দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ঘোষিত হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের ফলাফল। গতকাল বুধবার গভীর রাত পেরিয়ে ভোর সাড়ে ৫টার দিকে ব্যবসায় প্রশাসন অনুষদের অডিটোরিয়ামে ফলাফল ঘোষণা করা হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ৪৪ বছর পর আবারও নেতৃত্বে ফিরেছে ইসলামী ছাত্রশিবির। তাদের প্যানেলের প্রার্থীরা ভিপি-জিএসসহ ২৪টি পদে নির্বাচিত হয়েছেন।
দীর্ঘ ৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ বুধবার (১৫ অক্টোবর) সকাল ৯টা থেকে কঠোর নিরাপত্তার মধ্যে ভোট গ্রহণ শুরু হয়। ভোট দেওয়ার জন্য সারিতে দাঁড়িয়েছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় জীবনে প্রথমবারের মতো ছাত্র সংসদে ভোট নিয়ে উচ্ছ্বসিত তাঁরা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু ) নির্বাচনে আজ বুধবার (১৫ অক্টোবর) সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। এই নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পসে দেখা গেছে উৎসবের পরিবেশ। সকাল ৮টা ২০ মিনিটে ক্যাম্পাসে ঢুকেছে দিনের প্রথম শাটল ট্রেন। যাত্রীদের সবার উদ্দেশ্য একটাই-চাকসু নির্বাচনে ভোট দেওয়া।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের মনোভাব ও পছন্দ জানতে এক জরিপ পরিচালনা করেছে ‘সোচ্চার’। ৮ থেকে ১১ অক্টোবর ২০২৫ পর্যন্ত পরিচালিত এ জরিপে অংশ নেন মোট ৮০৩ জন শিক্ষার্থী।
দীর্ঘ ৩৫ বছর পর আজ সপ্তম বারের মত অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন। তিন যুগেরও বেশি সময় পর শিক্ষার্থীদের হাতে ভোটাধিকার ফিরে আসায় পুরো ক্যাম্পাসে উত্সবমুখর পরিবেশ বিরাজ করছে।
চাকসু ও হল সংসদের নির্বাচনে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনার দাবি তুলে প্রধান নির্বাচন কমিশনারকে স্মারকলিপি দিয়েছে ‘বৈচিত্র্যের ঐক্য’ প্যানেল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রেসে কঠোর নিরাপত্তার সঙ্গে ব্যালট ছাপানোর দাবিও তোলা হয়েছে ওই স্মারকলিপিতে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন ও ছাত্রদলের ‘অযাচিত হস্তক্ষেপের’ অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট হবে ১৫টি কেন্দ্রে। পাঁচটি অনুষদ ভবনের ৬৫টি কক্ষে শিক্ষার্থীরা ভোট দেবেন। একজন ভোটার কেন্দ্রে সর্বোচ্চ ১০ মিনিট অবস্থান করতে পারবেন।
দীর্ঘ ৩৫ বছরের পর অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বহুল প্রত্যাশিত কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন। আগামী ১৫ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদ ভবনের ১৫টি কেন্দ্রে স্থাপিত প্রায় ৭০০ বুথে একযোগে ভোট দেবেন শিক্ষার্থীরা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে লড়ছেন শুভ হোসেন। যিনি জুলাই আন্দোলনে গুলিতে চোখ হারিয়েছেন। এই শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী হিসেবে সমাজসেবা ও পরিবেশবিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মনোনীত প্যানেল ‘সম্প্রীতির শিক্ষার্থী জোটের’ সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী সাঈদ বিন হাবিব বলেছেন, আমরা ৫ আগস্টের আগে এবং পরে শিক্ষার্থীদের সব যৌক্তিক আন্দোলনে পাশে ছিলাম।
বাংলাদেশ নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে কটাক্ষ করে ‘স্টুপিড’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব আল মাশনুন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদের নির্বাচন ঘিরে ক্যাম্পাসে এখন উৎসবমুখর পরিবেশ। ৩৫ বছর পর ভোট আয়োজনকে ঘিরে প্রার্থীদের প্রচারণা, শিক্ষার্থীদের আলোচনায় নির্বাচনি উত্তেজনা ছড়িয়ে পড়েছে সর্বত্র।
গ্রামবাসীসহ বহিরাগতদের অবাধ যাতায়াতে চাকসু নির্বাচনে নিরাপত্তা নিয়ে শঙ্কায় প্রার্থী ও শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলছেন, বিশ্ববিদ্যালয় নিরাপত্তা দপ্তর থাকলেও ঢাল নেই- তলোয়ার নেই অবস্থা। সেজন্য নির্বাচন নির্বিঘ্ন করতে সেনা মোতায়েনের দাবি।