। নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার এক দিন আগে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আইসিসিকে চিঠি পাঠিয়েছে। এতে তারা স্পষ্ট জানায়, আঞ্চলিক রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে ভারতে খেলতে না চাওয়ার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অবস্থানকে সমর্থন করে। ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, চিঠির অনুলিপি আইসিসি বোর্ডের সদস্যদের কাছেও পাঠানো হয়েছে।
বিপিএলের প্রথম কোয়ালিফায়ারে রাজশাহী ওয়ারিয়র্সকে ৬ উইকেটে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে চট্টগ্রাম রয়্যালস। হারলেও রাজশাহীর পথচলা এখানেই শেষ নয়। বুধবার দ্বিতীয় কোয়ালিফায়ারে তারা সিলেট টাইটান্সের মুখোমুখি হবে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এলিমিনেটর ম্যাচে টস জিতে সিলেট টাইটান্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।
গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে আজ নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি অনুষ্ঠিত হবে জিম্বাবুয়ের বুলাওয়েতে, দুপুর ১টা ৩০ মিনিটে।
বাংলাদেশ জাতীয় দলের ব্যাটসম্যান সৌম্য সরকার জীবনের আরেকটি আনন্দঘন নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ইঙ্গিতপূর্ণ পোস্টে তিনি নিজেই এ সুখবর জানিয়েছেন।