| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জামায়াত আমীরের স্বাস্থ্যের খোঁজ নিলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৪, ২০২৫ ইং | ১২:২২:০৯:অপরাহ্ন  |  ১৬১৫৮৫০ বার পঠিত
জামায়াত আমীরের স্বাস্থ্যের খোঁজ  নিলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

সিনিয়র রিপোর্টার : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এ সময় জামায়াত আমীরের স্বাস্থ্যের খোঁজ খবর নেন ইসহাক দার।

রোববার দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় আমীরের বাসায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। 

এ সময় তাঁর সঙ্গে ছিলেন, পাক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মি. তারিক বাযওয়া, পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিরেক্টর জেনারেল (সাউথ এশিয়া ও সার্ক) মি. ইলিয়াস মেহমুদ নিজামী, ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশনের হাইকমিশনার মি. ইমরান হায়দার, ডেপুটি হাইকমিশনার মি. মুহাম্মাদ ওয়াসিফ এবং পলিটিক্যাল কাউন্সেল মি. কামরান দাঙ্গল প্রমুখ।  

এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের নায়েবে আমীর সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এড. এহসানুল মাহবুব জুবায়ের এবং আমীরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান চৌধুরী।

সাক্ষাৎকালে পাক পররাষ্ট্রমন্ত্রী  ইসহাক দার আমীরে জামায়াতের স্বাস্থ্য সম্পর্কে খোঁজখবর নেন এবং তাঁর দ্রæত আরোগ্য কামনা করেন। জামায়াত আমীর পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাতের জন্য আন্তরিক ধন্যবাদ জানান। ঘণ্টাব্যাপী এই বৈঠকটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। 

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪