| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কঠোর নিরাপত্তায় চাকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৫, ২০২৫ ইং | ০৩:৩১:১৪:পূর্বাহ্ন  |  ১১৮৬২৪৫ বার পঠিত
কঠোর নিরাপত্তায় চাকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু
ছবির ক্যাপশন: এক ভোটারের পরিচয়পত্র দেখছেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীরা। আজ সকালে বিশ্ববিদ্যালয়ের কাটাপাহাড় এলাকায়। ছবি: সংগৃহীত

চবি রিপোর্টার : দীর্ঘ  ৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে।

আজ বুধবার (১৫ অক্টোবর) সকাল ৯টায় শুরু হওয়ার কথা থাকলেও সাড়ে ৯টায় ভোট গ্রহণ শুরু হয়। ভোট দেওয়ার জন্য সারিতে দাঁড়িয়েছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় জীবনে প্রথমবারের মতো ছাত্র সংসদে ভোট নিয়ে উচ্ছ্বসিত তাঁরা।

প্রত্যেক ভোটারকে ভোট দেওয়ার আগে তিন স্তরের নিরাপত্তা তল্লাশি অতিক্রম করতে হচ্ছে।

এবার পাঁচটি অনুষদ ভবনে ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। ভোট কেন্দ্রের সামনে বিভিন্ন প্যানেলের কর্মী সমর্থকেরা অবস্থান করছেন।

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ কেন্দ্রের সামনে কথা হয় পদার্থবিদ্যা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ আলমগীর ও মোহাম্মদ এজাজুল হকের সঙ্গে। দুই শিক্ষার্থীই বলেন, বিশ্ববিদ্যালয়ে এসে প্রথমবার ভোট দিচ্ছেন। চাকসু নির্বাচন নিয়ে অনেকদিন ধরে অপেক্ষায় ছিলেন।

আরেক শিক্ষার্থী মোহাম্মদ আবদুল্লাহ বলেন, প্রচারে শান্তিপূর্ণ পরিবেশ ছিল। ভোট গ্রহণের দিনেও তা অব্যাহত থাকবে বলে আশা তাঁর।

সপ্তম চাকসু নির্বাচন দিয়ে জীবনে প্রথমবারের মত ভোট দেওয়ার অভিজ্ঞতা হবে মোহাম্মদ আবদুল্লাহ’র মতো অনেক শিক্ষার্থীর। এবারই প্রথম ওএমআর ব্যালটে হবে চাকসুর ভোট। দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্যও থাকছে পৃথক কেন্দ্রে ভোট দেওয়ার সুযোগ।

জাতীয় নির্বাচনের মতো থাকছে স্বচ্ছ ব্যালট বাক্স, আর ওএমআর মেশিনে ভোট গণনাও প্রথম। ভোটগ্রহণ প্রক্রিয়া ডিজিটাল পদ্ধতিতে প্রদর্শনের ব্যবস্থাও করেছে প্রশাসন।

চাকসুতে এবার ভোটার প্রায় ২৭ হাজার ৫১৬ জন। এর মধ্যে ছাত্রী ১১ হাজার ১৫৬ জন।


রিপোর্টার্স২৪/এমবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪