| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সরিয়ে দেওয়া হলো মোহাম্মদপুর থানার সমালোচিত ওসি ইফতেখারকে

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৪, ২০২৫ ইং | ১১:৩৫:১৩:পূর্বাহ্ন  |  ১৫৯৬৪১৫ বার পঠিত
সরিয়ে দেওয়া হলো মোহাম্মদপুর থানার সমালোচিত ওসি ইফতেখারকে

সিনিয়র রিপোর্টার : মোহাম্মদপুর থানার সমালোচিত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসানসহ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তিন পরিদর্শককে বদলি করা হয়েছে।

রোববার (২৪ আগস্ট) ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের বদলি করা হয়। বদলিকৃত কর্মকর্তারা হলেন- মোহাম্মদপুর থানার ওসি আলী ইফতেখার হাসানকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) বিভাগে, শাহ আলী থানার ওসি কাজী মো. রফিক আহমেদকে মোহাম্মদপুর থানায়, ডিএমপির পরিবহন শাখার পরিদর্শক মোহাম্মদ গোলাম আজমকে শাহ আলী থানায় বদলি করা হয়েছে।


রিপোর্টার্স২৪/এসএন



ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪